Nandigram Bomb Scare: শনিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছেন এবং দায়িত্ব নিচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তার ঠিক আগে তাঁর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বোমাতঙ্ক তৈরি হল। বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশের পাশাপাশি সতর্ক কেন্দ্রীয় বাহিনী।

DID YOU
KNOW
?
শুভেন্দু অধিকারীর শপথ
কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ।

Nandigram Assembly Constituency: রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) শপথ গ্রহণের ঠিক আগে তাঁর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বোমাতঙ্ক তৈরি হল। নন্দীগ্রামের তেখালি ব্রিজ লাগোয়া খেজুরির সেরখান চকে ঝোপের মধ্যে বালতিতে বোমা দেখা যায়। এরপরেই শোরগোল শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শনিবার সকালে স্থানীয় এক ব্যক্তি গরু চরাতে গিয়েছিলেন। তিনিই ঝোপের মধ্যে দুটো বালতি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। এরপর সেই ব্যক্তিই অন্যদের খবর দেন। বালতির মধ্যে বোমা রয়েছে, এই আতঙ্কে স্থানীয় বাসিন্দারা খেজুরি থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় খেজুরি থানার বিশাল পুলিশ বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ঘটনাস্থলে যান। তাঁরা তল্লাশি শুরু করেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ বিজেপি-র

নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের এক অঞ্চলে বোমাতঙ্ক তৈরি হওয়া নিয়ে তৃণমূল কংগ্রেসকে (AITC) তীব্র আক্রমণ করেছে বিজেপি (BJP)। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) ফল প্রকাশিত হওয়ার পর বিজেপি নেতা-কর্মীদের উপর হামলা চালানোর চক্রান্ত করে এই বোমা মজুত করেছিলেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা গৌরীশঙ্কর দাস। তাঁর বিরুদ্ধে বোমা মজুত করে রাখার পাশাপাশি আগ্নেয়াস্ত্র মজুত করে রাখার অভিযোগও এনেছে বিজেপি

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ

শনিবার সকালে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ (PM Narendra Modi) বহু বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর (Bhabanipur) থেকেও জয় পেয়েছেন শুভেন্দু। এই কারণে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় দুই বিধানসভা কেন্দ্রের ভোটাররাই খুশি। কাঁথিতে শুভেন্দুর বাড়িতেও উৎসবের মেজাজ। নতুন মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশীরাও শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে আবেগতাড়িত হয়ে উঠেছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।