MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Yuvashakti Portal: কবে থেকে আবেদন করতে পারবেন যুবশক্তি প্রকল্পে, কবে চালু হবে পোর্টাল? জানা গেল সময়!

Yuvashakti Portal: কবে থেকে আবেদন করতে পারবেন যুবশক্তি প্রকল্পে, কবে চালু হবে পোর্টাল? জানা গেল সময়!

আগের সরকারের যুবসাথী প্রকল্পের বদলে যুবশক্তি প্রকল্প চালু করেছে বিজেপি সরকার। এর মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে। তবে কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে টাকা? এই প্রশ্ন তুলতে শুরু করেছে আবেদনকারীরা। এবার জানা গেল তারিখ।

2 Min read
Author : Parna Sengupta
Published : Aug 11 2026, 05:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : AI

ইতিমধ্যেই অগাস্ট মাস পড়ে গিয়েছে। বেকারদের যুবশক্তি নিয়ে বর্তমানে চর্চা তুঙ্গে পৌঁছেছে। কারণ দ্বিগুণ করা হয়েছে এই প্রকল্পের টাকা। এই প্রকল্পের অধীনে বেকার যুবক-যুবতীরা ২০০০ থেকে ৩০০০ টাকা পাবেন মাসে মাসে যা আগের সরকারের আমলের প্রায় ডবল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : AI

তবে এখনও পর্যন্ত রাজ্যে কার্যকর হয়নি যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া। যদিও এই বিষয়ে রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

Related Articles

Related image1
Yuva shakti Vorsha Card: চালু হচ্ছে পোর্টাল, 'যুবশক্তি'র জন্য আবেদন করবেন কী ভাবে? জেনে নিন Step by Step
Related image2
West bengal Yuvashakti Card: শুরু হতে চলেছে আবেদন, যুবশক্তির ৩০০০ টাকা পেতে এই কাগজ দেখাতেই হবে!
38
Image Credit : Asianet News

এরই মধ্যে বড় খবর সামনে। তবে জানা যাচ্ছে অক্টোবরে চালু হতে পারে এই প্রকল্প। সূত্রের খবর, সব ঠিক থাকলে পুজোর আগেই খুলে যাচ্ছে ‘বেকারভাতা’র (Yuva Shakti Bharosa Card Scheme) পোর্টাল।

48
Image Credit : AI

জানিয়ে রাখি, ‘যুবশক্তি ভরসা কার্ড’-এ স্নাতক বেকাররা মাসে ৩০০০ এবং যাঁরা নূন্যতম মাধ্যমিক পাশ কিন্তু স্নাতক নন তাঁরা পাবেন ২০০০ টাকা করে। অর্থাৎ কর্মহীন গ্র্যাজুয়েটরা মাসে মাসে তিন হাজার টাকা আর নন গ্র্যাজুয়েটরা পাবেন দুই হাজার টাকা করে।

58
Image Credit : ChatGPT

সম্প্রতি এই প্রকল্প বিষয়ে যুবকল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, বেকারদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত পাশে থাকবে রাজ্য। যুবশক্তিতে দুই ও তিন হাজার টাকা করে দেওয়া হবে। এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে বয়স হতে হবে, ২১ থেকে ৪০ এর মধ্যে।

68
Image Credit : Asianet News

যুবশক্তিতে আবেদনের জন্য আবেদনকারীর ছবি, ভোটার কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, অরিজিনাল ও প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট প্রয়োজন হতে পারে। যদিও এই বিষয়ে এখনও সরকারি আপডেট সামনে আসেনি। এখনও আবেদন প্রক্রিয়া শুরু হতে কয়েক সপ্তাহ হাতে রয়েছে বলে মনে করা হচ্ছে।

78
Image Credit : stockPhoto

তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ডও থাকবে। সরকারি সূত্রে জানা গিয়েছে, আবেদনকারীদের প্রকৃত আর্থিক ও কর্মসংস্থানের অবস্থা যাচাই করতে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই চূড়ান্ত তালিকা তৈরি হবে। অর্থাৎ শুধুমাত্র আবেদন করলেই এই প্রকল্পের সুবিধা মিলবে না, উপযুক্ত যাচাইয়ের পরই ভাতা দেওয়া হবে।

88
Image Credit : stockPhoto

কবে চালু হবে পোর্টাল?

সরকারি সূত্রে খবর, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে দুর্গাপুজোর আগেই চালু হতে পারে ‘যুবশক্তি’ প্রকল্পের অনলাইন পোর্টাল। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কর্মহীন যুবক-যুবতীদের ২০০০ টাকা থেকে ৩০০০ টাকার মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Cal HC Mosque Mike: ধর্মস্থান থেকে মাইক খোলার প্রতিবাদ, শর্তসাপেক্ষ মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের
Recommended image2
DA Calculator: সেপ্টেম্বরের শুরুতেই মিলবে মহার্ঘ্যভাতা! আপনার বকেয়া কত, এখনই DA Calculator-এ দেখুন
Recommended image3
7th Pay Commission: সপ্তম বেতন কমিশন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিত্তিহীন খবর, নতুন ওয়েবসাইট চালু নবান্নের
Recommended image4
Sourav Ganguly News: রাতের অন্ধকারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে প্রাণনাশের হুমকি চিঠি, আতঙ্কে পরিবার
Recommended image5
Today’s News in Bengali Live: Yuvashakti Portal - কবে থেকে আবেদন করতে পারবেন যুবশক্তি প্রকল্পে, কবে চালু হবে পোর্টাল? জানা গেল সময়!
Related Stories
Recommended image1
Yuva shakti Vorsha Card: চালু হচ্ছে পোর্টাল, 'যুবশক্তি'র জন্য আবেদন করবেন কী ভাবে? জেনে নিন Step by Step
Recommended image2
West bengal Yuvashakti Card: শুরু হতে চলেছে আবেদন, যুবশক্তির ৩০০০ টাকা পেতে এই কাগজ দেখাতেই হবে!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved