MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • বিজেপি কর্মীর রহস্য মৃত্যুতে সিবিআই-কে তুলোধনা, কল রেকর্ডিং নিয়ে কড়া নির্দেশ আদালতের

বিজেপি কর্মীর রহস্য মৃত্যুতে সিবিআই-কে তুলোধনা, কল রেকর্ডিং নিয়ে কড়া নির্দেশ আদালতের

Calcutta HC On Khejuri Case: খেজুরিতে দুই বিজেপি কর্মীর রহস্য মৃত্যুতে ফোন কল  রেকর্ডিং খতিয়ে দেখা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি। 

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 04 2025, 12:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
বিজেপি কর্মীর রহস্য মৃত্যুতে আদালতের নির্দেশ
Image Credit : Asianet News

বিজেপি কর্মীর রহস্য মৃত্যুতে আদালতের নির্দেশ

এবার খেজুরিতে দুই বিজেপি কর্মীর রহস্য মৃত্যুর ঘটনায় মেদিনীপুর মেডিক্যাল কলেজের চিকিৎসক, তদন্তকারী পুলিশ অফিসার এবং ওসি সহ অভিযুক্ত বাকি ১৭ জনের ফোন কল রেকর্ডিং খতিয়ে দেখার নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে ১৭ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
খুনের অভিযোগে দায়ের হয় মামলা
Image Credit : Social Media

খুনের অভিযোগে দায়ের হয় মামলা

সূত্রের খবর, গত ১১ জুলাই মহরম উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল খেজুরি থানার ভাঙনমারি গ্রামে। পরের দিন অর্থাৎ গত ১২ জুলাই রহস্যজনকভাবে মৃত্যু হয় বছর তেইশের সুজিত দাস ও পঞ্চাশোর্ধ্ব সুধীরচন্দ্র পাইকের। অনুষ্ঠানের জায়গার কিছুটা দূর থেকেই উদ্ধার হয় দু'জনের দেহ। প্রাথমিক তদন্তের পর পুলিশ দাবি করে, অনুষ্ঠান চলাকালীন অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় দু'জনের। যদিও, মৃতের পরিবার খুনের অভিযোগ তোলে। নিহত সুধীরচন্দ্র পাইকের ছেলে নন্দনকুমার পাইকও তাঁর বাবাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন। বিষয়টি নিয়ে দায়ের হয় মামলা। 

Related Articles

Related image1
মেট্রো উদ্বোধনের পরই স্টেশনে বাড়ছে যাত্রীদের চাপ, পুজোর আগে একগুচ্ছ পদক্ষেপ রেলের
Related image2
পোষ্য সারমেয়র দায়িত্ব নেবে কে? মহুয়া বনাম প্রাক্তন প্রেমিকের দ্বন্ধ, তৃণমূল সাংসদকে ধমক আদালতের
35
ময়নাতদন্তের দ্বিতীয় রিপোর্ট নিয়ে অসন্তোষ
Image Credit : Social Media

ময়নাতদন্তের দ্বিতীয় রিপোর্ট নিয়ে অসন্তোষ

জানা গিয়েছে, ২ বিজেপি কর্মী সুজিত দাস এবং সুধীর পাইকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টে আগেই জমা পড়েছিল ময়নাতদন্তের দ্বিতীয় রিপোর্ট। ময়নাতদন্তের প্রথম রিপোর্টে উল্লেখ ছিল যে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হয়ে মৃত্যু হয়েছে ২ বিজেপি কর্মীর। কিন্তু দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয় যে দেহে আঘাতের কথা। রিপোর্ট দেখে রীতিমতো বিরক্তি প্রকাশ করেছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

45
পুলিশের তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন
Image Credit : Social Media

পুলিশের তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন

বুধবার ওই মামলার শুনানিতেই অভিযুক্ত ১৭ জনের কল রেকর্ড দেখতে চান বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে তাঁরা জানিয়ে দিয়েছেন, এই মামলায় সিবিআই তদন্ত হবে কিনা, তা মূল মামলায় ঠিক করবে আদালত। এদিনও শুনানিতে পুলিশের তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন তুললেন দুই বিচারপতি। বিচারপতি পুলিশের উদ্দেশ্যে বলেন, ''দ্বিতীয় ময়না তদন্তের রিপোর্টে কী করে মৃতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন এল? একটা মেলার মধ্যে এত বড় ঘটনা ঘটল অথচ কোনও প্রত্যক্ষদর্শীর বয়ান পাওয়া গেল না? তাহলে সাক্ষীরা নিশ্চয়ই ভয় পাচ্ছেন। আগে তাদের ভয় দূর করুন। এই মামলায় কেস ডায়েরি খুবই গুরুত্বপূর্ণ। বৈদ্যুতিক খুঁটির ওপর থেকে পড়ে গিয়ে এইরকম মৃত্যু হতে পারে না। কারণ দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে পরিষ্কার উঠে এসেছে মৃতদেহ গুলির দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।''

55
সিবিআইয়ে অনাস্থা আদালতের
Image Credit : Social Media

সিবিআইয়ে অনাস্থা আদালতের

এরপরই বিচারপতি দেবাংশু বসাক গুরুত্বপূর্ণ মন্তব্য করে বলেন, ‘’দুটো ময়না তদন্তের রিপোর্ট ভিন্ন হলে মানুষের সিস্টেমের উপর থেকে বিশ্বাসই উঠে যাবে।' তারপরই তিনি পুলিশকে নির্দেশ দেন, ‘চিকিৎসক, তদন্তকারী অফিসার, পুলিশ সহ অভিযুক্ত ১৭ জনের সমস্ত মোবাইল ফোনের সমস্ত কল রেকর্ড খতিয়ে দেখুন। জি ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধেও তদন্ত শুরু করুন।'’ গত ২৬ অগাস্ট এই ঘটনার মূল মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলেন তিনি আর সিবিআই-এর উপর আস্থা রাখতে পারছেন না। সিবিআই এখন গ্যালারি শো করছে' বলেও মন্তব্য করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Malda: মালদা মেডিক্যাল কলেজে ১ দিনে ১০ নবজাতকের মৃত্যু! রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের
Recommended image2
Jadavpur University Protest: যাদবপুরের দেওয়ালে মাওবাদীদের সমর্থনে স্লোগান! দেশবিরোধী তকমা ঘোচাতে কী বার্তা দিচ্ছে প্রশাসন?
Recommended image3
Kolkata Weather News: ফের বৃষ্টির ভ্রুকুটি বাংলার আকাশে! বুধবার দিনভর বৃষ্টিতে ভাসবে কলকাতা
Recommended image4
ছেলেকে শাসনের 'বদলা' নিতে শিক্ষককে বেল্ট পেটা করল অভিভাবক, ভাইরাল CCTV ফুটেজ
Recommended image5
Digital Currency: পুজোর আগে নয়া নিয়ম! রেশন নিতে দেখাতে হবে বিশেষ টোকেন, কীভাবে সংগ্রহ করবেন?
Related Stories
Recommended image1
মেট্রো উদ্বোধনের পরই স্টেশনে বাড়ছে যাত্রীদের চাপ, পুজোর আগে একগুচ্ছ পদক্ষেপ রেলের
Recommended image2
পোষ্য সারমেয়র দায়িত্ব নেবে কে? মহুয়া বনাম প্রাক্তন প্রেমিকের দ্বন্ধ, তৃণমূল সাংসদকে ধমক আদালতের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved