Mamata Banerjee: তৃণমূল নেত্রীর কথায়, “যদি ইভিএম খারাপ করে দেয়, তাহলে অপেক্ষা করতে হবে। কিন্তু সেটাতে আর ভোট করতে দেবেন না। কারণ, সারানোর নাম করে চিপ ঢুকিয়ে দিতে পারে। কারণ, ওরা পারে না এমন কোনও কাজ নেই। ভোট হয়ে গেলে ভোটবাক্সকে মায়ের মতো পাহারা দেবেন।"
Mamata Banerjee: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রবিবার, মুর্শিদাবাদে দুটি জনসভা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee news today)। শামসেরগঞ্জের পর তিনি পৌঁছে যান জিয়াগঞ্জে (mamata banerjee news live)।
মুর্শিদাবাদের জনসভা থেকে উপদেশ মমতার
সেই জনসভা থেকেই বিশেষ উপদেশ দিলেন তিনি। তৃণমূল নেত্রীর কথায়, “যদি ইভিএম খারাপ করে দেয়, তাহলে অপেক্ষা করতে হবে। কিন্তু সেটাতে আর ভোট করতে দেবেন না। কারণ, সারানোর নাম করে চিপ ঢুকিয়ে দিতে পারে। কারণ, ওরা পারে না এমন কোনও কাজ নেই। ভোট হয়ে গেলে ভোটবাক্সকে মায়ের মতো পাহারা দেবেন।"
এই জনসভায় বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বলেন, “এসআইআরে অনেকের নাম বাদ গেছে। অনেক মানুষ মারা গেছেন। মনে রাখবেন, এবার হল আসল বদলা নেওয়ার পালা। তাই এই খেলার নাম হল দুরন্ত খেলা। মাথায় রাখবেন, সমস্ত জায়গায় ওদের লোক আছে। কিন্তু মানুষ আমাদের সঙ্গেই আছে। তাই ভোটের বাক্সে বদলা হবে।"
আক্রমণাত্মক মমতা
অন্যদিকে, মমতা জানান, “ভবানীপুরে কাল কেন্দ্রীয় বাহিনী রীতিমতো অসভ্যতা করেছে। একজন মহিলাকে আপত্তিকরভাবে চেক করেছে। সবাই সাবধানে থাকবেন। ভবানীপুরে আমার বাড়ির সামনে হামলা হল। ওরা আমার পোস্টারে থুতু দিচ্ছিল। এমনকি, অভিষেকের বাড়ির দিকে জুতো দেখাচ্ছিল। তবে স্থানীয় লোকজনই এই সবকিছুর প্রতিবাদ জানিয়েছে। এটা আসলে রাজনীতি নয়। মনোনয়ন দিতে যাওয়ার সময়েও ওরা বাইরে লোক নিয়ে এসেছিল।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।