11:00 PM (IST) Aug 26

Ajker Bangla News live: Tibet Flash Floods - তিব্বতে হড়পা বানে নিখোঁজ ৭৭ জন তীর্থযাত্রী, উদ্বিগ্ন সদগুরু

Flash Floods: বুধবার সকালে তিব্বত (Tibet) ও নেপালে (Nepal) ভয়াবহ হড়পা বানের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন এবং কয়েকশো মানুষ নিখোঁজ। অনেক বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, সেতুও ধ্বংস হয়ে গিয়েছে। নেপাল ও তিব্বতে যাওয়া অনেক ভারতীয় বিপর্যয়ের মুখে পড়েছেন বলে জানা গিয়েছে।

Read Full Story
08:25 PM (IST) Aug 26

Ajker Bangla News live: Malda - মালদা মেডিক্যাল কলেজে ১ দিনে ১০ নবজাতকের মৃত্যু! রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের

Malda News: রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা, শিশুদের চিকিৎসা, হাসপাতালগুলিতে পরিকাঠামোর অভাব নিয়ে অভিযোগ নতুন কিছু নয়। রাজ্যে সরকার বদল হলেও, এখনও অবস্থা বদলায়নি। মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা প্রকট হয়ে গেল।

Read Full Story
07:12 PM (IST) Aug 26

Ajker Bangla News live: Extramarital Affair - বিয়ের পরেই স্বামীকে ঘুমের ওষুধ দিয়ে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় যুবতী!

Jhansi News: বিবাহ-বহির্ভূত সম্পর্কের (Extramarital Affair) উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ঝাঁসিতে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। বিয়ের কিছুদিন পরেই এক যুবকের জীবনে নেমে এল ভয়ঙ্কর বিপর্যয়। তাঁর প্রাণ সংশয় হয়েছে বলেও অভিযোগ। এই অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ।

Read Full Story
06:26 PM (IST) Aug 26

Ajker Bangla News live: Calcutta Football League 2026 - কলকাতা লিগে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে ৬-০ গোলে জয় মোহনবাগানের! হ্যাটট্রিক করলেন সুহেইল ভাট

Calcutta Football League 2026: কলকাতা লিগে বুধবার, জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে মুখোমুখি হয় সবুজ মেরুন ব্রিগেড। সেই ম্যাচেই কার্যত, বড় জয় পেল তারা। জর্জ টেলিগ্রাফকে ৬-০ গোলে হারাল মোহনবাগান। ফলে, ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে কলকাতা লিগের সুপার সিক্সে পৌঁছে গেল তারা। গোটা ম্যাচেই দাপুটে ফুটবল খেলে বাগান শিবির (Calcutta Football League 2026)।

Read Full Story
05:53 PM (IST) Aug 26

Ajker Bangla News live: Nepal Flash Flood - নেপালে ভয়াবহ বন্যায় ব্যাপক ধ্বংসলীলা, বিপদে পড়া প্রতিবেশীর পাশে দাঁড়িয়ে ত্রান পাঠাচ্ছে ভারত

Nepal Flash Flood: তিব্বত সীমান্ত ঘেঁষা হিমালয়ের দেশ নেপালে আচমকা নেমে এসেছে এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। বুধবার ভোরে চিনের তিব্বত অঞ্চল থেকে উদ্ভূত ভোট কোশী (Bhote Koshi) নদীতে আছড়ে পড়ে এক প্রলয়ংকরী পাহাড়ি ঢল বা হড়পা বান (Flash Flood)।

Read Full Story
05:51 PM (IST) Aug 26

Ajker Bangla News live: Nepal Flash Floods - বালেন্দ্র শাহকে ফোন মোদীর, ত্রাণ-উদ্ধারকাজে নেপাল যেতে তৈরি ভারতের বায়ুসেনা

বিধ্বংসী আকস্মিক বন্যায় অন্তত ১৬ জনের মৃত্যু এবং শত শত মানুষ নিখোঁজ হওয়ার পর ভারত যখন প্রতিবেশী নেপালে ত্রাণ সামগ্রী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তখন প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র জানিয়েছে যে, নেপালে যে কোনও ত্রাণ ও উদ্ধারকাজ পরিচালনায় ভারতীয় বিমান বাহিনী (IAF) সম্পূর্ণ প্রস্তুত।

Read Full Story
05:41 PM (IST) Aug 26

Ajker Bangla News live: DA Hike - পুজোর আগে বেতন বাড়িয়ে দিচ্ছে রাজ্য সরকার! সেপ্টেম্বরে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে তিনগুণ স্যালারি

DA Hike: পুজোর আগে প্রায় সব মিলিয়ে মূল বেতনের প্রায় তিনগুণ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা! দুর্দান্ত ঘোষণা করল রাজ্য সরকার। এ ছাড়াও রয়েছে সপ্তম বেতন কমিশন নিয়ে বিরাট সারপ্রাইজ…

Read Full Story
05:32 PM (IST) Aug 26

Ajker Bangla News live: Nepal Flash Floods - নেপালের হড়পা বানের জল ঢুকবে ভারতে, উত্তরপ্রদেশ ও বিহারে হাই অ্যালার্ট জারি

নেপালে হড়পা বানের জেরে ভাটির দিকে ধেয়ে আসা বিপুল পরিমাণ জলের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় উত্তর প্রদেশ ও বিহারের প্রশাসন প্রস্তুতি জোরদার করেছে। বুধবার নেপালের রাসুয়া জেলায় আকস্মিক বন্যায় অন্তত আটজন নিহত হয়েছেন এবং ভারতীয় নাগরিক-সহ প্রায় ৪০০ জন পর্যটক নিখোঁজ হয়েছেন।

Read Full Story
05:28 PM (IST) Aug 26

Ajker Bangla News live: Nepal Flash Floods - নেপালে হড়পা বানে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তে সতর্কতা জারি

Nepal Disaster: নেপালে প্রাকৃতিক বিপর্যয় নতুন কোনও ঘটনা নয়। প্রায়ই ভূমিকম্প, ভূমিধসের খবর পাওয়া যায়। এবার ভয়াবহ হড়পা বানে বিপর্যয় নেমে এল। নেপালে এই ধ্বংসযজ্ঞে শতাধিক ভারতীয় নিখোঁজ। নেপাল সীমান্তবর্তী বিহার (Uttar Pradesh) ও উত্তরপ্রদেশে (Uttar Pradesh) সতর্কতা জারি করা হয়েছে।

Read Full Story
05:25 PM (IST) Aug 26

Ajker Bangla News live: IND vs SL Test 2026 - শেষদিন দ্রুত চারটি উইকেট দরকার ভারতের! চতুর্থ দিনের শেষে শ্রীলঙ্কা এগিয়ে মাত্র ১৬ রানে

IND vs SL Test 2026: আপাতত চতুর্থ দিনের শেষে, শ্রীলঙ্কার স্কোর ৬ উইকেট হারিয়ে ২২৯ রান। লঙ্কাবাহিনীর ১৬ রানে লিড রয়েছে। তবে এই দুর্বল ব্যাটিং লাইন-আপ নিয়ে লড়াই করা বেশ কঠিন। তাই খেলার শেষদিন, টিম ইন্ডিয়া যদি দ্রুত চারটি উইকেট তুলে নিতে পারে, তাহলে রানের লক্ষ্যমাত্রা অনেকটাই কম হবে।

Read Full Story
04:27 PM (IST) Aug 26

Ajker Bangla News live: Stree Samman Samriddhi - প্রত্যেক মহিলা পাবেন ৪০ হাজার টাকা, বছর বছর বাড়বেও, ঘোষণা এই দলের

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। রাজ্যের "অর্ধেক জনগোষ্ঠী" অর্থাৎ মহিলা ভোটারদের মন জয় করতে রাজনৈতিক দলগুলো এখন নানা প্রতিশ্রুতির পসরা সাজিয়ে মাঠে নেমেছে।

Read Full Story
03:42 PM (IST) Aug 26

Ajker Bangla News live: MS Dhoni - সিএসকে ম্যানেজমেন্টের সঙ্গে মতানৈক্য! কী সিদ্ধান্ত নেবেন ধোনি?

MS Dhoni News: এ বছরের আইপিএল-এ (IPL 2026) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে কোনও ম্যাচেই খেলেননি প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি আগামী বছরের আইপিএল-এ খেলবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। কারণ, সিএসকে ম্যানেজমেন্টের সঙ্গে তাঁর মতপার্থক্য তৈরি হয়েছে।

Read Full Story
02:22 PM (IST) Aug 26

Ajker Bangla News live: Dilip Ghosh News - 'যাদবপুরে এখনও দাপিয়ে বেড়াচ্ছে অ্যান্টি সোশ্যালরা', বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের

Dilip Ghosh News: দুই পক্ষের সংঘর্ষে দফায় দফায় উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার সেই ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story
01:38 PM (IST) Aug 26

Ajker Bangla News live: Rain Alert - ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে নামল, কোন কোন জেলায় ভারী বৃষ্টি? লেটেস্ট আপডেট

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হওয়ায় পশ্চিমবঙ্গের আবহাওয়ায় নতুন করে পরিবর্তন এসেছে। নিম্নচাপের প্রভাবে বুধবার রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া হতে পারে। আগামী কয়েকদিনও বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।

Read Full Story
01:08 PM (IST) Aug 26

Ajker Bangla News live: Nepal Flash Flood - নেপালে ভয়াবহ হড়পা বান, ভোতে কোশী নদীতে তাণ্ডব, মুহূর্তে সব ধ্বংস করে গেল জলস্রোত, ভাইরাল ভিডিও

Nepal Flash Flood: নেপালের রসুয়া জেলায় ভোট কোশী নদীতে এক ভয়াবহ ও হঠাৎ আসা পাহাড়ি ঢল বা ‘ফ্লাশ ফ্লাড’ তাণ্ডব চালিয়েছে। আজ, বুধবার স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ তিব্বত সীমানা পেরিয়ে এই প্রবল ও অভূতপূর্ব জলের স্রোত নেপাল সীমান্তে প্রবেশ করে

Read Full Story
12:47 PM (IST) Aug 26

Ajker Bangla News live: বিজেপি বিধায়কের ইনোভা ধোয়া হল দমকলের গাড়ি দিয়ে, ভিডিও ভাইরাল হতেই বিতর্ক

মধ্যপ্রদেশের সিঙ্গরৌলির বিজেপি বিধায়ক রামনিবাস শাহের গাড়ি ধোয়ার হল দমকলের গাড়ি দিয়ে। যা নিয়ে বিরাট বিতর্ক তৈরি হয়েছে। একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, বিধায়কের সরকারি বাসভবনের বাইরে একটি দমকলের গাড়ি ব্যবহার করে তাঁর টয়োটা ইনোভা গাড়িটি ধোয়া হচ্ছে। বিধায়ক দাবি করেন যে তাঁর অনুপস্থিতিতে কী ঘটেছিল সে সম্পর্কে তিনি কিছুই জানতেন না।

Read Full Story
11:58 AM (IST) Aug 26

Ajker Bangla News live: বিএ, বিএসসি ও বিকম ডিগ্রিতে কর্মসংস্থান কমছে, শিক্ষায় সংস্কারের সুপারিশ নীতি আয়োগের

নীতি আয়োগের সদ্য প্রকাশিত প্রতিবেদন 'রিইমাজিনিং স্কিলিং ফর বিকশিত ভারত ২০৪৭' (Reimagining Skilling for Viksit Bharat 2047)-এ ভারতের উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা ব্যবস্থার সঙ্গে শ্রমবাজারের পরিবর্তনশীল চাহিদার মধ্যে একটি অসামঞ্জস্য বা বিচ্ছিন্নতার কথা তুলে ধরা হয়েছে।

Read Full Story
11:43 AM (IST) Aug 26

Ajker Bangla News live: Kolkata Weather News - ফের বৃষ্টির ভ্রুকুটি বাংলার আকাশে! বুধবার দিনভর বৃষ্টিতে ভাসবে কলকাতা

Kolkata Weather News: সকাল থেকেই আকাশের মুখ উজ্জ্বল থাকলেও বেলা বাড়তেই শুরু হয়েছে রোদ-বৃষ্টির খেলা। কখনও রোদ কখনও আবার বৃষ্টি। কলকাতা সহ শহরতলিতে আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story
11:37 AM (IST) Aug 26

Ajker Bangla News live: Inca Mummy - দেবতাকে শান্ত করতে কিশোরীর বলি? ৫০০ বছরের পুরনো মমি ফাঁস করল হাড়হিম করা সত্যি!

আন্দিজ পর্বতমালার চূড়া থেকে উদ্ধার হল প্রায় ৫০০ বছরের পুরনো এক ইনকা মমি। প্রচণ্ড ঠান্ডা আর শুষ্ক আবহাওয়ার কারণে মমিটি এতটাই ভাল অবস্থায় আছে যে বিজ্ঞানীরাও অবাক। এই আবিষ্কার ইনকা সভ্যতার জীবনযাত্রা, খাদ্যাভ্যাস এবং ধর্মীয় প্রথা সম্পর্কে অনেক নতুন তথ্য সামনে আনছে।
Read Full Story
11:19 AM (IST) Aug 26

Ajker Bangla News live: Pakistan Fire - এসির কম্প্রেসার বিস্ফোরণে আগুন, পাকিস্তানের হাসপাতালে মৃত্যু ১৫ সদ্যোজাতর

বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটির কারণে সৃষ্ট অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন নবজাতক প্রাণ হারিয়েছে। জিও টিভি জানিয়েছে, পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Read Full Story