MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • বিস্তারক বাছতে লিখিত পরীক্ষা বিজেপিতে, দুই ধাপে খতিয়ে দেখেই কর্মী নিয়োগ পদ্ম শিবিরে

বিস্তারক বাছতে লিখিত পরীক্ষা বিজেপিতে, দুই ধাপে খতিয়ে দেখেই কর্মী নিয়োগ পদ্ম শিবিরে

BJP News: এবার শুধু আবেদন করলেই হবে না। বিজেপির বিস্তারক পদের দায়িত্বের জন্য লিখিত পরীক্ষা দিতে হবে। প্রায় ৫০০ জনের পরীক্ষা নেওয়া হবে। বিস্তারক নিয়োগে পরীক্ষা নেবে বিজেপি। পুজোর আগেই শেষ হবে নিয়োগ প্রক্রিয়া।  

2 Min read
Author : Saborni Mitra
Published : Sep 22 2025, 12:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
বিজেপির টার্গেট
Image Credit : Getty

বিজেপির টার্গেট

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন পাখির চোখ বিজেপির। তার আগেই নিজেদের ঘর গুছিয়ে নিয়ে তৎপর গেরুয়া শিবির। পুজোর পর থেকেই বিজেপি নিবিড় ভোট প্রচার শুরু করবে। সেই কারণে নিয়োগ করা হবে বিস্তারক। তবে এবার বিস্তারক নিয়োগের জন্য সম্পূর্ণ অন্য পথে হাঁটছে বিজেপির।

26
বিস্তারকের কাজ
Image Credit : others

বিস্তারকের কাজ

রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের জন্য একজন করে বিস্তারক নিয়োগ করা হয়। এঁরা রাজ্যের সবকটি বিধানসভা কেন্দ্রে পৌঁছে যাবেন। তাঁরা এলাকায় গিয়ে সংগঠনের বিস্তার আর সাংগঠনিক সমন্বয়ের কাজ করবেন। এই কৌশল এর আগে ২০২১ সালে নিয়েছিল বিজেপির।

Related Articles

Related image1
H-1B visa ফি বৃদ্ধিতে কতটা লাভ হবে ভারতীয়দের? জানিয়ে দিলেন বিশেষজ্ঞরা
Related image2
আপনি কি ভজন শোনাতে চান প্রধানমন্ত্রীকে? শারদীয় নবরাত্রির প্রথম দিনে মোদীর সঙ্গীত শ্রদ্ধাঞ্জলি
36
বিস্তারকের যোগ্যতা বিচার
Image Credit : Asianet News

বিস্তারকের যোগ্যতা বিচার

এতদিন ধরে বিজেপি বিস্তারক নিয়োগ করতে তাদের যোগ্যতা খুঁটিয়ে দেখিনি। শুধুমাত্র দলীয় কর্মী হলেই চলত। আবেদনের ভিত্তিতেই নিয়োগ করা হয়। কিন্তু এবার বিস্তারকের যোগ্যতা দুই থেকে তিনটি ধাপে খতিয়ে দেখে নিতে চায় গেরুয়া শিবিরের নেতারা।

46
যোগ্যতা বিচার
Image Credit : our own

যোগ্যতা বিচার

বিজেপি সূত্রের খবর এবার বিস্তারকের যোগ্যতা বিচারের জন্য তাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই তাদের ডাকা হবে গ্রুপ ডিসকাশন ও ভাইবা পরীক্ষায়। বিস্তারকদের যোগ্যতা খতিয়ে দেখে তবেই নিয়োগ করা হবে।

56
আবেদনকারীর সংখ্যা
Image Credit : Getty

আবেদনকারীর সংখ্যা

বিজেপি সূত্রের খবর, এবারের আবেদনকারীর সংখ্যা আগের তুলনায় অনেক বেশি। বিজেপি সূত্রের খবর এবারে প্রায় ৫০০ জন বিস্তারক হওয়ার জন্য আবেদন করেছেন। আগামী ৪-৫ দিনের মধ্যে বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল চাইছেন বাছাই প্রক্রিয়ার মধ্যে দিতে বিস্তারক নিয়োগ করা হবে। বিজেপি সূত্রের খবর বিস্তারক নিয়োগ স্বজনপোষণের অভিযোগ যাতে না ওঠে তারজন্যই এই ব্যবস্থা কার্যকর করা হবে।

66
কী কী দেখা হবে?
Image Credit : Getty

কী কী দেখা হবে?

বিজেপির অন্যতম সহ-সভাপতি রথীন্দ্রনাথ বোস জানিয়েছেন, যারা বিস্তারক হবে তারা দল, দলীয় নীতি, ভাবধারা সম্পর্কে কতটা জানেন তা আলোচনার মাধ্যমে জানতে চাওয়া হবে। তাই সেটাই লিখিত ভাবে যাচাই করা হবে। নির্বাচিতদের দুই দিনের প্রশিক্ষণ শিবিরে পাঠান হবে বলেও জানিয়েছেন।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
West Bengal News: ভোটের মুখে ফের পৃথক রাজ্যের দাবি, একজোট গোর্খা জনমুক্তি মোর্চা-কামতাপুর
Recommended image2
Humayun Kabir: শুভেন্দুর পর এবার দুটি কেন্দ্রে লড়ার ঘোষণা হুমায়ুন কবীরের, ভবানীপুর JUPর টিকিটে কে লড়ছেন
Recommended image3
Murshidabad News: ভোটের আগে একাধিক আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক
Recommended image4
Madan Mitra: ফের প্রার্থী হয়ে মদন মিত্রর বড় দাবি, মন্দিরে পুজো দিয়ে 'খেলা শুরু'কামারহাটির দাদার
Recommended image5
West Bengal Weather: দক্ষিণের চার জেলায় জারি হল সতর্কতা, দুর্যোগ আর কতদিন?
Related Stories
Recommended image1
H-1B visa ফি বৃদ্ধিতে কতটা লাভ হবে ভারতীয়দের? জানিয়ে দিলেন বিশেষজ্ঞরা
Recommended image2
আপনি কি ভজন শোনাতে চান প্রধানমন্ত্রীকে? শারদীয় নবরাত্রির প্রথম দিনে মোদীর সঙ্গীত শ্রদ্ধাঞ্জলি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved