MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • Group D Recruitment News: দীর্ঘ ১৫ বছরের নিয়োগে কাটল জট, গ্রুপ ডি পদে কর্মী নিয়োগে ছাড়পত্র আদালতের

Group D Recruitment News: দীর্ঘ ১৫ বছরের নিয়োগে কাটল জট, গ্রুপ ডি পদে কর্মী নিয়োগে ছাড়পত্র আদালতের

Madrasa Recruitment: গ্রুপ 'ডি' পদে কর্মী নিয়োগে অবশেষে কাটল জট। কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার মাদ্রাসায় নিয়োগ করা যাবে গ্রুপ 'ডি'র শূন্য পদে কর্মী। কোথায় জট ছিল? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jul 16 2025, 02:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
 গ্রুপ 'ডি' নিয়োগে কাটল জট
Image Credit : Asianet News

গ্রুপ 'ডি' নিয়োগে কাটল জট

বুধবার কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় ১৫ বছর পর গ্রুপ 'ডি' পদে কর্মী নিয়োগে মিলল ছাড়পত্র। এবার আদালতের নির্দেশে মাদ্রাসা স্কুলে গ্রুপ 'ডি' পদে কর্মী নিয়োগ করা হবে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
বাম আমলে জারি হয়েছিল বিজ্ঞপ্তি
Image Credit : Social Media

বাম আমলে জারি হয়েছিল বিজ্ঞপ্তি

জানা গিয়েছে, মাদ্রাসায় গ্রুপ 'ডি'র শূন্য পদে কর্মী নিয়োগের জন্য বাম আমলে জারি হয়েছিল বিজ্ঞপ্তি। তারপর কেটে গিয়েছে ১৫ বছর। রাজ্যে শাসকেরও পালা বদল হয়েছে। আর এবার মিলল নিয়োগে ছাড়পত্র। ফের নিয়োগ হবে বলে আদালতর সূত্রে খবর। 

Related Articles

Related image1
RG Kar Incident: আরজি কর কাণ্ডে বেকসুর খালাসের আর্জি সঞ্জয়ের, মামলা গ্রহণ কলকাতা হাইকোর্টের
Related image2
Trump On Mexico Tariff: বাণিজ্য নীতিতে ভারসাম্যহীনতার অভিযোগ, অগাস্ট থেকেই একাধিক দেশে বাড়তি কর ঘোষণা ট্রাম্পের
36
কত দিনের মধ্যে করতে হবে নিয়োগ?
Image Credit : Social Media

কত দিনের মধ্যে করতে হবে নিয়োগ?

আগামী ২১ দিনের মধ্যে ওই নিয়োগ পরীক্ষার ফলপ্রকাশ করতে হবে বলে বুধবার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থসারথি সেন। একইসঙ্গে এদিন হাইকোর্ট জানিয়েছে যে, ২০১০ সালের নিয়োগবিধি মেনেই নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে মাদ্রাসা কমিশনকে।

46
২৯২টি শূন্যপদে নিয়োগ
Image Credit : Social Media

২৯২টি শূন্যপদে নিয়োগ

সূত্রে খবর, বুধবার কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ 'ডি' কর্মীর ২৯২টি শূন্যপদে নিয়োগে আর কোনও বাধা রইল না।

56
মামলায় থমকে বাম আমলের নিয়োগ
Image Credit : Social Media

মামলায় থমকে বাম আমলের নিয়োগ

সূত্রের খবর, ২০১০ সালে বাম সরকারের আমলে মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ 'ডি' কর্মীর ২৯২টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছিল। ২০১১ সালে সেই পরীক্ষা হয়। সেই সময় অনেক চাকরিপ্রার্থী পরীক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যারফলে মাদ্রাসা সার্ভিস কমিশন নতুন করে আবারও পরীক্ষা নেয়। কিন্তু তারপরও সেই জট কাটেনি। সেই পরীক্ষা নিয়েও প্রশ্ন ওঠে। পরীক্ষার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়। ফলে থমকে গিয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়ার ফল প্রকাশ ও নিয়োগের কাজ।

66
কাটল কর্মী নিয়োগে ১৫ বছরের বাধা
Image Credit : Social Media

কাটল কর্মী নিয়োগে ১৫ বছরের বাধা

এই বিষয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থসারথি সেনের এজলাসে দীর্ঘদিন ধরে মামলার শুনানি চলছিল। শুনানিতে সব পক্ষের দীর্ঘ সওয়াল-জবাব চলে। বুধবার সেই মামলার শুনানিতেই আগামী ২১ দিনের মধ্যে ফল প্রকাশ করে নিয়োগে ছাড়পত্র দেন বিচারপতি সেন। অবশেষে ১৫ বছর পর রাজ্য সরকারের মাদ্রাসা স্কুলগুলোতে গ্ৰুপ D পদে কর্মী নিয়োগে আর কোনও বাধা রইল না।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
WB Weather: সক্রিয় নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?
Recommended image2
Jadavpur Protest: "আমাদের অনেক কমরেডদের মেরেছে!" যাদবপুর ক্যাম্পাসে 'স্যালুট কিষেনজি' স্লোগানের তীব্র বিরোধিতা করল এসএফআই
Recommended image3
e-Kyc Ayushman Bharat Card: আয়ুস্মান ভারত কার্ড হাতে পেতে জরুরি ই-কেওয়াইসি, রইল লাস্ট ডেটের আপডেট
Recommended image4
Suvendu Adhikari: অন্নপূর্ণায় ৩ হাজার, স্বনির্ভর গোষ্ঠীতে ৩০ হাজার! নন্দীগ্রাম থেকে ঘোষণা শুভেন্দুর
Recommended image5
Annapurna Yojana: ১০ জুলাই-র পর আবেদন করেছেন? কবে মিলবে অন্নপূর্ণা যোজনা? ঘোষণা সরকার পক্ষের
Related Stories
Recommended image1
RG Kar Incident: আরজি কর কাণ্ডে বেকসুর খালাসের আর্জি সঞ্জয়ের, মামলা গ্রহণ কলকাতা হাইকোর্টের
Recommended image2
Trump On Mexico Tariff: বাণিজ্য নীতিতে ভারসাম্যহীনতার অভিযোগ, অগাস্ট থেকেই একাধিক দেশে বাড়তি কর ঘোষণা ট্রাম্পের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved