পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ওভারহেড ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণের জন্য আগামী শনি ও রবিবার একাধিক লোকাল ট্রেন বাতিল থাকছে। সোনারপুর ও বারুইপুরের মধ্যে কাজের জেরে কয়েকটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে।
নিত্যযাত্রীদের জন্য এল খারাপ খবর। এবার বাতিল হতে চলেছে একাধিক লোকাল ট্রেন। সদ্য পূর্ব রেলের পক্ষ থেকে জারি করা হল বিজ্ঞপ্তি। আগামী শনি ও রবিবার বাতিল থাকবে লোকাল ট্রেন। তেমনই সংক্ষপিত করা হয়েছে কয়েকটি ট্রেনের যাত্রা পথ। ওভারহেড ইকুইপমেন্ট বা OHE রক্ষণাবেক্ষণের কাজের জন্য ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। একই সঙ্গে কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। ফলে ওই দিন দক্ষিণ শাখায় যাতায়াতের আগে যাত্রীদের ট্রেনের সময়সূচি জেনে নেওয়া জরুরি। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ২৬ সেপ্টেম্বর ২০২৫ শনিবার রাত ১২টা ২৫ মিনিট থেকে ২৭ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ভোর ৫টা ২৫ মিনিট পর্যন্ত সোনারপুর ও বারুইপুর সটেশনের মধ্যে ডাউন লাইনে OHE রক্ষণাবেক্ষণের কাজ চলবে। অর্থাৎ ২৬ সেপ্টেম্বর রাত পেরিয়ে ২৭ সেপ্টেম্বর ভোর পর্যন্ত মোট ৫ ঘন্টা অর্থাৎ ৩০০ মিনিট ট্রাফিক অ্যান্ড পাওয়ার ব্লক থাকবে। এই সময় কাজের প্রভাব পড়বে ২৭ সেপ্টেম্বর ট্রেন চলাচলে। ২৭ সেপ্টেম্বর রবিবার শিয়ালদহ- সোনারপুর রুটের ৩৪৪১১ আপ এবং ৩৪৪১২ ডাউন লোকাল বাতিল করা হয়েছে।
তেমনই ২৭ সেপ্টেম্বর রবিবার কয়েকটি লোকাল ট্রেন শিয়ালদহ পর্যন্ত যাবে না। সেগুলো বারুইপুর স্টেশনেই যাত্রা শেষ করবে। তালিকায় আছে ৩৪৮১১/৩৪৮১২ ডায়মন্ড হারবার- শিয়ালদা- ডায়মন্ড হারবার লোকাল। ৩৪৮১৩/৩৪৮১৪ ডায়মন্ড হারবার- শিয়ালদা- ডায়মন্ড হারবার লোকাল। ৩৪৭১১/৩৪৭১২ লক্ষ্মীকাণ্ডপুর- শিয়ালদা- লক্ষ্মীকাণ্ডপুর লোকাল। ৩৪৭১৩/৩৪৭১৪ লক্ষ্মীকাণ্ডপুর- শিয়ালদা- লক্ষ্মীকাণ্ডপুর লোকাল।
অর্থাৎ ২৭ সেপ্টেম্বর রবিবার ডায়মন্ড হারব ও লক্ষ্মীকান্তপুর থেকে শিয়ালদহমুখী এই চার জোড়া লোকালের পরিষেবা পুরো পথে চলবে না। ট্রেনগুলো বারুইপুর পর্যন্ত চলবে এবং সেখান থেকেই ফিরতি যাত্রা শুরু করবে।
প্রসঙ্গত, ২৬ সেপ্টেম্বর রাত ১২টা ২৫ মিনিট থেকে ২৭ সেপ্টেম্বর ভোর ৫টা ২৫ মিনিট পর্যন্ত সোনারপুর ও বারুইপুরের মধ্যে ডাউন লাইনে ওভারহেড ইকুইপমেন্ট বা OHE রক্ষণাবেক্ষণের কাজ হবে। সেকারণে সেই সময় ট্রাফিক অ্যান্ড পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। এই কাজ শেষ হলে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হবে।


