MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • West Bengal Police: মহেশতলায় অশান্তি ছড়াতেই রাজ্য পুলিশে বড় রদবদল, সরিয়ে দেওয়া হল আইসি-কে

West Bengal Police: মহেশতলায় অশান্তি ছড়াতেই রাজ্য পুলিশে বড় রদবদল, সরিয়ে দেওয়া হল আইসি-কে

Mahestala Update: অশান্ত মহেশতলায় উত্তেজনার আবহে বদল করা হল আইসি-কে। রাজ্য পুলিশে বিরাট রদবদল। কাকে কোথায় পাঠানো হল? দেখুন ফটো গ্যালারিতে… 

2 Min read
Author : Moumita Poddar
| Updated : Jun 14 2025, 01:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
রাজ্য পুলিশে রদবদল
Image Credit : Asianet News

রাজ্য পুলিশে রদবদল

দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার রবীন্দ্রনগর এলাকায় অশান্তির ঘটনার পরই বদল ঘটল রাজ্য পুলিশের একাধিক পদে। রদবদল হল একাধিক গুরুত্বপূর্ণ পদে। সরিয়ে দেওয়া হল রবীন্দ্রনগর থানার আইসি-কে।  

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
রবীন্দ্রনগর থানার আইসি বদল
Image Credit : Asianet News

রবীন্দ্রনগর থানার আইসি বদল

নবান্ন সূত্রে খবর, রাজ্য পুলিশে রদবদলের পাশাপাশি সরিয়ে দেওয়া হয়েছে রবীন্দ্রনগর থানার আইসি-কে। আইসি মুকুল মিঞাকে সরিয়ে দার্জিলিংয়ে পাঠানো হয়েছে। মুকুল মিঞার বদলে তার জায়গায় আনা হয়েছে মালদহের রতুয়ার সার্কেল ইন্সপেক্টর সুজনকুমার রায়কে।

Related Articles

Related image1
Air India Accident: এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭৪, প্রিয়জনকে খুঁজে পেতে ভরসা ডেন্টিস
Related image2
West Bengal News: আদালতে ঝুলে গ্রুপ সি-গ্রুপ ডি কর্মীদের ভাতা ভাগ্য, স্থগিত চূড়ান্ত রায়দান
36
বদলি করা হয়েছে মহেশতলার এসডিপিও
Image Credit : Asianet News

বদলি করা হয়েছে মহেশতলার এসডিপিও

অশান্তির আবহে বদলি করে দেওয়া হয়েছে মহেশতলার এসডিপিও-কে। পূর্বতন এসডিপিও কামরুজ্জামান মোল্লাকে বদলি করা হয়েছে স্টেট আর্মড পুলিশ (SAP)-র তৃতীয় ব্যাটেলিয়ানের সহকারী কমান্ডান্ট পদে। এবং তার জায়গায় নতুন SDPO হয়েছেন সৈয়দ রেজাউল কবীর। তিনি রাজারহাট থানার আইসি হিসেবে দায়িত্বে ছিলেন। 

46
থমথমে মহেশতলা
Image Credit : Asianet News

থমথমে মহেশতলা

মহেশতলাকাণ্ডে জেলা পুলিশ ইতিমধ্যেই ১৮ জনকে গ্রেফতার করেছিল।  , সেই সংখ্যা আরও বাড়ল। রাজ্য পুলিশ সূত্রে খবর, রাজ্য পুলিশের গ্রেফতারির সংখ্যা ১৮ থেকে বেড়ে গ্রেফতারির সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জন ।পাশাপশি কলকাতা পুলিশের নাদিয়াল থানায় ৪ টি কেস রজু হয়েছে । যার ভিত্তিতে ১২ জনকে গ্রেফতার করছে কলকাতা পুলিশ । মোট গ্রেফতারির সংখ্যা ৪০ ।

56
অশান্তি থামাতে নামানো হয় র‍্যাফ
Image Credit : Asianet News

অশান্তি থামাতে নামানো হয় র‍্যাফ

গত বুধবার তপ্ত হয়ে উঠেছিল মহেশতলার রবীন্দ্রনগর এলাকা। রবীন্দ্রনগর থানা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। থানার সামনে রীতিমতো তাণ্ডব হয়েছিল। রাস্তায় টায়ার জ্বালিয়ে দেখানো হয় বিক্ষোভ। পুলিশকে লক্ষ্য করে মুড়িমুড়কির মতো ইট, পাথর ছোড়া হয়। পরিস্থিতি সামাল দিতে জারি করা ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ নং ধারা। এছাড়াও বিক্ষোভ ঠেকাতে রাস্তায় নামে  র‍্যাফ। 

66
পুলিশের রুটিন বদলি
Image Credit : Asianet News

পুলিশের রুটিন বদলি

মহেশতলার অশান্তির পর রাজ্য পুলিশের এতগুলি পোস্টে ব্যাপক রদবদল নিয়ে প্রশ্ন উঠতে  শুরু করেছে। যদিও নবান্নের তরফে এটি রুটিন বদলি বলেই জানানো  হয়েছে। তবে এখন দেখার পরিস্থিতি কোন দিকে গড়ায়। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Bangla Khabar Live: Gold Price Today Kolkata - লক্ষ্মীবারে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনার দাম!২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন
Recommended image2
Annapurna Yojana: এখন দেওয়া হবে না ভাতা! অগস্ট মাসের কিস্তি দেওয়ার আগে বিরাট ঘোষণা সরকার পক্ষের
Recommended image3
Weather Update: বৃহস্পতিতে বাড়বে দুর্যোগ, ভারী বৃষ্টির সম্ভাবনা ৮ জেলায়, রইল আবহাওয়া আপডেট
Recommended image4
North Bengal Train: উত্তরবঙ্গের ভবিষ্যতের নতুন দিশা, ডুয়ার্সের বুক চিরে ট্রেন ছোটাতে অনুমোদন রেলের
Recommended image5
Annapurna Yojana: এখনও ঢোকেনি অন্নপূর্ণা যোজনার টাকা? তৃতীয় কিস্তি নিয়ে বিরাট ঘোষণা সরকারের
Related Stories
Recommended image1
Air India Accident: এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭৪, প্রিয়জনকে খুঁজে পেতে ভরসা ডেন্টিস
Recommended image2
West Bengal News: আদালতে ঝুলে গ্রুপ সি-গ্রুপ ডি কর্মীদের ভাতা ভাগ্য, স্থগিত চূড়ান্ত রায়দান
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved