MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • West Bengal Rain Update: উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণাবর্ত, প্রবল বৃষ্টিতে ভিজবে এই জেলাগুলি, রইল বিরাট আপডেট

West Bengal Rain Update: উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণাবর্ত, প্রবল বৃষ্টিতে ভিজবে এই জেলাগুলি, রইল বিরাট আপডেট

WB Weather Alert: গত কয়েকদিনে তীব্র গরমে একেবারে হাঁসফাঁস অবস্থা আমজনতার। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও, দেখা নেই স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গে। রবিবার ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া? বিস্তারিত জানুন। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…  

2 Min read
Author : Moumita Poddar
Published : Jun 15 2025, 06:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
উত্তর বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত
Image Credit : Getty

উত্তর বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত

দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে দক্ষিণ ওড়িশা পর্যন্ত। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। যার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

210
ঝড়বৃষ্টির পূর্বাভাস
Image Credit : Getty

ঝড়বৃষ্টির পূর্বাভাস

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। শনিবার ঝড়ের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকলেও রবিবার ঝড়ের গতিবেগ বাড়বে ৫০ কিলোমিটার পর্যন্ত। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলী, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

Related Articles

Related image1
বক্স অফিসে ডিজাস্টার! এক ঝলকে দেখুন করিশ্মা কাপুরের কেরিয়ারের ফ্লপ ছবির তালিকা
Related image2
Raja Raghuvanshi Death News: রাজাকে খুনের পর শিলিগুড়িতে চলে আসার প্ল্যান ছিল সোনমের, কোন ভুলে মিলল না স্ক্রিপ্ট?
310
ভারী বৃষ্টির সম্ভাবনা
Image Credit : Getty

ভারী বৃষ্টির সম্ভাবনা

সোমবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে বেশি। এছাড়াও ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে। বৃহস্পতি ও শুক্রবারেও বীরভূম মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকাঝোড়ো হওয়া থাকবে বলে খবর। 

410
দক্ষিণবঙ্গে কবে নামবে বৃষ্টি?
Image Credit : Getty

দক্ষিণবঙ্গে কবে নামবে বৃষ্টি?

দক্ষিণবঙ্গে সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সোমবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে।

510
সক্রিয় মৌসুমী অক্ষরেখা
Image Credit : Getty

সক্রিয় মৌসুমী অক্ষরেখা

আগামী দু'দিনে ওড়িশা ও ছত্তিশগড়ের কিছু অংশে মৌসুমী অক্ষরেখা ফের সক্রিয় হবে। আগামী পাঁচ দিনে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ড, গুজরাটের আরও কিছু অংশে মৌসুমী অক্ষরেখা প্রভাব বিস্তার করবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। 

610
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
Image Credit : Getty

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার দার্জিলিং ও কালিম্পং এ প্রবল বর্ষণের আশঙ্কা। মালদহ ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। 

710
ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে
Image Credit : Google

ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে

সোম মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও বুধবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। বুধবার মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতি ও শুক্রবারে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে, ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া  দফতর।

810
উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া
Image Credit : Google

উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া

উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য কিছু পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বর্ষণের কারণে নদীর জলস্তর বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

910
বাড়বে নদীর জলস্তর
Image Credit : unsplash

বাড়বে নদীর জলস্তর

তিস্তা, তোর্সা, জলঢাকা সহ অন্যান্য নদীর জলস্তর বাড়তে পারে। নিচু এলাকা প্লাবনের আশঙ্কা। পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা। ক্ষতি হতে পারে শষ্যের। দৃশ্যমানতা কমতে পারে তাই সড়কপথে যান চলাচলের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে পর্যটকদের।

1010
প্রবল বৃষ্টির আশঙ্কা
Image Credit : Social media

প্রবল বৃষ্টির আশঙ্কা

প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং ও কালিম্পং জেলাতে। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি দার্জিলিং সহ ওপরের পাঁচ জেলাতেই হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বাংলা খবর
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
দারুণ খবর! শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১৭০০ টাকা নয়, এবার মহিলারা পাবেন ৫ হাজার টাকা
Recommended image2
Train Cancellation List: চলছে একাধিক মেরামতির কাজ, হাওড়া-শিয়ালদা লাইনে বাতিল হল বহু ট্রেন
Recommended image3
Pratikur Rahaman: সিপিএম-এর লবিবাজি নিয়ে বিস্ফোরক প্রতিকুর! হেভিওয়েট অভিষেকের হাত ধরেই তৃণমূলে
Recommended image4
CAA শুরু! পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আবেদনের জন্য কেন্দ্র গড়ল বিশেষ কমিটি, কারা থাকছেন এতে
Recommended image5
ভোটার তালিকায় বাংলাদেশি ভোটারদের নাম তুলতে 'কাটমানি'! ১০ হাজার টাকা চাইছে BLO
Related Stories
Recommended image1
বক্স অফিসে ডিজাস্টার! এক ঝলকে দেখুন করিশ্মা কাপুরের কেরিয়ারের ফ্লপ ছবির তালিকা
Recommended image2
Raja Raghuvanshi Death News: রাজাকে খুনের পর শিলিগুড়িতে চলে আসার প্ল্যান ছিল সোনমের, কোন ভুলে মিলল না স্ক্রিপ্ট?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved