Leander Paes: পদ্ম শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা সেরে ফেলেছেন লিয়েন্ডার পেজ়, এমনটাই জানা যাচ্ছে। সেখানে নাকি উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন নিজেও। তবে এী বিষয়টি নিয়ে অবশ্য কিছুই জানাননি রাজ্য বিজেপি নেতৃত্ব।
Leander Paes: বিধানসভা নির্বাচনের (west bengal assembly election 2026) আগেই বড় আপডেট। এবার কি বিজেপি-তে যোগ দিতে চলেছেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ (bjp west bengal)? কারণ, মঙ্গলবার রাতে নিউটাউনের একটি হোটেলে বিজেপি নেতাদের সঙ্গে দেখা করেন তিনি। তারপর থেকেই জল্পনা তুঙ্গে।
বিজেপিতে লিয়েন্ডার পেজ?
জানা যাচ্ছে, পদ্ম শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা সেরে ফেলেছেন লিয়েন্ডার পেজ়। সেখানে নাকি উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন নিজেও। তবে এী বিষয়টি নিয়ে অবশ্য কিছুই জানাননি রাজ্য বিজেপি নেতৃত্ব।
তবে সূত্রের খবর অনুযায়ী, তাঁর বিজেপিতে যোগ দেওয়া শুধুই সময়ের অপেক্ষা। জানা গেছে, নিউটাউনের যে হোটেলে নীতিন আছেন, সেই হোটেলেই দেখা করতে যান লিয়েন্ডার পেজ। এমনকি, সেই হোটেলের লবিতে দাঁড়িয়েই বেশ কয়েকজন বিজেপি নেতৃত্বের সঙ্গে লিয়েন্ডারকে আলাদাভাবে কথাও বলতে দেখা গেছে বলে খবর সামনে আসছে।
টেনিস অ্যাসোসিয়েশনের সর্বোচ্চ পদে লিয়েন্ডার?
তবে তারা বেশিরভাগই অন্য রাজ্যের নেতা। একটি সূত্র বলছে, প্রায় ৮ মাস আগে দিল্লিতে একবার বিজেপি নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ হয় লিয়েন্ডারের। তারপর আবার কলকাতায়। উল্লেখ্য, গত ৮ নভেম্বর, বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব নেন লিয়েন্ডার পেজ। এবার ঠিক তার কয়েক মাসের মধ্যেই নতুন ভূমিকায় সবার সামনে আসতে চলেছেন লিয়েন্ডার পেজ। অন্তত এমনটাই খবর।
তবে গোটা বিষয়টি কলকাতার টেনিসকর্তারা জানতেনই না। স্বাভাবিকভাবেই, টেনিস জগতের অনেকে মনে করেছেন, অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের সর্বোচ্চ পদে বসতে চাইছেন লিয়েন্ডার পেজ। সেইজন্যই হয়ত এই পদক্ষেপ নিলেন তিনি। তবে ভোটের টিকিট তিনি পাবেন কি না কিংবা রাজনীতির অঙ্ক কোন জায়গায় দাঁড়িয়ে? সেই বিষয়টি নিয়ে অবশ্য বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন বা টেনিস জগতের কোনও স্পষ্ট ধারণা নেই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
