MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • মেট্রো উদ্বোধনের পরই স্টেশনে বাড়ছে যাত্রীদের চাপ, পুজোর আগে একগুচ্ছ পদক্ষেপ রেলের

মেট্রো উদ্বোধনের পরই স্টেশনে বাড়ছে যাত্রীদের চাপ, পুজোর আগে একগুচ্ছ পদক্ষেপ রেলের

Local Train News: শহরজুড়ে আরও তিন লাইনে মেট্রো জুড়তেই বেড়েছে যাত্রী চাপ। ফলে উৎসবের মরশুমের আগে যাত্রী পরিষেবায় জোড় দিতে আরও একগুচ্ছ পদক্ষেপ নিলো রেলওয়ে কর্তৃপক্ষ। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 04 2025, 06:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
যাত্রী সংখ্যা বেড়েছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে
Image Credit : Asianet News

যাত্রী সংখ্যা বেড়েছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে

দমদম ক্যান্টনমেন্ট স্টেশন এখন প্রতিদিনের যাত্রীদের জন্য এক গুরুত্বপূর্ণ ইন্টারচেঞ্জ পয়েন্ট। মেট্রোর হলুদ লাইন চালুর পর থেকেই স্টেশনের যাত্রীসংখ্যা বেড়েছে প্রায় ৬০ শতাংশ। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ৬৫ হাজার যাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। যাত্রীদের সুবিধা ও বাড়তি চাহিদা মেটাতে ইতিমধ্যেই শিয়ালদহ ডিভিশনের ইস্টার্ন রেলওয়ে নতুন ইএমইউ পরিষেবা চালু করেছে, কয়েকটি ট্রেনের পরিষেবা বাড়িয়েছে এবং একাধিক বড়সড় পরিকাঠামোগত প্রকল্প হাতে নিয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
শুরু হচ্ছে নতুন ফুট ওভারব্রিজ তৈরির কাজ
Image Credit : Asianet News

শুরু হচ্ছে নতুন ফুট ওভারব্রিজ তৈরির কাজ

এরই অংশ হিসাবে দু’টি নতুন ফুট ওভারব্রিজ তৈরির কাজ শুরু হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে এই প্রকল্প। ৯ মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে রেল। দুর্গাপুজোর পর থেকেই কাজ শুরু হবে। ফেব্রুয়ারি–মার্চ, ২০২৬-এর মধ্যে কাজ শেষ হওয়ার সম্ভাবনা।

Related Articles

Related image1
উৎসবের মরশুম শুরুর আগে রেকর্ড ভিড় কলকাতা মেট্রোয়, কত টাকা আয় করল রেল?
Related image2
সাগরে ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, লক্ষ্মীবারে বেলা গড়াতেই তুমুল বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা
35
মেট্রো থেকে ইস্টার্ন রেলওয়ে সংযোগ
Image Credit : Social Media

মেট্রো থেকে ইস্টার্ন রেলওয়ে সংযোগ

প্রথম ফুট ওভারব্রিজ: মেট্রো থেকে ইস্টার্ন রেলওয়ে সংযোগ • ৬ মিটার চওড়া ফুট ওভারব্রিজ, যা দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনকে প্ল্যাটফর্ম ১ ও সেখান থেকে প্ল্যাটফর্ম ২ ও ৩-এর সঙ্গে যুক্ত করবে। • থাকছে আধুনিক সুবিধা: • প্ল্যাটফর্ম ১-এ এসকেলেটর • মেট্রো দিকের প্ল্যাটফর্ম ২ ও ৩-এ লিফট • রেলওয়ে সার্কুলেটিং এলাকায় লিফট

45
অতিরিক্ত যাত্রী সুবিধায় জোর রেলের
Image Credit : Social Media

অতিরিক্ত যাত্রী সুবিধায় জোর রেলের

দ্বিতীয় ফুট ওভারব্রিজ: বারাসত দিক সংযোগ • বারাসত (বিটি) দিকের প্রান্তে ৬ মিটার চওড়া ফুট ওভারব্রিজ তৈরি হবে। • এই ব্রিজ প্ল্যাটফর্ম ১, ২ ও ৩-কে একে অপরের সঙ্গে সংযুক্ত করবে।

অতিরিক্ত যাত্রী সুবিধা • সার্কুলেটিং এলাকা উন্নয়ন • নতুন ‘পে অ্যান্ড ইউজ’ টয়লেট ব্লক, যেখানে বিশেষভাবে থাকছে প্রতিবন্ধীদের জন্য সুবিধা • মেট্রো দিকের দুটি নতুন বুকিং উইন্ডো, ভিড় সামলাতে • যাত্রীদের সুবিধার জন্য প্ল্যাটফর্ম উঁচু করা

55
স্টেশনে ভিড় নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ
Image Credit : Social Media

স্টেশনে ভিড় নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ

এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে স্টেশনে ভিড় নিয়ন্ত্রণে আসবে, যাত্রীদের চলাচল হবে আরও নিরাপদ ও দ্রুত। একই সঙ্গে রেলওয়ে ও মেট্রোর মধ্যে যোগাযোগ ব্যবস্থাও হবে আরও সুবিধাজনক। ইস্টার্ন রেলওয়ের দাবি, এই পদক্ষেপ শুধু যাত্রী পরিষেবা বাড়ানোই নয়, কলকাতার উপনগরীয় যাত্রীদের জন্য এক আধুনিক, যাত্রীবান্ধব পরিকাঠামো গড়ে তোলার দিকেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sealdah Local Train: শিয়ালদা ডিভিশনে একাধিক স্পেশাল ট্রেন চলবে, দেখে নিন রুট ও টাইম টেবিল
Recommended image2
Abhishek Banerjee: নির্বাচনী প্রচারে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ আদালতের
Recommended image3
বাংলার ১৫ লক্ষ মহিলা পাবেন ফ্রি-তে গ্যাস কানেকশন, সিলিন্ডারে ৩০০ টাকা ভর্তুকি
Recommended image4
RG Kar Hospital: নতুন করে খুলল আরজি কর মামলার ফাইল, CBI-কে নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের
Recommended image5
DA News: মে মাসের শেষেই রাজ্য সরকারি কর্মীদের মিলবে হকের ডিএ? নবান্নে বৈঠক ডাকলেন শুভেন্দু অধিকারী
Related Stories
Recommended image1
উৎসবের মরশুম শুরুর আগে রেকর্ড ভিড় কলকাতা মেট্রোয়, কত টাকা আয় করল রেল?
Recommended image2
সাগরে ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, লক্ষ্মীবারে বেলা গড়াতেই তুমুল বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved