Mamata Banerjee: বাম, কংগ্রেস এবং অতিবাম দলগুলিকে সগে নিয়ে এবার তৃণমূলের সঙ্গে জোট বাঁধার ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে সকল রাজনৈতিক দলকে একমঞ্চে এবং একসঙ্গে জোট বাঁধার আহ্বান জানালেন তিনি।

Mamata Banerjee: নির্বাচনে ভরাডুবি হতেই এবার নয়া ফর্মুলার পরিকল্পনা? রাজ্য বিধানসভা নির্বাচনে কার্যত, পর্যুদস্ত হয়েছে তৃণমূল (mamata banerjee news)। ২০৭ টি আসনে জিতেছে বাংলায় সরকার গড়েছে বিজেপি। মাত্র ৮০টি আসন পেয়েছে তৃণমূল। রীতিমতো ভরাডুবি এবং ১৫ বছরের শাসনের অবসান। খোদ ভবানীপুরে পরাজিত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই গেরুয়া ঝড়ে টালমাটাল পরিস্থিতি সামলাতে এবার বৃহত্তর জোটের ডাক দিলেন তিনি (West Bengal Election Result 2026)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

এবার বাম-কংগ্রেস সহ সমস্ত বিরোধী দলের ঐক্য চাইলেন মমতা

বাম, কংগ্রেস এবং অতিবাম দলগুলিকে সগে নিয়ে এবার তৃণমূলের সঙ্গে জোট বাঁধার ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে সকল রাজনৈতিক দলকে একমঞ্চে এবং একসঙ্গে জোট বাঁধার আহ্বান জানালেন তিনি।

প্রসঙ্গত, ৯ মে, অর্থাৎ রবীন্দ্রজয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী সহ নতুন মন্ত্রিসভার সদস্যরা। ঐদিনই নিজের বাড়িতে রবীন্দ্রজয়ন্তী পালনের ডাক দেন মমতা। সেখান থেকেই তারপর এই জোটের বার্তা দিলেন তিনি। 

মমতার কথায়, “চারিদিকে সন্ত্রাসের বজ্রাঘাত চলছে। তাই আমি সমস্ত রাজনৈতিক দল, ছাত্র-যুব সংগঠন এবং এনজিও-কে বলব যে, সবাই মিলে জোট বাঁধুন। বিজেপির বিরুদ্ধে আমরা একটা মঞ্চ গড়তে চাই। বাম, অতিবাম, যে কোনও জাতীয় রাজনৈতিক দল যে যেখানে আছেন, আসুন! আমরা একসঙ্গে জোট বাঁধি। কেউ চাইলে আমার সঙ্গে দেখা করে কথাও বলতে পারেন। বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, আমি অফিসেই থাকব। মনে রাখবেন, আমাদের প্রথম শত্রু হল বিজেপি।"

বাংলায় হচ্ছে বিজেপি বিরোধী জোট?

Scroll to load tweet…

উল্লেখ্য, ২৯৩টি বিধানসভা নির্বাচনের ফলাফল আমাদের সামনে এসেছে। একটি বাকি, কারণ, ফলতায় পুনর্নির্বাচন হবে। এই ২৯৩টি আসনের মধ্যে ২০৭টি জিতেছে বিজেপি। ৮০টি জিতেছে তৃণমূল, দুটি করে আসন জিতেছে কংগ্রেস এবং আমজনতা উন্নয়ন পার্টি। এছাড়া একটি করে আসন জিতেছে সিপিএম এবং আইএসএফ। 

এবার তাই বিজেপি বিরোধী বৃহত্তর জোটের ডাক দিলেন মমতা। তিনি চাইছেন, তৃণমূল-সিপিএম-কংরেস-আইএসএফ-আমজনতা উন্নয়ন পার্টি সবাই একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করুক। তাই অনেকেই বলছেন, রাজনীতিতে আজ যে শত্রু, সে হয়ত কাল বন্ধুও হয়ে যেতে পারে বা উল্টোটা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।