MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • Malda News: রিপোর্টে অসঙ্গতির অভিযোগ, ছাত্রের রহস্য মৃত্যুতে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ আদালতের

Malda News: রিপোর্টে অসঙ্গতির অভিযোগ, ছাত্রের রহস্য মৃত্যুতে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ আদালতের

WB News:  মালদহে অষ্টম শ্রেণির ছাত্রের রহস্য মৃত্যুতে দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট। কেন এই নির্দেশ? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jul 16 2025, 05:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ছাত্রের রহস্য মৃত্যুতে কোর্টের হস্তক্ষেপ
Image Credit : Social Media

ছাত্রের রহস্য মৃত্যুতে কোর্টের হস্তক্ষেপ

এবার মালদহের মানিকচকের অষ্টম শ্রেণির স্কুল ছাত্রের মৃতদেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মৃতের পরিবার
Image Credit : Social Media

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মৃতের পরিবার

চলতি মাসের ২ জুলাই রাতে মালদহের মানিকচকের রোজমেরি মিশনারী স্কুলের হোস্টেল থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় শ্রীকান্ত মন্ডল নামে অষ্টম শ্রেণীর এক ছাত্রের। ওই ছাত্র আত্মহত্যা করেছে বলে জানায় বিদ্যালয়ের তরফে। এরপর ৩ জুলাই দেহ ময়নাতদন্ত হয়। মৃত ছাত্রের বাবার অভিযোগ, তাঁর ছেলে আত্মহত্যা করতে পারে না। সেই কারণে প্রথমবারের ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। এবং দেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত করে অন্য তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তার পরিবার।

Related Articles

Related image1
Mamata Banerjee: 'বাংলায় কথা বললেই গ্রেফতার?', 'আজ থেকে আরও বেশি করে বাংলা বলব', BJP-কে ভাষা পাঠ মমতার
Related image2
Group D Recruitment News: দীর্ঘ ১৫ বছরের নিয়োগে কাটল জট, গ্রুপ ডি পদে কর্মী নিয়োগে ছাড়পত্র আদালতের
36
কল্যাণী এইমস হাসপাতালে ময়নাতদন্তের নির্দেশ
Image Credit : Social Media

কল্যাণী এইমস হাসপাতালে ময়নাতদন্তের নির্দেশ

বুধবার সেই মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মালদহ থেকে মৃতদেহ কল্যাণী এইমস হাসপাতালে এনে দ্বিতীয়বার ময়নাতদন্তের অনুমতি দেন। যদিও দেহের দ্বিতীয় ময়নাতদন্তের জন্য কল্যাণী থেকে অটোপসি সার্জেন পাঠাতে পারবে না এইমস। মানিকচক থানার তদন্তকারী অফিসার মৃতের পরিবারের খরচে দেহ কল্যাণীতে নিয়ে আসতে পারবেন বলে জানা গিয়েছে। 

46
ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফির নির্দেশ
Image Credit : Social Media

ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফির নির্দেশ

হাইকোর্টের নির্দেশ, বৃহস্পতিবার দুপুরের মধ্যেই দেহ নিয়ে আসতে হবে কল্যাণীতে। তদন্তকারী অফিসার বা পরিবারের কেউ ময়নাতদন্তের সময় থাকতে পারবে না। গোটা ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফি করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

56
নতুন করেও করা যাবে আবেদন
Image Credit : Social Media

নতুন করেও করা যাবে আবেদন

এছাড়াও দ্বিতীয় ময়নাতদন্তে রিপোর্ট তৈরি হওয়ার পর যদি প্রথম ময়নাতদন্ত রিপোর্টের সঙ্গে কোনও তফাৎ থাকে, তা তদন্তকারী অফিসারকে জানাতে হবে। এই মামলায় তদন্ত হস্তান্তর সহ অন্য যে সমস্ত আবেদন রয়েছে, নতুন করে তার জন্য পরিবার আগামী দিনে আবেদন করতে পারবে বলেও জানিয়েছেন বিচারপতি।

66
দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ বিচারপতির
Image Credit : Social Media

দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ বিচারপতির

বুধবার শুনানিতে মৃতের পরিবার আদালতে জানায়, দেহ মালদহ থেকে কল্যাণী আনার খরচ তারাই বহন করবেন। এবং কল্যাণী এইমস কর্তৃপক্ষ আদালতে রিপোর্ট দিয়ে জানিয়েছে, দেহ কল্যাণীতে নিয়ে এলে দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে কোনও অসুবিধা নেই। ময়না তদন্তের জন্য নতুন করে কল্যাণী এইমস-এ পরিকাঠামো তৈরি হয়েছে। তারপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মালদহ থেকে ওই ছাত্রের দেহ কল্যাণী এইমস-এ এনে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেন।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jadavpur Protest: "আমাদের অনেক কমরেডদের মেরেছে!" যাদবপুর ক্যাম্পাসে 'স্যালুট কিষেনজি' স্লোগানের তীব্র বিরোধিতা করল এসএফআই
Recommended image2
e-Kyc Ayushman Bharat Card: আয়ুস্মান ভারত কার্ড হাতে পেতে জরুরি ই-কেওয়াইসি, রইল লাস্ট ডেটের আপডেট
Recommended image3
Suvendu Adhikari: অন্নপূর্ণায় ৩ হাজার, স্বনির্ভর গোষ্ঠীতে ৩০ হাজার! নন্দীগ্রাম থেকে ঘোষণা শুভেন্দুর
Recommended image4
Annapurna Yojana: ১০ জুলাই-র পর আবেদন করেছেন? কবে মিলবে অন্নপূর্ণা যোজনা? ঘোষণা সরকার পক্ষের
Recommended image5
SSC: ৩৫ হাজার নিয়োগে রাজ্যকে ৯ মাস সময় সুপ্রিম কোর্টের, আপাতত স্বস্তিতে ‘যোগ্য’ শিক্ষকরা
Related Stories
Recommended image1
Mamata Banerjee: 'বাংলায় কথা বললেই গ্রেফতার?', 'আজ থেকে আরও বেশি করে বাংলা বলব', BJP-কে ভাষা পাঠ মমতার
Recommended image2
Group D Recruitment News: দীর্ঘ ১৫ বছরের নিয়োগে কাটল জট, গ্রুপ ডি পদে কর্মী নিয়োগে ছাড়পত্র আদালতের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved