MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
e-Kyc Ayushman Bharat Card
7th CPC Vs 8th CPC
Holiday in September 2026
Mamata Banerjee's Niece Found Dead in Birbhum
Kolkata Weather Update
SSC Case
West Bengal Weather
Bank Holidays in September 2026
How to Remove Ink Stains from School Uniforms?
TN School Holiday in September 2026
September Long Weekend School Holidays
Punjab Govt DA Case
Philips Smartphone
8th Pay Commission
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • ১২ ঘণ্টায় ২৬১ মিলিমিটার বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, আজ পরিস্থিতি দেখতে উত্তরবঙ্গ সফর মমতার

১২ ঘণ্টায় ২৬১ মিলিমিটার বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, আজ পরিস্থিতি দেখতে উত্তরবঙ্গ সফর মমতার

Hill Disaster: শনিবার রাত থেকে পাহাড়় ও তরাই ডুয়ার্সে প্রাকৃতিক দুর্যোগের কারণে মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের। কোথাও সেতু ভেঙে গিয়েছে। কোথাও ধসে গিয়েছে রাস্তা। আজ উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্য়ায়। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Oct 06 2025, 09:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
বিপর্যস্ত পাহাড়
Image Credit : ANI

বিপর্যস্ত পাহাড়

শনিবার রাতের মাত্রা ১২ ঘণ্টার বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। শুধু পাহাড় নয়, বানভাসি পরিস্থিতি হয়েছে তরাই ও ডুয়ার্সেও। স্থানীয় বাসিন্দাদের কথায় এমন বিপর্যয় আগে তাঁরা দেখেননি। এত প্রবল বৃষ্টি সাম্প্রতিককালে দেখা যায়নি বলেও জানিয়েছেন। তারা আরও বলেছেন, প্রবল বৃষ্টির কারণেই পাহাড়ে ধস নেমেছে। যার কারণে ক্ষয় ক্ষতির পরিমাণও পাল্লা দিয়ে বাড়ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
মৃত্যু মিছিল
Image Credit : ANI

মৃত্যু মিছিল

শনিবার রাত থেকে পাহাড়় ও তরাই ডুয়ার্সে প্রাকৃতিক দুর্যোগের কারণে মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের। কোথাও সেতু ভেঙে গিয়েছে। কোথাও ধসে গিয়েছে রাস্তা। কোথাও আবার জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে তিস্তা-তোর্সার মত পাহাড়ি নদীগুলি। উদ্ধারকাজ শুরু হলেও আবহাওয়া খারাপ থাকায় তা বারবার ব্যাহত হচ্ছে।

Related Articles

Related image1
দার্জিলিংয়ের ভূমিধস: তৃণমূল নেতা কর্মীদের পরিস্থিতি মোকাবিলায় কাজ করতে আহ্বান অভিষেকের
Related image2
ভূটানের জলবিদ্য়ুৎ কেন্দ্রের জন্যই উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি? NDRF চরম সতর্কতার কথা বলল
37
রেকর্ড বৃষ্টি
Image Credit : ANI

রেকর্ড বৃষ্টি

হাওয়া অফিসের বার্তা অনুযায়ী শনিবার রাত থেকে রবিবার প্রায় ১২ ঘণ্টা ধরে পাহাড়ে টানা বৃষ্টি হয়েছে। ১২ ঘণ্টায় ২৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যার কারণেই এই বিপর্যয়। রবিবার সন্ধ্যেতেও বৃষ্টি হয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, সোমবার বৃষ্টি হবে পাহাড়ে। দার্জিলিং, কালিম্পঙে অতিভারি বৃষ্টির সতর্কতা রয়েছে। লাল সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার, জলপাইগুড়িতে। বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে দার্জিলিংএ।

47
সঙ্গে ঝোড়ো হাওয়া
Image Credit : ANI

সঙ্গে ঝোড়ো হাওয়া

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার থেকেই পাহাড়ে বৃষ্টি কমতে পারে। তবে আগামিকাল দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

57
আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা
Image Credit : ANI

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা

আজ, সোমবার উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং, জলপাইগুড়ি-সহ বিপর্যস্ত জেলাগুলির ক্ষয়ক্ষতি নিজের চোখে দেখতেই তাঁর এই উত্তরবঙ্গ সফর। তিনি প্রথমেই উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করবেন। তারপরই তাঁর পরবর্তী সূচি স্থির করা হবে বলে নবান্ন সূত্রের খবর।

67
সমস্যায় পর্যটকরা
Image Credit : ANI

সমস্যায় পর্যটকরা

দুর্গা পুজো থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত এই রাজ্যে টানা ছুটি থাকা। এই লম্বা ছুটিতে অনেকেই দার্জিলিং বা জলপাইগুড়়িতে বেড়াতে যান। তাই এই সময়টা ভিড়ে ঠাসা থাকে পাহাড়। হঠাৎ এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পাহাড় আর ডুয়ার্সে আটকে পড়েছেন বহু পর্যটক। রাস্তা বন্ধ থাকায় উদ্ধারে সমস্যা হচ্ছে। যদিও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় বাসিন্দারা।

77
রাস্তা বন্ধ
Image Credit : Asianet News

রাস্তা বন্ধ

আপাতত বন্ধ শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক। ২৯ মাইল, রবিঝোরার মতো একাধিক এলাকায় তিস্তার জল ১০ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে বইছে। ডুয়ার্স হয়ে সিকিমগামী বিকল্প রাস্তা ৭১৭-এ বন্ধ। কার্শিয়াঙের দিলারাম এবং হুইসেলখোলা এলাকায় ধসে শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী ৫৫ নম্বর জাতীয় সড়কও বন্ধ হয়ে পড়েছে। দার্জিলিংগামী রোহিনীর রাস্তাও ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত। জলের তোড়ে দুধিয়া সেতু ভেঙে শিলিগুড়ির সঙ্গে মিরিকের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাহাড়ে ফুলবাড়ি সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় বিজনবাড়ি, থানালাইনের মতো এলাকাও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
মমতা বন্দ্যোপাধ্যায়

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ayushman Bharat Card: চালু হল আয়ুষ্মান ভারত কার্ড, জেনে নিন কোন কোন রোগের চিকিৎসা মিলবে না এই প্রকল্পে
Recommended image2
গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে 'আত্মঘাতী' মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি! ২টি কারণ কি ঠেলে দিল মৃত্যুর দিকে
Recommended image3
Weather Update: সকাল থেকে বৃষ্টি! রাজ্য জুড়ে প্রবল বর্ষণের সম্ভাবনা, কদিন থাকবে এমন আবহাওয়া?
Recommended image4
Durga Puja Controversy: রাজনীতির অনুপ্রবেশ, ৩ দশকে দুর্গাপুজো বদলে হল 'উৎসব'
Recommended image5
Bangladeshi Woman Arrested News: ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে কয়েক কোটি টাকার সোনা পাচার, ধৃত মহিলা
Related Stories
Recommended image1
দার্জিলিংয়ের ভূমিধস: তৃণমূল নেতা কর্মীদের পরিস্থিতি মোকাবিলায় কাজ করতে আহ্বান অভিষেকের
Recommended image2
ভূটানের জলবিদ্য়ুৎ কেন্দ্রের জন্যই উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি? NDRF চরম সতর্কতার কথা বলল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved