10:26 PM (IST) Sep 05

Ajker Bangla News Live: India Women vs Pakistan Women - এক ফুঁয়ে উড়ে গেল পাকিস্তান, এশিয়া কাপ সেমি-ফাইনালে ভারত

Women's Asia Cup 2026: পুরুষদের মতোই মহিলাদের ক্রিকেটেও ভারত-পাকিস্তান পরস্পরের মুখোমুখি হলে উত্তেজনা তৈরি হয়। কিন্তু শনিবার মহিলাদের এশিয়া কাপে ভারত-পাকিস্তানের (India Women vs Pakistan Women) ম্যাচ পুরোপুরি একপেশে হল। শুরু থেকে শেষপর্যন্ত ভারতের আধিপত্য দেখা গেল। কোনওরকম লড়াই করতে পারল না পাকিস্তান।

Read Full Story
09:38 PM (IST) Sep 05

Ajker Bangla News Live: Narendra Modi - শিক্ষক দিবসে কলেজের অনুষ্ঠান, দিল্লি মেট্রোয় চড়ে গেলেন প্রধানমন্ত্রী

PM Modi Metro Ride: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) দেশের বিভিন্ন শহরে মেট্রোরেলে চড়েছেন। শনিবার তিনি ফের মেট্রোরেলে চড়লেন। শ্রীরাম কলেজ অফ কমার্সে (Shri Ram College of Commerce) শিক্ষক দিবসের (Teachers Day 2026) অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় দিল্লি মেট্রোতে (Delhi Metro) চড়ে গেলেন প্রধানমন্ত্রী।

Read Full Story
07:46 PM (IST) Sep 05

Ajker Bangla News Live: Paris Saint-Germain - ২০৩০ পর্যন্ত চুক্তি, পিএসজি-তেই থাকছেন লুইস এনরিকে

Luis Enrique: স্পেনের (Spain) প্রাক্তন ফুটবলার লুইস এনরিকে প্রধান কোচ হওয়ার পর বদলে গিয়েছে পিএসজি (Paris Saint-Germain)। অধরা উয়েফা চ্যাম্পিয়নস লিগ (UEFA Champions League) এসেছে। আরও সাফল্য পাওয়ার লক্ষ্যে এনরিকের সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করল পিএসজি। কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারের চুক্তির মেয়াদও বৃদ্ধি করা হল।

Read Full Story
06:37 PM (IST) Sep 05

Ajker Bangla News Live: Youth Falls from Flyover নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুল থেকে সোজা রাস্তায় আছড়ে পড়লেন বাইক চালক! তারপর ঘটল অবাক কাণ্ড

Youth falls from flyover নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে উঁচু উড়ালপুল থেকে সোজা রাস্তায় আছড়ে পড়লেন এক তরুণ বাইক চালক। ঘটনাটি ঘটল ওড়িশার রাজধানী ভুবনেশ্বরের অন্যতম ব্যস্ত ও জনবহুল এলাকা হিসেবে পরিচিত রসুলগড় উড়ালপুলে (Flyover)।

Read Full Story
06:32 PM (IST) Sep 05

Ajker Bangla News Live: প্রথম বল করতে ১০০ কিমি রান-আপ! গিনেস রেকর্ডের লক্ষ্যে ক্রিকেটারের নজিরবিহীন কাণ্ড

ক্রিকেটে প্রথম বলটি করার জন্য ১০০ কিলোমিটার দৌড়ে নজির গড়লেন ইংল্যান্ডের ক্রিকেটার স্যাম বোডোয়ানো। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলার লক্ষ্যে তিনি লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ড থেকে দৌড় শুরু করে সারে-র ওকিংয়ে ভ্যালি ক্রিকেট গ্রাউন্ডে পৌঁছে ম্যাচের প্রথম বলটি করেন।

Read Full Story
06:27 PM (IST) Sep 05

Ajker Bangla News Live: Mobile Ban - বাংলায় ক্লাস টুয়েলভ পর্যন্ত মোবাইল ব্যবহার নিষিদ্ধ ! বিরাট সিদ্ধান্তের পথে বিজেপি সরকার

শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছেন দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হতে পারে। তিনি শিশুদের উপর মোবাইলের ক্ষতিকর প্রভাবের কথা তুলে ধরে বলেন, এই সংস্কার না হলে শিক্ষা ব্যবস্থার উন্নতি সম্ভব নয়।

Read Full Story
06:17 PM (IST) Sep 05

Ajker Bangla News Live: US Open 2026 - ৩ ঘণ্টার লড়াই, ইউএস ওপেনে ডাবলসে প্রথম রাউন্ডেই বিদায় সেরেনা-ভেনাসের

US Open 2026 News: দীর্ঘদিন পর একসঙ্গে মহিলাদের ডাবলসে খেলতে নামলেন দুই বোন সেরেনা উইলিয়ামস (Serena Williams) ও ভেনাস উইলিয়ামস (Venus Williams)। তবে তাঁদের ইউএস ওপেন অভিযানে সাফল্য এল না। প্রথম রাউন্ডে অসাধারণ লড়াই করলেও, হেরে গিয়ে তাঁদের বিদায় নিতে হবে।

Read Full Story
05:58 PM (IST) Sep 05

Ajker Bangla News Live: Miracle in Nepal - এই যে আমি বেঁচে আছি... ১১দিন পর ধ্বংসস্তুপ থেকে জীবিত উদ্ধার বৃদ্ধাকে

Miracle in Nepal: একেবারে অলৌকিক উদ্ধার। ধ্বংসস্তূপের নিচেই টানা ১১টি দিন আশা রেখে বেঁচেছিলেন! ছিল না আলো, জোটেনি খাবার। চারদিকে শুধুই পাঁক কাদা আর জমাট বাঁধা পলি। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা কাকে বলে, তা ফের একবার দেখাল প্রতিবেশী রাষ্ট্র নেপাল।

Read Full Story
05:58 PM (IST) Sep 05

Ajker Bangla News Live: Russia Ukraine War - শান্তির খোঁজে মস্কোয় ট্রাম্পের প্রতিনিধিরা, ইউক্রেনে হামলা ৩ দিনের জন্য স্থগিতের নির্দেশ পুতিনের

ইউক্রেন যুদ্ধ অবসানের প্রচেষ্টা ফের জোরদার করতে আলোচনায় বসতে মস্কোয় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তাঁদের সফরের মধ্যেই ইউক্রেনে হামলা তিন দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Read Full Story
04:47 PM (IST) Sep 05

Ajker Bangla News Live: Teachers Day 2026 - শিক্ষক দিবসে অন্য লড়াই, বিশেষভাবে সক্ষম শিশুদের র‍্যাম্পে হাঁটার প্রস্তুতি

Teachers Day 2026 News: শনিবার দেশজুড়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস। দক্ষিণ দিনাজপুর জেলার বাংলাদেশ (Bangladesh) সীমান্তবর্তী অঞ্চল বালুরঘাটেও শিক্ষক দিবস পালন করা হচ্ছে। এখানে পড়ুয়ারা যেমন শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে, তেমনই বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্যও এক উদ্যোগ নিলেন শিক্ষক-শিক্ষিকারা।

Read Full Story
04:44 PM (IST) Sep 05

Ajker Bangla News Live: TMC Office - ক্যামাক স্ট্রিটের অফিসে স্থিতাবস্থা, আপাতত স্বস্তিতে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়

ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের অফিসের দখল নিয়ে বিতর্কের মাঝে স্থিতাবস্থা জারি করল সিটি সিভিল কোর্ট। এর ফলে আপাতত ওই অফিসের দখল এবং লিজ সংক্রান্ত অধিকার তৃণমূলের হাতেই থাকছে। এই অফিস ভাঙচুরের অভিযোগে ইতিমধ্যেই ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Read Full Story
04:26 PM (IST) Sep 05

Ajker Bangla News Live: কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর, খতম লস্করের পাকিস্তানি কমান্ডার ইয়াসির

শনিবার মধ্য কাশ্মীরের বুদগাম জেলার ইউসমার্গ এলাকার উঁচু পাহাড়ি অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লস্কর-ই-তইবার এক পাকিস্তানি কমান্ডার নিহত হয়েছে। তার নাম ইয়াসির। সন্ত্রাসবাদীদের উপস্থিতির খবর পেয়ে যৌথ বাহিনী ওই এলাকায় গোয়েন্দা-ভিত্তিক তল্লাশি অভিযান শুরু করার পরই এই গোলাগুলির ঘটনা ঘটে।

Read Full Story
04:14 PM (IST) Sep 05

Ajker Bangla News Live: Child death - শুধুমাত্র আগস্টেই ৮৯ শিশুর মৃত্যু! মালদা হাসপাতাল থেকে সুপারকে সরালো স্বাস্থ্য ভবন

Child Death at Malda: মালদহ মেডিক্যাল কলেজে অগস্টে ৮৯ শিশুর মৃত্যুর ঘটনায় বিশেষজ্ঞ দলের রিপোর্টের পর বড় পদক্ষেপ স্বাস্থ্য দফতরের। সরানো হল হাসপাতালের সুপারকে।

Read Full Story
04:10 PM (IST) Sep 05

Ajker Bangla News Live: Cyclone Update - দুর্গাপুজোয় দুর্যোগের ঘনঘটা! তৈরি হতে পারে বন্যা পরিস্থিতি, কী বলছেন আবহাওয়াবীদ

Cyclone Update: এই বছরের পুজো পুরোপুরি ভেস্তে দিতে পারে সাইক্লোন। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে গোটা দুর্গাপুজোয়। কেমন থাকবে আবহাওয়া? জানাল আবহাওয়াবীদ..

Read Full Story
03:29 PM (IST) Sep 05

Ajker Bangla News Live: Indian Super League 2026-27 - নতুন মডেল-পুরনো ফর্ম্যাট, আগামী মাসে শুরু আইএসএল

Indian Super League 2026-27: চলতি মাসেই আইএসএল-এর নতুন মরসুম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় দলের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের লিগ। আগামী মাসে শুরু হচ্ছে আইএসএল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation) প্রস্তুতি শুরু করে দিয়েছে।

Read Full Story
02:55 PM (IST) Sep 05

Ajker Bangla News Live: Nepal - নতুন করে বন্যার অশনি সংকেত নেপালে! ধসে অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, উদ্বেগে স্থানীয়রা

Nepal Flood: ধসের কারণে চৌলানি নদীর গতিপথ আংশিক অবরুদ্ধ। ফের বড় বন্যার আশঙ্কায় সতর্কতা জারি, দেখুন ধস ও নদীর ভয়াবহ পরিস্থিতির ভিডিও।

Read Full Story
01:36 PM (IST) Sep 05

Ajker Bangla News Live: Potato - কোল্ড স্টোরেজে আলু রাখলে ভাড়ায় ১০০ টাকা ছাড়, বিক্রিতে ২৫ শতাংশ ভর্তুকি, বড় ঘোষণা

আলু চাষিদের এখন আর তাঁদের ফসলের দাম নিয়ে চিন্তা করতে হবে না। কৃষকদের আলুর ন্যায্য মূল্য এবং কোল্ড স্টোরেজের ভাড়ায় ভর্তুকি নিশ্চিত করতে একটি প্রকল্প চালু করা হয়েছে।

Read Full Story
12:52 PM (IST) Sep 05

Ajker Bangla News Live: Train Cancel News - ছুটির দিনে ফের শিয়ালদহ ডিভিশনে ট্রাফিক ব্লক, বাতিল একাধিক রুটের বহু লোকাল ট্রেন

Train Cancel News: ফের ছুটির দিনে বাতিল একগুচ্ছ ট্রেন। শিয়ালদহ শাখার একাধিক রুটে শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত বাতিল বেশকিছু ট্রেন। সংক্ষিপ্র করা হবে কিছু ট্রেনের যাত্রাপথ। কোন ট্রেনগুলি বাতিল? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story
12:52 PM (IST) Sep 05

Ajker Bangla News Live: Durga Puja 2026 - ক্ষমতা বদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! কমিটিতে তৃণমূলের পরিবর্তে মুখ বিজেপির

Durga Puja Power Shift: রাজ্যে ক্ষমতার পালাবদলের পর প্রথম দুর্গাপুজোয় বড় রদবদল কমিটিগুলিতে। শ্রীভূমি, সুরুচি সংঘ-সহ একাধিক পুজোয় দায়িত্বে এলেন বিজেপি নেতারা। জাঁকজমকে খামতি রাখতে নারাজ উদ্যোক্তারা।

Read Full Story
11:58 AM (IST) Sep 05

Ajker Bangla News Live: Teachers' Day - শিক্ষকদের সঙ্গে মোদীর খোলামেলা আড্ডা, স্ক্রিন আসক্তি নিয়ে উদ্বেগ প্রধানমন্ত্রীর

জাতীয় শিক্ষক পুরস্কার জয়ীদের সঙ্গে খোলামেলা আড্ডায় মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'অরা' নিয়ে মজার কথাবার্তা থেকে শুরু করে স্ক্রিন আসক্তি, ড্রাগসের বিপদ— নানা বিষয়ে আলোচনা হয়। শিক্ষকদের নতুন পদ্ধতিতে পড়ানোর পাশাপাশি পড়ুয়াদের শৈশব বাঁচিয়ে রাখারও পরামর্শ দেন তিনি।

Read Full Story