MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • ইংরেজরা পুড়িয়ে দিয়েছিল বাড়ি, সেই চন্দনপুরের জমিদারবাড়ির দুর্গাপুজো ২৫০ বছর পার

ইংরেজরা পুড়িয়ে দিয়েছিল বাড়ি, সেই চন্দনপুরের জমিদারবাড়ির দুর্গাপুজো ২৫০ বছর পার

স্বাধীনতা আন্দোলনের সময় রামনগরের চন্দনপুর জমিদার বাড়ি পুড়িয়ে দিয়েছিল ইংরেজরা। সেই জমিদার বাড়ির দুর্গা পুজো প্রায় আড়াইশো বছর পুরনো। এই পুজোতে ঘুরে দেখুন সেই প্রাচীন দুর্গাপুরো 

2 Min read
Author : Saborni Mitra
Published : Sep 23 2025, 04:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
২৫০ বছর পুরনো দুর্গাপুজো
Image Credit : Asianet News

২৫০ বছর পুরনো দুর্গাপুজো

ইংরেজরা পুড়িয়ে দিয়েছিল জমিদার বাড়ি। কিন্তু তাতেই বন্ধ হয়ে যায়নি দুর্গাপুজো। প্রায় ২৫০ বছর ধরেই রীতিমেনে হয়ে আসছে রামনদরের চন্দনপুরের জমিদার বাড়ির পুজো।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
বিধি মেনে পুজো
Image Credit : Asianet News

বিধি মেনে পুজো

স্বাধীনতা আন্দোলনের সময় একবার পুজো বন্ধ হলেও এখনও ঐতিহ্য মেনে চলছে মায়ের আবাহন। মাঝে একবার জমিদার বাড়িতে মৃত্যু হয় একজনের। পরিবারের সদস্যদের সন্দেহ হয় দেবী প্রতিমা ছোট হওয়াতেই এমনটা হয়েছে। তারপর থেকে দেবী প্রতিমা কোনভাবেই ছোট করা হয়নি। নির্দিষ্ট মাপে প্রতিমা গড়া হচ্ছে আড়াইশো বছর ধরে। নির্দিষ্ট একই কাঠের কাঠামোতে প্রতিবছর প্রতিমা গড়া হয়।

Related Articles

Related image1
নিয়মিত আপনার সন্তানের দুধে এগুলি মেশান, দুধের গুণ আরো বাড়িয়ে দেবে এগুলি
Related image2
Puja Vacation: ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর! মমতার নির্দেশ পেয়েই পুজোর ছুটি ঘোষণা শিক্ষা দফতরের
35
প্রাচীন পুজো
Image Credit : Asianet News

প্রাচীন পুজো

ইংরেজদের আমলেও এই দুর্গাপুজো রামনগর এলাকায় খুবই বিখ্যাত ছিল বলেই শোনা যায়। আগে জমিদারবাড়িতে হতো যাত্রাপালা, সাংস্কৃতিক অনুষ্ঠান। এখন সেই জৌলুস হারিয়ে গেলেও বর্তমান প্রজন্মই সেই পুজো আগলে রেখেছে। জমিদার বাড়ির পুজোর বিভিন্ন রীতিনীতি, ঐতিহ্য দেখার জন্য প্রতি বছর ভিড় জমান স্থানীয় লোক থেকে দিঘায় ঘুরতে আসা পর্যটকরাও। সাবেকি প্রতিমা এখানকার ঐতিহ্য। জমিদার বাড়ির অনেক সদস্যই বর্তমানে দেশ ছেড়ে পাড়ি দিয়েছেন বিদেশে। কিন্তু, পুজোর সময় সকলেই ফেরেন বাড়ি। একযোগে চলে মায়ের আরাধনা।

45
বিপ্লবীদের ডেরা
Image Credit : Asianet News

বিপ্লবীদের ডেরা

১৯৪২ সালের স্বাধীনতা আন্দোলনের আগুনে আঁচ ছড়িয়ে পড়েছিল মেদিনীপুরের আনাচে কানাচে। পূর্ব মেদিনীপুরের রামনগর এলাকার চন্দনপুর গ্রাম ছিল তৎকালীন স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান। বিপ্লবীদের গোপন ঘাঁটি ছিল এখানেই। মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামের অনেক না বলা কাহিনী জড়িয়ে আছে এই চন্দনপুর গ্রামের সঙ্গে। চন্দনপুরের চৌধুরী বাড়ি অর্থাৎ এখনকার জমিদার বাড়ি আজও স্বাধীনতা সংগ্রামের স্বাক্ষর বহন করে চলছে।

55
আজও হয় প্রথা মেনে পুজো
Image Credit : Asianet News

আজও হয় প্রথা মেনে পুজো

জমিদার পুলিন বিহারী চৌধুরী ও ভূধর চৌধুরীর বংশধর রজত বরণ চৌধুরী স্মৃতি চারণ করছিলেন সেই স্বাধীনতা আন্দোলনের রক্তক্ষয়ী সংগ্রামের কথা। এবার জমিদার বাড়ির কর্তা মা মারা গেলেও পুজো কিন্তু হচ্ছে। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা এবার পুজোর আয়োজনে হাত লাগিয়েছে। পুরনো জমিদার বাড়ি এখন নবরূপে সেজে উঠেছে। পুজোর দালান বাড়ি থেকে জগন্নাথ দেবের মন্দির নতুন রং করে নতুন রূপে সজ্জিত হয়েছে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দুর্গা পূজা
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jadavpur Protest: "আমাদের অনেক কমরেডদের মেরেছে!" যাদবপুর ক্যাম্পাসে 'স্যালুট কিষেনজি' স্লোগানের তীব্র বিরোধিতা করল এসএফআই
Recommended image2
e-Kyc Ayushman Bharat Card: আয়ুস্মান ভারত কার্ড হাতে পেতে জরুরি ই-কেওয়াইসি, রইল লাস্ট ডেটের আপডেট
Recommended image3
Suvendu Adhikari: অন্নপূর্ণায় ৩ হাজার, স্বনির্ভর গোষ্ঠীতে ৩০ হাজার! নন্দীগ্রাম থেকে ঘোষণা শুভেন্দুর
Recommended image4
Annapurna Yojana: ১০ জুলাই-র পর আবেদন করেছেন? কবে মিলবে অন্নপূর্ণা যোজনা? ঘোষণা সরকার পক্ষের
Recommended image5
SSC: ৩৫ হাজার নিয়োগে রাজ্যকে ৯ মাস সময় সুপ্রিম কোর্টের, আপাতত স্বস্তিতে ‘যোগ্য’ শিক্ষকরা
Related Stories
Recommended image1
নিয়মিত আপনার সন্তানের দুধে এগুলি মেশান, দুধের গুণ আরো বাড়িয়ে দেবে এগুলি
Recommended image2
Puja Vacation: ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর! মমতার নির্দেশ পেয়েই পুজোর ছুটি ঘোষণা শিক্ষা দফতরের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved