MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • লক্ষ্মীর ভাণ্ডারে নয়া সুবিধা! সেপ্টেম্বর থেকে বাড়তে পারে টাকাও? খুশির খবর শোনালেন মমতা

লক্ষ্মীর ভাণ্ডারে নয়া সুবিধা! সেপ্টেম্বর থেকে বাড়তে পারে টাকাও? খুশির খবর শোনালেন মমতা

তৃণমূল সরকারের তুরুপের তাস বলা যেতে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে। এবার নয়া খবর মিলল প্রকল্প নিয়ে। এই প্রকল্প নিয়ে নয়া ঘোষণা রাজ্যের। এই নিয়ে বিশেষ বিজ্ঞপ্তিও জারি করতে চলেছে নবান্ন। জেনে নিন এই বিষয়ে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

2 Min read
Author : Parna Sengupta
Published : Aug 05 2025, 10:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Getty

সামনে ২০২৬ বিধানসভা ভোট, এই ভোটকে কেন্দ্র করে রাজ্য সরকার একাধিক নতুন প্রকল্পের সূচনা করেছেন। নতুন প্রকল্পের পাশাপাশি পুরনো প্রকল্পগুলির সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। পুরনো প্রকল্প গুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্পটি হলো লক্ষীর ভান্ডার প্রকল্প।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : facebook

এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের মাসিক ১০০০ টাকা প্রদান করা হয়। তপশিলি জাতি এবং উপজাতির মহিলাদের ১২০০ টাকা প্রদান করা হয়। এই লক্ষী ভান্ডারে আর্থিক সুবিধার পাশাপাশি রাজ্য সরকার বেশ নতুন কিছু সুযোগ সুবিধা যুক্ত করতে চলেছে।

Related Articles

Related image1
Lakshmi Bhandar: বাতিল হয়ে যাবে হাজার হাজার লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট! বেছে বেছে দেওয়া হবে টাকা, কড়া সিদ্ধান্ত নবান্নের?
Related image2
Lakshmi Bhandar: ২০২৫ সালে একটা টাকাও বাড়বে না লক্ষ্মীর ভাণ্ডারে! রাজ্যের মহিলাদের আচমকা দুসংবাদ দিল নবান্ন
36
Image Credit : facebook

বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী এবং সর্বাধিক আলোচিত “লক্ষ্মীর ভাণ্ডার”— এই প্রকল্পগুলি সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় প্রভাব ফেলেছে। এখন সেই লক্ষ্মীর ভাণ্ডারে যুক্ত হতে চলেছেন আরও বহু মহিলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, ডিসেম্বর মাস থেকেই নতুন গ্রাহকদের অ্যাকাউন্টে জমা পড়বে ভাতা।

46
Image Credit : Asianet News

সম্প্রতি বীরভূম জেলার একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানান, “আমাদের এখানে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারে ৯ লক্ষ ২৫ হাজার মা-বোনেরা উপকৃত হন। অন্যান্য রাজ্যের তুলনায় এখানে কোনও রকম রেস্ট্রিকশন নেই।” তিনি জানান, অন্যান্য রাজ্যে স্কুটি বা পাকা বাড়ি থাকলে ভাতা পাওয়া যায় না, কিন্তু বাংলায় এমন শর্ত নেই। তাই আরও বেশি সংখ্যক মহিলা এতে অন্তর্ভুক্ত হতে পারবেন।

56
Image Credit : facebook

বেশ কিছুদিন ধরেই এই পরিমাণ বাড়ানোর জল্পনা চলছে। শোনা যাচ্ছে, সাধারণ জাতির ভাতা বাড়িয়ে ১৫০০ টাকা এবং তপশিলি মহিলাদের জন্য ১৮০০ টাকা করা হতে পারে। যদিও, এই বিষয়ে সরকারিভাবে এখনও কোনও চূড়ান্ত ঘোষণা হয়নি।

66
Image Credit : facebook

মুখ্যমন্ত্রীর মতে, “২৫ বছর বয়স থেকে শুরু করে সারাজীবন এই ভাতা মিলবে। মা-বোনেরা নিশ্চিন্তে থাকুন, আমরা যা বলি, তা করি।” এছাড়া, শেষ দফার দুয়ারে সরকার কর্মসূচিতে যে সকল আবেদন জমা পড়েছে, তার ৯০ শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বাকি ১০ শতাংশ কাজ শেষ হলেই ডিসেম্বর থেকে নতুন গ্রাহকরা ভাতা পেতে শুরু করবেন।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
মমতা বন্দ্যোপাধ্যায়
Latest Videos
Recommended Stories
Recommended image1
Darjeeling Toy Train: পাহাড়ি অর্থনীতিতে পথ দেখাচ্ছে দার্জিলিঙের টয় ট্রেন, ছুটির মরশুমে রেকর্ড আয়
Recommended image2
প্রশ্ন উঠেছে বৈঠকের ডেট নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়ান রেকর্ড করতে চায় CID
Recommended image3
Ajker Bangla News Live: Gold Price - ফের পতন সোনার দামে, গতকালের তুলনার কতটা কমে গেল দাম? রইল বিভিন্ন শহরে সোনার রেট
Recommended image4
Yuva shakti: চালু হল ‘যুবশক্তি’র পোর্টাল! জুন মাসেই কি মিলবে কড়কড়ে ৩ হাজার টাকা বেকার ভাতা?
Recommended image5
আর মিলবে না OBC কোটার সুবিধা, নয়া নির্দেশিকা প্রকাশ করে জানিয়ে দিল নতুন সরকার
Related Stories
Recommended image1
Lakshmi Bhandar: বাতিল হয়ে যাবে হাজার হাজার লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট! বেছে বেছে দেওয়া হবে টাকা, কড়া সিদ্ধান্ত নবান্নের?
Recommended image2
Lakshmi Bhandar: ২০২৫ সালে একটা টাকাও বাড়বে না লক্ষ্মীর ভাণ্ডারে! রাজ্যের মহিলাদের আচমকা দুসংবাদ দিল নবান্ন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved