Sandeshkhali Chaos: সন্দেশখালিতে আবার ধুন্ধুমার! শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীকে 'ডিম থেরাপি', দৌড়ে পুলিশ ফাঁড়িতে আশ্রয়!

Sandeshkhali Chaos: সন্দেশখালিতে প্রকাশ্য রাস্তায় মহিলা জনপ্রতিনিধিকে হেনস্থা ও ‘ডিম থেরাপি’। বাসন্তী হাইওয়েতে আক্রান্ত তৃণমূল নেত্রী মিঠু সরদার ও সবিতা রায়। পুলিশের নাকের ডগায় ঠিক কী ঘটেছিল রাজবাড়ী বাজারে? জানুন পুরো ঘটনা।

Share this Video

Sandeshkhali Chaos: সন্দেশখালির বাসন্তী হাইওয়েতে মহিলা নেত্রীকে ‘ডিম থেরাপি’, প্রাণ বাঁচাতে ফাঁড়িতে আশ্রয়

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে ফের রাজনৈতিক উত্তেজনা। সন্দেশখালি-১ ব্লকের রাজবাড়ী বাজার এলাকায় প্রকাশ্য রাস্তায় পঞ্চায়েত সমিতির মহিলা নেত্রী মিঠু সরদারকে ঘিরে হেনস্থা ও ‘ডিম থেরাপি’ দেওয়ার অভিযোগ উঠল।

অভিযোগ, বাসন্তী হাইওয়েতে তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং খালি পায়ে রাস্তায় হাঁটতে বাধ্য করা হয়। ঘটনাস্থলের ঢিল ছোঁড়া দূরত্বে রাজবাড়ী পুলিশ আউটপোস্ট থাকায় তিনি সেখানে গিয়ে প্রাণ বাঁচান ও আশ্রয় নেন।

পরবর্তীতে তাঁর খোঁজ নিতে এসে বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলা সভানেত্রী সবিতা রায়ও হেনস্থা ও ‘ডিম থেরাপি’র শিকার হন বলে দাবি। জনবহুল এলাকায় পুলিশ ফাঁড়ির সামনে জনপ্রতিনিধিদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ গোটা ঘটনার ভিডিও ফুটেজ ও অভিযোগ খতিয়ে দেখে তদন্তে নেমেছে।

Related Video