MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • TMC Vs TMC: তৃণমূল নাম আর জোড়া ফুল প্রতীক কার? নির্বাচন কমিশনকে ৪ মাস সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

TMC Vs TMC: তৃণমূল নাম আর জোড়া ফুল প্রতীক কার? নির্বাচন কমিশনকে ৪ মাস সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

TMC symbols Row: তৃণমূলের নাম ও জোড়াফুলের স্বত্ব কার? সুপ্রিম কোর্টের নির্দেশ, চার মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। জানুয়ারির মধ্যেই ফয়সালা, তার আগে পুরভোটে কোন প্রতীকে লড়বে মমতা-ঋতব্রত শিবির?

2 Min read
Author : Saborni Mitra
Published : Sep 28 2026, 03:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
চার মাসের মধ্যেই ফয়সালা
Image Credit : CHATGPT

চার মাসের মধ্যেই ফয়সালা

তৃণমূলের নাম এবং জোড়াফুল প্রতীকের স্বত্ব কারা পাবে, তা নিয়ে অবশেষে সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ নির্দেশ দিয়েছে, চার মাসের মধ্যে এই বিতর্কের নিষ্পত্তি করতে হবে নির্বাচন কমিশনকে। ফলে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই টানাপড়েনের একটা নির্দিষ্ট সমাপ্তির দিকনির্দেশ মিলল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
প্রথম ধাপে এক মাস: দু’পক্ষের বক্তব্য শোনা
Image Credit : Asianet News

প্রথম ধাপে এক মাস: দু’পক্ষের বক্তব্য শোনা

শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, প্রথম চার সপ্তাহ অর্থাৎ এক মাসের মধ্যে মমতা এবং ঋতব্রত, দু’পক্ষের বক্তব্য শোনার প্রক্রিয়া শেষ করতে হবে কমিশনকে। দু’পক্ষই যাতে নিজেদের প্রমাণ ও যুক্তি পেশ করার ন্যায্য সুযোগ পায়, সেটাই এই ধাপের মূল লক্ষ্য।

Related Articles

Related image1
Krishak Bandhu:কৃষক বন্ধুতে ফের ফর্ম জমার সুযোগ ১০ দিন! ব্যাঙ্ক, আধার, জমির কোন কোন নথি লাগবে?
Related image2
TMC-র ১০ বিদ্রোহী বিধায়কের কী হবে? স্পিকারকে ডেডলাইন না বেঁধে না দিলেও বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
38
তার পর তিন মাস: চূড়ান্ত সিদ্ধান্ত
Image Credit : Asianet News

তার পর তিন মাস: চূড়ান্ত সিদ্ধান্ত

শুনানি শেষ হওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য কমিশন পাবে আরও তিন মাস। আদালত আগেই জানিয়েছিল, প্রমাণ ও বক্তব্য খতিয়ে দেখার জন্য কমিশনের হাতে যথেষ্ট সময় থাকা প্রয়োজন। অর্থাৎ সব মিলিয়ে চার মাস, আর সেই হিসেবে জানুয়ারির মধ্যেই দলের নাম ও প্রতীক নিয়ে চূড়ান্ত ফয়সালা হওয়ার কথা।

48
আদালতে সওয়াল-জবাব: কে কী চাইলেন
Image Credit : Asianet News

আদালতে সওয়াল-জবাব: কে কী চাইলেন

সোমবারের শুনানিতে মমতা তৃণমূলের হয়ে আইনজীবী কপিল সিব্বল ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় দ্রুত নিষ্পত্তির আর্জি জানান। কমিশনের কাছে সওয়াল-জবাব শেষ হয়েছে কি না, জানতে চায় আদালত। মমতা শিবির সম্মতি জানালেও ঋতব্রত শিবিরের আইনজীবী মুকুল রোহতগি বক্তব্য জানানোর জন্য ছ’সপ্তাহ সময় চান। শেষ পর্যন্ত আদালত সময় বেঁধে দেয় চার সপ্তাহ।

58
১৭ সেপ্টেম্বরের ‘ফ্রিজ়’ নির্দেশ
Image Credit : gemini

১৭ সেপ্টেম্বরের ‘ফ্রিজ়’ নির্দেশ

মমতা ও ঋতব্রত শিবিরের দ্বন্দ্বের মধ্যেই গত ১৭ সেপ্টেম্বর রাতে অন্তর্বর্তী নির্দেশ দেয় নির্বাচন কমিশন। ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম এবং জোড়াফুল প্রতীক আপাতত ‘ফ্রিজ়’ করা হয়। কমিশনের বক্তব্য, জোড়াফুল আপাতত তাদের ‘সিন্দুকে’ জমা থাকবে। দল কার, আসল তৃণমূল কে, তহবিলের মালিকানা কার, এই সব প্রশ্নের চূড়ান্ত নিষ্পত্তির পরেই সেই সিন্দুকের তালা খোলা হবে।

68
সুপ্রিম কোর্টে মমতা, প্রথম শুনানিতে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ
Image Credit : Asianet News

সুপ্রিম কোর্টে মমতা, প্রথম শুনানিতে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ

কমিশনের অন্তর্বর্তী নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান মমতা বন্দ্যোপাধ্যায়। মামলায় যুক্ত করা হয় বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেও। গত বৃহস্পতিবারের প্রথম শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ কমিশনকে এমন একটি সময়সীমা বলতে বলে, যাতে দু’পক্ষ ন্যায্য সুযোগ পায় অথচ বিষয়টি অযথা দীর্ঘও না হয়। সোমবার কমিশনের বক্তব্য শোনার পরই সময়সীমা নির্দিষ্ট করে দিল আদালত।

78
অস্থায়ী নাম-প্রতীকে ৬ অক্টোবর উপনির্বাচন
Image Credit : Asianet News

অস্থায়ী নাম-প্রতীকে ৬ অক্টোবর উপনির্বাচন

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে উপনির্বাচন ৬ অক্টোবর। তার আগে দুই শিবিরের অন্তর্বর্তিকালীন নাম ও প্রতীক চূড়ান্ত করেছে কমিশন। মমতা শিবিরের নাম ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’, প্রতীক ফুটবল পায়ে ফুটবলার। ঋতব্রতদের নাম ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’, প্রতীক খাম। নন্দীগ্রামে প্রার্থী না থাকায় মমতা তৃণমূল সেখানে কংগ্রেসকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে।

88
পুরভোটেও অস্থায়ী প্রতীকেই লড়াই
Image Credit : Asianet News

পুরভোটেও অস্থায়ী প্রতীকেই লড়াই

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জানুয়ারির মধ্যে চূড়ান্ত ফয়সালা হবে, ফলে তার আগে যে নির্বাচনগুলি হবে, সেখানে অস্থায়ী প্রতীকই ভরসা। পুজোর পর হতে চলা পুরভোট কিংবা এই সময়ের মধ্যে হওয়া অন্য নির্বাচনে মমতা তৃণমূল এবং ঋতব্রতদের গণতান্ত্রিক তৃণমূলকে লড়তে হবে অস্থায়ী নাম ও প্রতীক নিয়েই।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
SRFTI Clash: বিক্ষোভের নামে এমন তাণ্ডব! রাজনীতির আঁচ এবার স্বামীজির ছবিতেও? SRFTI-তে ধুন্ধুমার!
Recommended image2
TMC-র ১০ বিদ্রোহী বিধায়কের কী হবে? স্পিকারকে ডেডলাইন না বেঁধে না দিলেও বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Recommended image3
Annapurna Bhandar: মহালয়ার পরই ঢুকবে অন্নপূর্ণার টাকা? দুর্গাপুজো আগে লক্ষ্মীলাভের আশায় মহিলারা
Recommended image4
Madhyamgram: 'মরণফাঁদ' মধ্যমগ্রামের রাস্তা! গর্ত-জলকাদায় নাজেহাল এলআইসি টাউনশিপের বাসিন্দারা
Recommended image5
Krishak Bandhu:কৃষক বন্ধুতে ফের ফর্ম জমার সুযোগ ১০ দিন! ব্যাঙ্ক, আধার, জমির কোন কোন নথি লাগবে?
Related Stories
Recommended image1
Krishak Bandhu:কৃষক বন্ধুতে ফের ফর্ম জমার সুযোগ ১০ দিন! ব্যাঙ্ক, আধার, জমির কোন কোন নথি লাগবে?
Recommended image2
TMC-র ১০ বিদ্রোহী বিধায়কের কী হবে? স্পিকারকে ডেডলাইন না বেঁধে না দিলেও বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved