MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • মঙ্গলবার কি বকেয়া DA পাবেন ? সুপ্রিম কোর্টের পুরনো বেঞ্চ মামলা ফেরায় স্বস্তি সরকারি কর্মীদের

মঙ্গলবার কি বকেয়া DA পাবেন ? সুপ্রিম কোর্টের পুরনো বেঞ্চ মামলা ফেরায় স্বস্তি সরকারি কর্মীদের

Dearness Allowance case: আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি। পুরনো বেঞ্চে শুনানি হওয়ার স্থির হয়েছে। তাতেই আশার আলো দেখছেন রাজ্যের সরকারি কর্মীরা। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 23 2025, 09:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি
Image Credit : stockPhoto

সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি

সুপ্রিম কোর্টে আগামী ২৬ অগস্ট ফের উঠবে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলার শুনানি। এই শুনানিকে কেন্দ্র করে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে যথেষ্ট আশা তৈরি হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের একাংশের মতে এবারের শুনানি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এবার বকেয়া ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে সুপ্রিম কোর্টে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
রাজ্য সরকারি কর্মীদের আশার কারণ
Image Credit : stockPhoto

রাজ্য সরকারি কর্মীদের আশার কারণ

রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা নিয়ে আশার কারণ হল, এবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা দৈনন্দিন কার্যতালকার চার নম্বর আইটেম হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এি খুবই গুরুত্বপূর্ণ। কারণ মামলাটিকে সুপ্রিম কোর্ট যে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। আগামী মঙ্গলবার এই মামলাটি দীর্ঘ সময় ধরে শুনানি হতে পারে। তেমনই মনে করেছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ।

Related Articles

Related image1
পুজোর মাস সেপ্টেম্বরে বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? তবে মানতে হবে এই শর্তগুলি
Related image2
সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার ৮.২%, রইল এই প্রকল্পের সুবিধেগুলি
35
পুরনো বিচারপতির বেঞ্চে ফিরছে ডিএ মামলা
Image Credit : stockPhoto

পুরনো বিচারপতির বেঞ্চে ফিরছে ডিএ মামলা

সুপ্রিম কোর্টের পুরনো বিচারপতির বেঞ্চে ফিরছে ডিএ মামলা। ২৬ অগস্ট ডিএ মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে। এর আগে সরকারি কর্মীদের পক্ষেই রায় দিয়েছিল এই বেঞ্চ। এই বেঞ্চই গত ১৬ মে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ২৫% ডিএ মিটিয়ে দিতে। তাই রাজ্য সরকারি কর্মীরা আশা করেছেন এবারও সুপ্রিম কোর্টের এই বেঞ্চ তাদের পক্ষে বড় কোনও সিদ্ধান্ত নিতে পারে।

45
মূল ডিএ মামলার সঙ্গে আরও ৩টি মামলার শুনানি
Image Credit : stockPhoto

মূল ডিএ মামলার সঙ্গে আরও ৩টি মামলার শুনানি

এবার মূল ডিএ মামলার সঙ্গে আরও তিনটি মামলা যুক্ত হচ্ছে। যার মধ্যে রয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা। ডিএ ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে তিনটি আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলাগুলিরও শুনানি হবে মূল ডিএ মামলার সঙ্গে। আইনজীবীদের একাংশের মতে সুপ্রিম কোর্ট যদি দেখে রাজ্য সরকার কঠোর ভাবে আদালত অবমাননা করেছে তাহলে দ্রুত বকেয়া ২৫% ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিতে পারে।

55
প্রত্যাশা বাড়ছে
Image Credit : stockPhoto

প্রত্যাশা বাড়ছে

বিচারপতি সঞ্জয় করোল ও সন্দীপ মেহতার বেঞ্চে ডিএ মামলার ফেরার কারণে আশার আলো দেখছে রাজ্যের সরকারি কর্মীরা। তাদের কথায় এবার ডিএ নিয়ে বড় কোনও সিদ্ধান্ত নিতে পারে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারি কর্মীদের দাবে কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ। যদিও রাজ্য ও কেন্দ্রের মধ্যে ডিএ ফারাক এখন প্রায় ৩৭%। রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরেই ডিএ-র দাবিতে আন্দোলন করেছে। পাশাপাশি আইনি লড়াইও চালিয়ে যাচ্ছে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
দেশের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Durga Puja Weather: দেবীপক্ষের প্রথম দিনেই পুজো পুজো আবহাওয়া, রোদ ঝলমলে আকাশ মুখ ভার করবে চতুর্থী থেকেই
Recommended image2
Today’s News in Bengali Live: BJP Dropbox - কলকাতা পুরভোটে কেমন প্রার্থী চাই? আমজনতার মতামত চাইতে ড্রপবক্স বসাচ্ছে বিজেপি
Recommended image3
Suvendu Adhikari: 'জাহাজবাড়ি করবেন না'! নন্দীগ্রামে হাসিরানিকে পাশে বসিয়ে কাকে নিশানা করেন শুভেন্দু
Recommended image4
NIA Arrest: জঙ্গি সন্দেহে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১, জামাতের শাখা সংগঠনের সদস্য ধৃত
Recommended image5
Central Grant: পুজোর আগেই রাজ্যে কেন্দ্র থেকে এলো ২০০০ কোটি টাকা, স্বস্তির মুখে এই প্রকল্পে যুক্তরা
Related Stories
Recommended image1
পুজোর মাস সেপ্টেম্বরে বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? তবে মানতে হবে এই শর্তগুলি
Recommended image2
সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার ৮.২%, রইল এই প্রকল্পের সুবিধেগুলি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved