RGKar Case: আরজিকর মেডিক্যাল কলেজের চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনা নতুন করে তদন্ত শুরু হয়েছে। নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে তিনজন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে এবং তৎকালীন মুখ্যমন্ত্রীর ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। এই নতুন পদক্ষেপে অভয়ার পরিবার ও গোটা কলকাতা সুবিচারের আশায় বুক বাঁধছে।

RGKar Case: আরজিকর মেডিক্য়াল কলেজের ২০২৪ সালের ৯ অগাস্টের সেই ঘটনা আজও দগদগে। কলকাতা-সহ গোটা দেশ উত্তাল হয়েছিল এই ঘটনায়। হাসপাতালে কর্মরত এক চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনা তৎকালীন রাজ্যের শাসক দলের ঘুম কেড়ে নিয়েছিল। শোকে ভেঙে পড়েছিল গোটা শহর,রাতারাতি বিশ্বের দরবারে উঠে আসে শহরের এক কোনে থাকা এক সরকারি হাসপাতাল আরজিকরের নাম। সেই প্রতিবাদের আগুন এতটাই তীব্র হয়ে ওঠে যে রাতের শহরের আলিগলি থেকে জ্বলে ওঠে বিক্ষোক্ষের আগুন। সদ্যোজাত সন্তান-কে কোলে নিয়েও রাস্তায় প্রতিবাদে নামে গোটা শহর। সকলের মুখে প্রতিবাদের একই স্বর জাস্টিস ফর আরজিকর।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

রাজ্যের শাসক দলের পালা বদলের পরেই আবার নতুন করে এবার সেই ফাইল খোলা হয়। এই ঘঠনায় ইতিমধ্যেই তিনজন আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছেন নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানালেন আরও চাঞ্চল্যকর এক ঘটনা, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-ও রেহাই পাবেন না। কারণ খতিয়ে দেখা হবে সেই সময় এই ঘটনায় তিনি কতটা তৎপর ছিলেন এবং কতটা দায়িত্ব পালন করেছেন?

এই ঘটনায় ইতিমধ্যেই যে তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে, খুঁটিয়ে দেখা হচ্ছে বিনীত গোয়েল-সহ সকলের ফোন কলস-সহ যাবতীয়। ঠিক স্পষ্ট এবং স্বচ্ছ এই আইনি পদক্ষেপটাই সেই সময় আশা করেছিলেন অভয়ার পরিবার, যা তারা কোনটাই পাননি। উল্টে মিলেছে হুমকি ও টাকা নিয়ে রফা করার চেষ্টা। যা কখনোই মেনে নেননি অভয়ার পরিবার। দিন-রাত একই স্বপ্ন চোখে নিয়ে আশায় আশায় দিন কাটাছে অভয়ার মা-বাবা। কবে বিচার পাবে অভয়া? কবে তাদের মেয়েকে যারা হত্যা করেছে এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তারা সঠিক শাস্তি কবে পাবে। অবশেষে আবার সেই কাজ শুরু হয়েছে। এখন শুধু অপেক্ষা যারা আসল দোষী সেই সঙ্গে যারা দোষীদের সঙ্গে আড়াল করার চেষ্টা করেছেল প্রত্যেোকের যাতে সঠিক শাস্তি হয়, অপেক্ষায় গোটা কলকাতা।