MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • দুর্দান্ত ঘোষণা রাজ্য সরকারের! বাড়ানো হল এই ভাতা-প্রতিমাসে অতিরিক্ত টাকা ঢুকবে অ্যাকাউন্টে

দুর্দান্ত ঘোষণা রাজ্য সরকারের! বাড়ানো হল এই ভাতা-প্রতিমাসে অতিরিক্ত টাকা ঢুকবে অ্যাকাউন্টে

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প চালু করা হয়ে থাকে। এইবার বাড়ানো হল এক বিশেষ ভাতা। এতে উপকার পাবেন রাজ্যের লক্ষ লক্ষ মানুষ।

2 Min read
Author : Parna Sengupta
| Updated : Aug 01 2024, 03:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : social media

রাজ্য সরকারের দেওয়া সরকারি প্রকল্পের মধ্য দিয়ে রাজ্যের কোটি কোটি উপভোক্তারা সরাসরি আর্থিক সাহায্য থেকে শুরু করে চিকিৎসা সহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। বছরের পর বছর ধরে রাজ্য সরকারের তরফ থেকে সুবিধা দিয়ে আসছে।

210
Image Credit : stockPhoto

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের বাসিন্দাদের জন্য যে সকল প্রকল্পের মধ্য দিয়ে সরাসরি অ্যাকাউন্টে টাকা প্রদান করা হয়, এই সকল প্রকল্পের মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভান্ডার।

310
Image Credit : our own

রাজ্য সরকারের তরফে এছাড়াও চালু করা হয়েছে কন্যাশ্রী থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রকল্প। তবে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী ইত্যাদি প্রকল্পকে অতীত করে এবার আরও একটি প্রকল্প নিয়ে বড় ঘোষণা হয়ে গেল।

410
Image Credit : our own

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে নতুন যে ঘোষণা হল বার্ধক্য ভাতা নিয়ে। এই প্রকল্পের আওতায় ৬০ বছরের বেশি বয়সী রাজ্যের বাসিন্দাদের প্রতিমাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়।

510
Image Credit : our own

রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্প নিয়ে নতুন যে ঘোষণা করা হয়েছে সেই খবর শুনলে খুশিতে আত্মহারা হয়ে উঠবেন ষাটোর্ধ্ব ব্যক্তিরা। কেন্দ্রের থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজস্ব বাবদ কম করে দেড় লক্ষ কোটি টাকা পায়।

610
Image Credit : our own

এই বিপুল পরিমাণ টাকা বকেয়া থাকার কারণে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প চালানোর ক্ষেত্রে নানান ধরনের অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে রাজ্যকে।

710
Image Credit : our own

তবে রাজ্য সেই সকল অসুবিধাকে দূরে সরিয়েও প্রকল্পগুলির সুবিধা প্রদানের ক্ষেত্রে কোন খামতি রাখছে না। আর এসবের মধ্যেই রাজ্য সরকার বার্ধক্য ভাতা নিয়ে খুশির খবর শোনালো।

810
Image Credit : Getty

রাজ্য সরকারের নতুন ঘোষণা অনুযায়ী বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নতুন করে ৫০০০০ উপভোক্তাকে যুক্ত করা হবে। ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় ২০ লক্ষ ১৫ হাজার উপভোক্তাদের প্রতিমাসে এক হাজার টাকা করে প্রদান করা হয়।

910
Image Credit : Getty

নতুন করে ৫০ হাজার উপভোক্তা সংযুক্ত হওয়ার ফলে সংখ্যাটা দাঁড়াবে ২০ লক্ষ ৬৫ হাজার। রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পের জন্য ২০২১ সালে টাকা বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে।

1010
Image Credit : Getty

এই প্রকল্পে যে সকল উপভোক্তারা টাকা পান তাদের ১ হাজার টাকার মধ্যে ৬০ থেকে ৮০ বছর বয়সী উপভোক্তাদের ২০০ টাকা এবং ৮০ বছরের ঊর্দ্ধের উপভোক্তাদের ৩০০ টাকা করে দেয় কেন্দ্র। বাকি টাকা দিয়ে থাকে রাজ্য সরকার।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
আজ থেকে শহরে পণ্যবাহী যান চলাচলের ওপর নিয়ন্ত্রণ, বিজ্ঞপ্তি জারি করল কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ
Recommended image2
Now Playing
মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
Recommended image3
Now Playing
মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
Recommended image4
Now Playing
'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
Recommended image5
আনন্দপুরের ঘটনায় শেষ সব আনন্দ! চোখের জলে স্বামীর বাড়ি ফেরার অপেক্ষায় ময়নার ২ পরিবার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved