Mamata Banerjee: মঞ্চ থেকে মমতা বলেন, “পুলিশ আসলে আমাদের সভা-মিছিল করার অনুমতি দিচ্ছে না। আমি স্পষ্ট বলছি, এরপর কিন্তু আমি জেলায় যাব। পুলিশ যদি অনুমতি না দেয়, তাহলে জনতার অনুমতি নিয়েই প্রোগ্রাম শুরু করব। দরকার পড়লে হাঁটব।

Mamata Banerjee: আবারও ফর্মে তিনি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিরোধীর চেয়ারে (Mamata Banerjee)। তৃণমূল নেত্রী কার্যত, আবারও সেই আগুনে মানসিকতায়। অন্তত শুক্রবারের ছাত্র সমাবেশ সেই কথাই জানান দিচ্ছে। ২৮ অগাস্ট, শুক্রবার ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি, মঞ্চ থেকে নিজেই ট্র্যাফিক নিয়ন্ত্রণ শুরু করেন তিনি (Mamata Banerjee Latest News)।

ছাত্র সংগঠনের সমাবেশ থেকে বিরাট বার্তা মমতার

CJP Rajasthan: CJP নেতাদের বিরুদ্ধে মামলা রাজস্থানে! পাল্টা জবাব রাঙ্কাদের, তবে ককরোচদের চাপে কি সরকারের ১২,৫০০ কোটি টাকা বরাদ্দ?

মঞ্চ থেকে মমতা বলেন, “পুলিশ আসলে আমাদের সভা-মিছিল করার অনুমতি দিচ্ছে না। আমি স্পষ্ট বলছি, এরপর কিন্তু আমি জেলায় যাব। পুলিশ যদি অনুমতি না দেয়, তাহলে জনতার অনুমতি নিয়েই প্রোগ্রাম শুরু করব। দরকার পড়লে হাঁটব। তারপর দেখি তোমরা কী করো! আর আপনারা চিন্তা করবেন না। বিজেপির অন্যায়ের জবাব বিজেপির লোকেরাই দেবে। খুব তাড়াতাড়ি তৃণমূল কংগ্রেস আবার সরকারে ফিরবে।"

Scroll to load tweet…

"বিজেপির অন্যায়ের জবাব বিজেপির লোকেরাই দেবে"

CJP Kolkata Update: কলকাতার সাংবাদিক সম্মেলন থেকে ক্ষোভ উগড়ে দিলেন আশুতোষ রাঙ্কা, কী জানালেন সিজেপি নেতা?

অপরদিকে, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় বলেন, “অত্যাচার ততটাই করো, যতটা সহ্য করতে পারবে। আর বেইমানদের বিরুদ্ধে আইনি লড়াই কল্যাণরা লড়ছেন। মানুষের কাছেও ওদের জবাব দিতে হবে। মনে রাখবেন, আবার একটা পরিবর্তন আসছে।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।