MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • DA মামলায় কারা জয়ী হবে? কবে জানা যাবে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়- দেখুন

DA মামলায় কারা জয়ী হবে? কবে জানা যাবে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়- দেখুন

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল ও প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে শুনানি হয়েছিল ডিএ মামলার। সুপ্রিম কোর্ট রায়দান স্থগিত রেখেছে। চূড়ান্ত রায় পরে ঘোষণা করা হবে। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Sep 09 2025, 09:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
DA মামলার শুনানি শেষ
Image Credit : stockPhoto

DA মামলার শুনানি শেষ

সোমবার অবশেষে সুপ্রিম কোর্টে শুনানি শেষ হল রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলা। এপর্যন্ত সুপ্রিম কোর্টে প্রায় ২৮-২৯টি শুনানি হয়েছে। একাধিকবার শুনানি পিছিয়ে গিয়েছিল। শেষপর্যন্ত পার্ট হার্ড ম্যাটার তমকা দিয়ে ডিএ মামলার শুনানি শেষ হয়েছে। কিন্তু রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট.

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
সুপ্রিম কোর্টের নির্দেশ
Image Credit : Pixabay

সুপ্রিম কোর্টের নির্দেশ

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল ও প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে শুনানি হয়েছিল ডিএ মামলার। সুপ্রিম কোর্ট রায়দান স্থগিত রেখেছে। চূড়ান্ত রায় পরে ঘোষণা করা হবে। তবে রাজ্য সরকারকে দুই সপ্তাহের মধ্যে লিখিত বক্তব্য জানাতে হবে। আর আবেদনকারী অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের তার একসপ্তাহের মধ্যে লিখিত বক্তব্য জানাতে হবে। তাই মামলাকারীদের অনুমান পুজোর আগে ডিএ মামলার রায়দান সম্ভব নয়।

Related Articles

Related image1
NDA প্রার্থী সিপি রাধাকৃষ্ণন ভারতের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত, ধনখড়ের উত্তরসুরী তিনি
Related image2
বন্যা বিধ্বস্ত পঞ্জাব সফরে প্রধানমন্ত্রী মোদী, ১৬ হাজার কোটি টাকার আর্থিক সাহায্য ঘোষণা
35
আদালত ছুটি
Image Credit : stockPhoto

আদালত ছুটি

কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্য়ায় একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, দুর্গাপুজোর আগে ডিএ মামলার চূড়ান্ত রায়দানের কোনও সম্ভাবনা নেই। দুই পক্ষের নিখিত বক্তব্য জমা দিতে দিতে সুপ্রিম কোর্টে দীপাবলির ছুটি শুরু হয়ে যাবে। তাই আশা করা হচ্ছে আদালত খোলার পর, ৮ অক্টোবরের পরে চূড়ান্ত রায় ঘোষণা করা হতে পারে।

45
সংগ্রামী যৌথ মঞ্চের বক্তব্য
Image Credit : stockPhoto

সংগ্রামী যৌথ মঞ্চের বক্তব্য

সুপ্রিম কোর্টে ডিএ মামলায় জয়ের ব্যাপারে আশাবাদী সংগ্রামী যৌথ মঞ্চ। তাদের কথায় সুপ্রিম কোর্ট সরকারি আইনজীবী কপিল সিবালকে বলার জন্য সময় দিয়েছিল। তিনি রাজ্যের আর্থিক অনটনের কথা তুলে ধরেন। কিন্তু তা ধোপে টেকেনি। পাল্টা মামলাকারীরা নিজেদের বক্তব্য সুস্পষ্টভাবে তুলে ধরেছিল।

55
সরকারি কর্মীদের আশা
Image Credit : Pixabay

সরকারি কর্মীদের আশা

রাজ্যের সরকারি কর্মীদের আশা সুপ্রিম কোর্টের আগে স্যাট ও হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তারা জয়ী হয়েছিল। কেন্দ্রের সমান ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। সেই রায়ই অব্যহত থাকবে সুপ্রিম কোর্টে। কারণ আগেই সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বকেয়া ২৫% ডিএ মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jadavpur Protest: "আমাদের অনেক কমরেডদের মেরেছে!" যাদবপুর ক্যাম্পাসে 'স্যালুট কিষেনজি' স্লোগানের তীব্র বিরোধিতা করল এসএফআই
Recommended image2
e-Kyc Ayushman Bharat Card: আয়ুস্মান ভারত কার্ড হাতে পেতে জরুরি ই-কেওয়াইসি, রইল লাস্ট ডেটের আপডেট
Recommended image3
Suvendu Adhikari: অন্নপূর্ণায় ৩ হাজার, স্বনির্ভর গোষ্ঠীতে ৩০ হাজার! নন্দীগ্রাম থেকে ঘোষণা শুভেন্দুর
Recommended image4
Annapurna Yojana: ১০ জুলাই-র পর আবেদন করেছেন? কবে মিলবে অন্নপূর্ণা যোজনা? ঘোষণা সরকার পক্ষের
Recommended image5
SSC: ৩৫ হাজার নিয়োগে রাজ্যকে ৯ মাস সময় সুপ্রিম কোর্টের, আপাতত স্বস্তিতে ‘যোগ্য’ শিক্ষকরা
Related Stories
Recommended image1
NDA প্রার্থী সিপি রাধাকৃষ্ণন ভারতের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত, ধনখড়ের উত্তরসুরী তিনি
Recommended image2
বন্যা বিধ্বস্ত পঞ্জাব সফরে প্রধানমন্ত্রী মোদী, ১৬ হাজার কোটি টাকার আর্থিক সাহায্য ঘোষণা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved