MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • DA Case: রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট! সুপ্রিম কোর্টে স্থগিত হয়ে গেল DA মামলা! এবার কী হবে?

DA Case: রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট! সুপ্রিম কোর্টে স্থগিত হয়ে গেল DA মামলা! এবার কী হবে?

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ (Dearness Allowance) মামলার শুনানি সুপ্রিম কোর্টে স্থগিত হওয়ার খবর। নতুন সরকারের অবস্থান জানার জন্য ৩ সপ্তাহ সময় মঞ্জুর করল সর্বোচ্চ আদালত। ২০০৮-২০১৯ বকেয়া ডিএ আপডেট এবং মনিটরিং কমিটির গঠন কী হবে?

2 Min read
Author : Parna Sengupta
Published : May 06 2026, 06:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : Asianet News

সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা DA মামলার শুনানি স্থগিত হয়ে গেল। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৬ মে, ২০২৬ তারিখে সুপ্রিম কোর্টের ১১ নম্বর ঘরে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : X

তবে শেষ মুহূর্তে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে, এই বিশেষ বেঞ্চটি বাতিল করা হয়েছে। বর্তমানে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি এন কে সিং-এর একটি নিয়মিত বেঞ্চ ১১ নম্বর ঘরে বসবে, যার ফলে ডিএ মামলার শুনানি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল।

Related Articles

Related image1
DA Case: ২ মাসে মেটাতে হবে বকেয়া মহার্ঘ ভাতা, নইলে দিতে হবে সুদ! কোর্টের রায়ে স্বস্তি সরকারি কর্মীদের
Related image2
DA CASE: কেন সুপ্রিম কোর্টে 25% মহার্ঘ ভাতার জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় চাইল রাজ্য? রইল ৪টি কারণ
38
Image Credit : X

সূত্রের খবর অনুযায়ী, রাজ্য সরকারের আইনজীবী সুপ্রিম কোর্টে জানিয়েছেন যে রাজ্যে বর্তমানে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এবং নতুন সরকার গঠিত হয়েছে। নতুন সরকারের অবস্থান বিবেচনা করার জন্য এবং তাদের পক্ষ থেকে নির্দেশিকা গ্রহণ করার জন্য আদালতের কাছে তিন সপ্তাহের সময় চেয়ে নেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই আবেদনের ফলে কয়েক লক্ষ সরকারি কর্মী এবং পেনশনভোগীর মধ্যে পুনরায় অনিশ্চয়তা তৈরি হয়েছে।

48
Image Credit : x

এই মামলার প্রেক্ষাপট অত্যন্ত দীর্ঘ। গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে ঘোষণা করেছিল যে, মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের একটি আইনি অধিকার এবং এটি কোনো দয়া বা অনুগ্রহ নয়।

58
Image Credit : Asianet News

বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে, ২০০৮ থেকে ২০১৯ সালের বকেয়া ডিএ রাজ্যকে অবশ্যই মেটাতে হবে। আদালত স্পষ্ট জানিয়েছিল যে, ফান্ডের অভাব দেখিয়ে কর্মীদের প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত করা যাবে না।

68
Image Credit : Asianet News

আদালতের আগের নির্দেশ অনুযায়ী, রাজ্য সরকারকে বকেয়া টাকার ২৫ শতাংশ মার্চ ২০২৬-এর মধ্যে মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। এই বকেয়া মেটানোর প্রক্রিয়া তদারকি করার জন্য সুপ্রিম কোর্ট প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের মনিটরিং কমিটিও গঠন করেছে। আইনজীবী মহলের মতে, রাজ্যে বকেয়া ডিএ-র পরিমাণ প্রায় ৪১,০০০ কোটি টাকা

78
Image Credit : social media

রাজ্য সরকারি কর্মীরা আশা করেছিলেন যে ৬ মে-র শুনানিতে বকেয়া মেটানোর বিষয়ে চূড়ান্ত কোনো সময়সীমা বা রূপরেখা পাওয়া যাবে। কিন্তু আদালতের বিশেষ বেঞ্চ বাতিল হওয়া এবং নতুন সরকারের সময় চাওয়ার ফলে কর্মীদের দীর্ঘ প্রতীক্ষা আরও বাড়ল। সংগ্রামী যৌথ মঞ্চ এবং অন্যান্য কর্মচারী সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই এই বিষয়ে আদালত অবমাননার মামলা করা হয়েছে।

88
Image Credit : stockPhoto

বিশেষজ্ঞ মহলের মতে, আগামী তিন সপ্তাহ পর পুনরায় শুনানি হলে স্পষ্ট হবে নতুন সরকার এই বিপুল অঙ্কের বকেয়া মেটানোর বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করে। বর্তমানে ২০ লক্ষেরও বেশি কর্মচারী এবং পেনশনভোগী সুপ্রিম কোর্টের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
দেশের খবর
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Annapurna Bhandar: আরও কড়া হল প্রশাসন! পুজোর মাসে কারা পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Recommended image2
SRFTI News: 'স্বামীজির অপমান কোনও ভাবেই বরদাস্ত নয়', SRFTI কাণ্ডে হুঁশিয়ারি উচ্চ শিক্ষামন্ত্রীর
Recommended image3
Calcutta High Court: "নির্বাচন কমিশন কোনও একটি পক্ষের দ্বারা পরিচালিত হলে, যা হওয়ার তাই হয়েছে!" আইএসএফ-এর প্রতীক মামলায় বলল হাইকোর্ট
Recommended image4
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে উত্তাল দেশ, বাঁকুড়ায় বিক্ষোভ কংগ্রেসের
Recommended image5
Abhishek Banerjee: ব্যক্তিগত নিরাপত্তা ফেরতের দাবি, হাইকোর্টের দ্বারস্থ TMC সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Related Stories
Recommended image1
DA Case: ২ মাসে মেটাতে হবে বকেয়া মহার্ঘ ভাতা, নইলে দিতে হবে সুদ! কোর্টের রায়ে স্বস্তি সরকারি কর্মীদের
Recommended image2
DA CASE: কেন সুপ্রিম কোর্টে 25% মহার্ঘ ভাতার জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় চাইল রাজ্য? রইল ৪টি কারণ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved