MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • SIR হচ্ছেই? প্রস্তুতি নিয়ে জেলার রিপোর্ট রাজ্য থেকে গেল জাতীয় নির্বাচন কমিশনে

SIR হচ্ছেই? প্রস্তুতি নিয়ে জেলার রিপোর্ট রাজ্য থেকে গেল জাতীয় নির্বাচন কমিশনে

SIR preparation: SIR হলে রাজ্যের মুখ্যনির্বাচন অফিসারের দফতরে যে সবরকম ভাবে তৈরি তাও জানিয়েছে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে।

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 07 2025, 09:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
SIR হচ্ছেই?
Image Credit : Social Media

SIR হচ্ছেই?

যত দিন যাচ্ছে SIR নিয়ে জল্পনা বাড়ছে। বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। যার প্রভাব পড়তে শুরু করেছে বঙ্গে। এই রাজ্যে SIR হবে কিনা তা এখনও প্রশ্ন। একপক্ষ বলছে এটি জরুরি। অন্য পক্ষের দাবি এটি গুরুত্বহীন। কিন্তু এই পরিস্থিতিতে যে রাজ্যে SIR-এর প্রস্তুতি শুরু হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। কারণ, রাজ্যের SIR প্রস্তুতি নিয়ে চিঠি চালাচালি শুরু হয়ে গেছে।

25
চিঠি বিনিময়
Image Credit : our own

চিঠি বিনিময়

বুধবার জাতীয় নির্বাচন কমিশন চিঠি পাঠিয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার (সিইও) -১ এর দফতরে। বৃহস্পতিবার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সেই প্রশ্নের উত্তর দিল রাজ্য মুখ্য নির্বাচনী অফিসার। চিঠির বিষয় মূলত SIR-এর প্রস্তুতি নিয়ে। ভোটার তালিকা সংশোধন নিয়ে জেলা থেকে প্রাপ্ত রিপোর্ট রাজ্য পাঠিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে।

Related Articles

Related image1
'রাজ্যকেও আইন মানতে হবে', সুপ্রিম কোর্টে কী হল DA মামলার সওয়াল জবাব
Related image2
'মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে!' শুভেন্দুর ওপর হামলার ঘটনায় সরব নাড্ডা
35
প্রস্তুত রাজ্য মুখ্য নির্বাচন অফিসারের দফতর
Image Credit : Getty

প্রস্তুত রাজ্য মুখ্য নির্বাচন অফিসারের দফতর

SIR হলে রাজ্যের মুখ্যনির্বাচন অফিসারের দফতরে যে সবরকম ভাবে তৈরি তাও জানিয়েছে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, এবার থেকে কোনও বুথেই ১২০০-এর বেশি ভোটার থাকবে না। সেই নির্দেশ মেনে রাজ্যে বুথের সংখ্যা ৮০৬৮০ থেকে ৯৮ হাজারের বেশি করা হয়েছে।

45
কমিশন সূত্রের খবর
Image Credit : pinterest

কমিশন সূত্রের খবর

জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর, রাজ্য সিইওর নেতৃত্বে জেলা নির্বাচনী অফিসার বা জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার, বুথ লেভেল অফিসাররা কাজ করবেন। তারাই বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার কাজটি করবেন।

55
এরা নিশ্চিন্ত
Image Credit : Asianet News

এরা নিশ্চিন্ত

কমিশন সূত্রের খবর, ২০০২ সালের ১ জানুয়ারি প্রকাশিত ভোটার তালিকায় যে ব্যক্তিদের নাম রয়েছে তাদের কোনও সমস্যা নেই। এদের অতিরিক্ত কোনও নথি দেখাতে হবে না। কিন্তু যে ব্যক্তিদের নাম এই তালিকায় নেই তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট তালিকায় তাদের অভিভাবকদের নাম থাকতে হবে। কিন্তু সেটাও যাদের থাকবে না তাদেরই নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। অনলাইনেও এই প্রক্রিয়া চলবে। গোটা প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলির বুথ স্তরের প্রতিনিধিরা যুক্ত থাকবেন।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
কলকাতায় TMCর প্রার্থী তালিকায় বড় বদল! আলোচনায় মদন,শোভন-রত্না, পার্থ ও বৈশাখীও
Recommended image2
মার্চ মাসের প্রথম দিন থেকেই ঘুরে যাবে আবহাওয়া, এক ঝটকায় অনেকটাই বাড়বে গরম
Recommended image3
Yuva Sathi: অনলাইনে যুবসাথীর ফর্ম ফিলআপ করছেন? এই কাজ না করলে বাতিল হয়ে যাবে আবেদন
Recommended image4
দক্ষিণে বাড়ছে পারদ, পাহাড়ে ঠান্ডা, জেনে নিন দোলে কেমন থাকবে আবহাওয়া
Recommended image5
রাস্তায় আলু ফেলে বিক্ষোভ BJP কিষাণ মোর্চার, জানুন আজকে কিলো প্রতি আলুর দাম
Related Stories
Recommended image1
'রাজ্যকেও আইন মানতে হবে', সুপ্রিম কোর্টে কী হল DA মামলার সওয়াল জবাব
Recommended image2
'মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে!' শুভেন্দুর ওপর হামলার ঘটনায় সরব নাড্ডা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved