WB Election Result 2026: যে ভবানীপুর থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা মমতার উত্থান, সেই ভবানীপুরেই কুপোকাত হলেন তিনি। ১৫, ১০৫ ভোটে মমতাকে হারিয়ে ভবানীপুরে জয় হাসিল করলেন শুভেন্দু অধিকারী। আর তারপরেই শুরু বিজেপির মন্ত্রিসভা গঠনের তোড়জোড়। 

WB Election Result 2026: বিজেপি স্লোগান দিয়েছিল, “পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার (West Bengal Election Result 2026)।" বাস্তবে ঠিক সেটাই হল। ২০০-র উপরে আসন নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসল বিজেপি। পরাজিত হল তৃণমূল। সবথেকে বড় বিষয়, ভবানীপুরে পরাজিত হলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

ভবানীপুরেই কুপোকাত মমতা

যে ভবানীপুর থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা মমতার উত্থান, সেই ভবানীপুরেই কুপোকাত হলেন তিনি। ১৫, ১০৫ ভোটে মমতাকে হারিয়ে ভবানীপুরে জয় হাসিল করলেন শুভেন্দু অধিকারী। 

Scroll to load tweet…

হারলেন মমতা! ঔদ্ধত্য? একনায়কতন্ত্র? প্রশাসনিক ব্যবস্থার অপব্যবহার? বিরোধীদের উপর যথেচ্ছ অত্যাচার? কোন বিশেষণটা প্রয়োগ করা যেতে পারে? জবাব দিল বাংলার মানুষ। বাংলাতেই হার মমতার।

রবীন্দ্রজয়ন্তীতেই বিজেপির মন্ত্রিসভার শপথ?

আর তারপরেই শুরু বিজেপির মন্ত্রিসভা গঠনের তোড়জোড়। ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান। এবার আসছে বিজেপি সরকার। শোনা যাচ্ছে, আগামী ২৫ বৈশাখ অর্থাৎ ৯ মে, রাজভবনে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান হতে পারে। 

মঙ্গলবার, রাজ্য বিধানসভার চূড়ান্ত তালিকা তৈরি করা হবে বলে খবর। এরপর বুধবার, নির্বাচন কমিশনের গ্যাজেট নোটিফিকেশন নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং নির্বাচন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি রাজভবনে পৌঁছে যাবেন। সেখানেই শপথ গ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে।

সোমবার, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যর সঙ্গে ফোনে বেশ কিছুক্ষণ কথা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তবে ক্যাবিনেট মিনিস্ট্রি নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু একটি বিষয় পরিষ্কার যে, বিজেপি তাদের উপর থেকে বাংলা বিরোধী তকমা সরাতে চাইছে। তাই ভোট গণনার দিন রাজ্য বিজেপি দফতরে মাছ-ভাত খাওয়া হল এবং এখন শোনা যাচ্ছে, রবীন্দ্রজয়ন্তীর দিনেই হতে পারে বিজেপির মন্ত্রিসভার শপথ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।