MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
CAA New Order
DA Hike
8th Pay Commission
Festival Special Allowance
MMSBY Application Process
Dearness Allowances Increase
Royal Enfield Gorkha Edition
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • NCPI: এনসিপিআই-এর অন্দরে এবার অশান্তির সুর? নতুন দল কাকলির! জল্পনা ছেলের সোস্যাল মিডিয়া পোস্টে

NCPI: এনসিপিআই-এর অন্দরে এবার অশান্তির সুর? নতুন দল কাকলির! জল্পনা ছেলের সোস্যাল মিডিয়া পোস্টে

NCPI Internal Conflict: এনসিপিআই-র অন্দরেই কি বিদ্রোহের নয়া অধ্যায়? ‘ এনসিপিআই’ পোস্ট ঘিরে জল্পনা, মুখ খুললেন কাকলি ঘোষ দস্তিদার। জানুন কী বলেছেন তিনি।

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 22 2026, 03:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
এনসিপিআই র অন্দরেই কি অসন্তোষের সুর?
Image Credit : ANI

এনসিপিআই-র অন্দরেই কি অসন্তোষের সুর?

বিধানসভা ভোটে হারের পর তৃণমূল কংগ্রেস থেকে বিদ্রোহ ঘোষণা করে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে আলাদা শিবির গড়েছিল ২০ জন সাংসদ। বর্তমানে খাতায় কলমে তৃণমূল সাংসদ হিসেবে থাকলেও বিদ্রোহীরা নিজেদের এনডিএ-এর সমর্থক বলে দাবি করে। কিন্তু বিদ্রোহীদের নতুন দল এনসিপিআই-র অন্দরেই এবার নতুন বিতর্কের ইঙ্গিত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
সংসদে এখনও মেলেনি স্বীকৃতি
Image Credit : ANI

সংসদে এখনও মেলেনি স্বীকৃতি

বিদ্রোহী তৃণমূল সাংসদরা এনসিপিআই-তে যোগ দিলেও সংসদে এখনও সেই দল আলাদা মান্যতা পায়নি, ফলে সাংসদদের নামের পাশে এখনও লেখা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নাম। তবে এনডিএ-এর একাধিক অনুষ্ঠানে কাকলি-সহ ২০ সাংসদকেই দেখা যায়। এই পরিস্থিতিতেই এনসিপিআই-এর অন্দরে নতুন করে অশান্তির ইঙ্গিত দিয়েছে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট।

Related Articles

Related image1
CAA : CAA নিয়ে কেন্দ্রের নতুন নির্দেশ! পশ্চিমবঙ্গ-সহ ৮ রাজ্যে নাগরিকত্ব প্রদানের দায়িত্বে জেলা শাসক
Related image2
BJP: তোলাবাজিতে 'জিরো টলারেন্স'! শাস্তির মুখে বিজেপির ২৪ বিধায়ক, মোদী-শাহের সিলমোহরের অপেক্ষা
36
সোশ্যাল মিডিয়ায় নয়া নাম ঘিরে জল্পনা
Image Credit : SOCIAL MEDIA

সোশ্যাল মিডিয়ায় নয়া নাম ঘিরে জল্পনা

কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদারের একটি পোস্টে উঠে এল ‘ এনসিপিআই’ নামের উল্লেখ, যার নিচে ফুলফর্ম হিসেবে লেখা হয়েছে, ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টি অব ইন্ডিয়া। যেখানে দলিত, মুসলিম, জনজাতি-উপজাতি ও ওবিসি সম্প্রদায়ের মানুষদের যোগদানের আহ্বান জানানো হয়েছে।

46
সংরক্ষণের প্রতিশ্রুতিও পোস্টে
Image Credit : SOCIAL MEDIA

সংরক্ষণের প্রতিশ্রুতিও পোস্টে

পোস্ট অনুযায়ী, দলীয় সব পদে দলিত, অতি অনগ্রসর শ্রেণি, মহাদলিত, মতুয়া ও নমঃশূদ্র সম্প্রদায়ের জন্য ২৫ শতাংশ প্রতিনিধিত্ব নিশ্চিতের সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে। মহিলাদের জন্যও ৫০% সংরক্ষণের কথাও বলা হয়েছে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার যে গ্রাফিক্স কার্ডটি শেয়ার করে তাঁর ফেসবুকে সেখানেও।

56
ছেলের সাফাই
Image Credit : SOCIAL MEDIA

ছেলের সাফাই

বৈদ্যনাথের ব্যাখ্যা, এটি নতুন কোনও দল নয়, বরং একটি শাখা বা ট্রাস্ট, যা আদিবাসী, মুসলিম, তফসিলি উপজাতি ও দলিতদের জন্য সমাজসেবামূলক কাজ করবে।

66
কাকলির সাফ কথা
Image Credit : Asianet News

কাকলির সাফ কথা

কাকলি ঘোষ দস্তিদার নিজে জানিয়েছেন, দলের সোশ্যাল মিডিয়া সেল থেকেই পোস্টটি করা হয়েছে এবং ২০ জন সাংসদ ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অব ইন্ডিয়ার হয়েই কাজ চালিয়ে যাবেন বলে স্পষ্ট করে দিয়েছেন তিনি। তিনি আরও বলেন, এনসিপিআই সকলের জন্য আর সকলকে নিয়ে কাজ করবে। মুসলিম আর পিছিয়ে পড়াদের গুরুত্ব দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Annapurna Bhandar: অন্নপূর্ণার ক্ষোভে উত্তাল ক্যানিং বিডিও অফিস, আশ্বাসের পরও থামল না বিক্ষোভ
Recommended image2
Now Playing
সরকারি চাকরির অজুহাতে টাকা বন্ধ ক্ষোভে ফেটে পড়লেন শতাধিক মহিলা!
Recommended image3
Now Playing
Amit Shah: বাংলায় এসে আইনশৃঙ্খলা নিয়ে বড় কথা অমিত শাহ-র, দেখুন কী বলছেন
Recommended image4
Bankura: অনাস্থা ভোটে জিতে গঙ্গাজল ছিটিয়ে 'শুদ্ধিকরণ', TMCকে হারিয়ে পঞ্চায়েত BJPর দখলে
Recommended image5
New Professional Tax Rules: বেতন ২০ হাজার হলেই দিতে হবে কর! বিরাট বদল প্রফেশনাল ট্যাক্স-র নিয়মে
Related Stories
Recommended image1
CAA : CAA নিয়ে কেন্দ্রের নতুন নির্দেশ! পশ্চিমবঙ্গ-সহ ৮ রাজ্যে নাগরিকত্ব প্রদানের দায়িত্বে জেলা শাসক
Recommended image2
BJP: তোলাবাজিতে 'জিরো টলারেন্স'! শাস্তির মুখে বিজেপির ২৪ বিধায়ক, মোদী-শাহের সিলমোহরের অপেক্ষা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved