09:32 PM (IST) Nov 12

Today Live News: Delhi Blast - দিল্লি বিস্ফোরণে মন্ত্রিসভার কঠোর পদক্ষেপের ইঙ্গিত! দিয়েছে সন্ত্রাস হামলার স্বীকৃতি

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা দিল্লির লাল কেল্লার কাছে বিস্ফোরণকে সন্ত্রাস হামলা হিসেবে ঘোষণা করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানিয়েছেন, সরকার সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতার নীতিতে অটল এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

Read Full Story
08:48 PM (IST) Nov 12

Today Live News: ২০২০ সালে কৃষক আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা চলবে

Kangana Ranaut: বলিউড (Bollywood) অভিনেত্রী তথা হিমাচল প্রদেশের (Himachal Pradesh) মান্ডির (Mandi) বিজেপি সাংসদ (BJP MP) কঙ্গনা রানাউত মাঝেমধ্যেই বিতর্কিত মন্তব্য করেন। এবার এক বিতর্কিত মন্তব্যের জন্য তিনি আইনি জালে ফেঁসে গেলেন।

Read Full Story
07:29 PM (IST) Nov 12

Today Live News: এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ানে বোমাতঙ্ক, ৫ বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে হুমকি

Delhi Blast: সোমবার সন্ধেবেলা দিল্লিতে লালকেল্লা (Red Fort) মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে বুধবার একাধিক বিমান হামলার হুমকির পরিপ্রেক্ষিতে দেশজুড়ে সব বিমানবন্দরে বাড়তি সতর্কতার ব্যবস্থা করা হয়েছে।

Read Full Story
07:16 PM (IST) Nov 12

Today Live News: Mutual Fund AMFI Data - অক্টোবরে বিনিয়োগকারীরা কোথায় বেশি বিনিয়োগ করেছেন? মিউচুয়াল ফান্ডে নয়া রেকর্ড

অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া (AMFI)-এর তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে মিউচুয়াল ফান্ডে নেট ইকুইটি ইনফ্লো ছিল ২৪,৬৯০ কোটি টাকা এবং মোট AUM বেড়ে ৭৯.৮৭ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে।

Read Full Story
07:10 PM (IST) Nov 12

Today Live News: Delhi Blast News - সরকারি চাকুরে বাবার চিকিৎসক মেয়ে! বিবাহবিচ্ছেদের পর জইশ-এ! ধৃত শাহীনকে নির্দেশ দিতেন মাসুদের বোন

Delhi Blast News: শাহিন এবং তাঁর সঙ্গী চিকিৎসক মুজ়াম্মিল শাকিলের সঙ্গে দিল্লী বিস্ফোরণকাণ্ডের সরাসরি যোগ থাকতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা। 

Read Full Story
06:44 PM (IST) Nov 12

Today Live News: বিহার ভোটে নারীদের দাপট! পুরুষদের চেয়ে ৯% বেশি ভোটদান বিধানসভা নির্বাচনে

বিহার বিধানসভা নির্বাচনে ৬৬.৯১% ভোট পড়ে এক ঐতিহাসিক রেকর্ড তৈরি হয়েছে। পুরুষদের ভোটের হার ৬২.৮% হলেও, মহিলাদের ভোটের হার ৭১.৬%-এ পৌঁছেছে, যা এই রেকর্ডের প্রধান কারণ।

Read Full Story
06:28 PM (IST) Nov 12

Today Live News: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা - ইডেন টেস্টের আগেই ছেড়ে দেওয়া হল নীতীশ রেড্ডিকে, কারণ কী?

Nitish Kumar Reddy: টেস্ট ক্রিকেটে অভিষেকের পর এখনও পর্যন্ত মাত্র নয়টি ম্যাচ খেলেছেন ভারতীয় দলের অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) টেস্ট সিরিজে খেলার সুযোগ পাচ্ছেন না নীতীশ।

Read Full Story
06:22 PM (IST) Nov 12

Today Live News: বিহারে মহাজোট সরকার গঠন হবে! ফলাফলের আগে এক্সিট পোলের ট্রেন্ড কোনদিকে?

জার্নো মিররের মতে, মহাজোট এবার ১৩০ থেকে ১৪০টি আসন জিততে পারে, যেখানে এনডিএ মাত্র ১০০ থেকে ১১০টি আসন জিততে পারে বলে ধারণা করা হচ্ছে। এই সমীক্ষায় দাবি করা হয়েছে যে এবার জনগণ পরিবর্তনের মেজাজে রয়েছে এবং রাজ্যে একটি নতুন সমীকরণ তৈরি হতে পারে।

Read Full Story
06:08 PM (IST) Nov 12

Today Live News: এক্সিট পোল পুরোপুরি ভুল, বিহারে মহাজোটই জিতবে, ফলাফলের আগেই ঘোষণা অজিত শর্মার

মঙ্গলবার এএনআই-কে অজিত শর্মা বলেন, "ভোটগ্রহণ শেষ হয়েছে। গণনা শেষ না হওয়া পর্যন্ত কে জিতবে তা কে বলতে পারে? আমি ভাগলপুর থেকে নির্বাচনে লড়ছি। আমার কি এখনই বলা উচিত যে আমি জিতছি? জনতা সিদ্ধান্ত নেয়,মহাজোটই সরকার গঠন করবে... এক্সিট পোল পুরোপুরি ভুল।"

Read Full Story
05:07 PM (IST) Nov 12

Today Live News: Google Gemini AI - গুগলের জেমিনি এআই মানবজাতির সহায়ক নাকি গোপনীয়তার শত্রু!

মামলায় দাবি করা হয়েছে যে গুগল ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই জিমেইল, চ্যাট এবং মিট থেকে ডেটা অ্যাক্সেস করেছে। এই ঘটনাটি এআই-এর যুগে ব্যবহারকারীর গোপনীয়তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে এবং গুগলকে আদালতের নোটিশের সম্মুখীন করেছে।

Read Full Story
04:24 PM (IST) Nov 12

Today Live News: Rashid Khan - মাত্র ১০ মাসের মধ্যেই দ্বিতীয়বার বিয়ে রশিদের, নিজেই জানালেন সোশ্যাল মিডিয়াতে

Rashid Khan: প্রসঙ্গত, সোমবার রাতে ইনস্টাগ্রামে এই সংক্রান্ত একটি পোস্ট করেন রশিদ। সেখানে তিনি নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “গত ২ অগাস্ট, ২০২৫ আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছি।

Read Full Story
04:08 PM (IST) Nov 12

Today Live News: ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ - ইডেন গার্ডেন্সের আশেপাশে যান নিয়ন্ত্রণ, বিজ্ঞপ্তি পুলিশের

India vs South Africa Test Series: শুক্রবার শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। দীর্ঘদিন পর ইডেন গার্ডেন্সে (Eden Gardens) হতে চলেছে টেস্ট ম্যাচ। ক্রিকেটার ও দর্শকদের নিরাপত্তার স্বার্থে কঠোর ব্যবস্থা নিচ্ছে কলকাতা ট্র্যাফিক পুলিশ।

Read Full Story
04:07 PM (IST) Nov 12

Today Live News: ডাক্তার-সহ বিশ্বের সবচেয়ে মারাত্মক বিষ? এটিএস উদ্ধার করেছে বহু ক্ষতিকর রাসায়নিক পদার্থও

গুজরাট ATS তিন সন্ত্রাসীকে গ্রেপ্তারের পর হায়দ্রাবাদে ডঃ আহমেদ সৈয়দের বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকে বিশ্বের সবচেয়ে মারাত্মক বিষ রিজিন তৈরির জন্য ব্যবহৃত রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়েছে। 

Read Full Story
03:39 PM (IST) Nov 12

Today Live News: IPL Trade News 2026 - আইপিএল ট্রেডিং-এর নিয়মগুলি জানেন? ক্রিকেটপ্রেমীদের জন্য বড় আপডেট

IPL Trade News 2026: ১৯তম আইপিএল মিনি নিলামের আগে প্লেয়ার ট্রেডের বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক, এই আইপিএল ট্রেডের নিয়মগুলি কী এবং এটি কীভাবে কাজ করে?

Read Full Story
02:43 PM (IST) Nov 12

Today Live News: বাচ্চার বয়স পাঁচ বছরের কম হলে দিতে হয় অর্ধেক টিকিটের দাম, জানুন রেলের এই বিশেষ নিয়ম

Indian Railway Ticket News: শিশুদের নিয়ে যাত্রা করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম আছে ভারতীয় রেলে। এমনকি টিকিটের বড় ছাড় থাকে। কিছু কিছু ক্ষেত্রে ছোটদের অর্ধেক টিকিটের চার্জ দিতে হয়।

Read Full Story
01:50 PM (IST) Nov 12

Today Live News: দিওয়ালিতেই দিল্লি বিস্ফোরণের বড় ষড়যন্ত্র হয়েছিল! জেরায় চাঞ্চল্যকর তথ্য

দিল্লি বিস্ফোরণের পর তদন্তে বড় তথ্য ফাঁস হয়েছে। ধৃত জঙ্গিরা জানিয়েছে যে উত্তরপ্রদেশের অযোধ্যা এবং বারাণসী তাদের নিশানায় ছিল। জঙ্গিরা হাসপাতাল এবং ভিড়যুক্ত এলাকায় বিস্ফোরণের প্রস্তুতি নিচ্ছিল।

Read Full Story
01:35 PM (IST) Nov 12

Today Live News: শ্রীরাম জন্মভূমি মন্দিরে পতাকা উত্তোলনের প্রস্তুতি সম্পন্ন, জানালেন চম্পত রাই

শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই জানিয়েছেন যে ২৫ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মোহন ভাগবত রাম মন্দিরের চূড়ায় গেরুয়া পতাকা উত্তোলন করবেন। এটি মন্দির নির্মাণ সমাপ্তির প্রতীক হবে।

Read Full Story
01:06 PM (IST) Nov 12

Today Live News: ইন্দো-প্যাসিফিক সম্পর্কের উন্নতির লক্ষ্য, মার্কিন সফরে ভারতীয় নৌসেনা প্রধান

মুক্ত, উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্বপ্নকে বাস্তবায়িত করতে দুই দেশের সামুদ্রিক সম্পর্ক আরও মজবুত করার জন্য বুধবার মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেলেন ভারতীয় নৌসেনা প্রধান অ্যাডমিরাল

Read Full Story
12:50 PM (IST) Nov 12

Today Live News: জন্মের পর 'মৃত' ঘোষণা করে নবজাতক বিক্রির অভিযোগ, দুবছর পর মায়ের কোলে ফিরল সদ্যোজাত

News Born Sold News: জন্মের বিক্রি হয়ে যাওয়া সদ্যোজাতকে দুই বছর পর কোলে ফিরে পেলেন মা। ঠিক কী ঘটেছিল? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story
12:36 PM (IST) Nov 12

Today Live News: দিল্লি বিস্ফোরণের পিছনে আইএসআই, জইশের হাত রয়েছে - প্রাক্তন ডিজিপি এসপি বৈদ

দিল্লিতে গাড়ি বিস্ফোরণের পর প্রাক্তন জম্মু ও কাশ্মীর ডিজিপি শিক্ষিত যুবকদের মৌলবাদকে 'বড় চ্যালেঞ্জ' বলেছেন। তিনি আইএসআই এবং জইশ-ই-মহম্মদকে সন্দেহ করছেন। এফএসএল বিস্ফোরক ও কার্তুজ খুঁজে পেয়েছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

Read Full Story