MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • এসআইআর আতঙ্কে দেশ ছেড়ে পালানোর হিড়িক, ভারতে বসেই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন অবৈধ বাংলাদেশিরা!

এসআইআর আতঙ্কে দেশ ছেড়ে পালানোর হিড়িক, ভারতে বসেই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন অবৈধ বাংলাদেশিরা!

WB SIR On Bangladeshi:  পশ্চিমবঙ্গে ভোটার তালিকা বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর চালু হতেই ভারত-বাংলাদেশ সীমান্তে বাড়ছে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ভিড়। কেন ফিরে যাচ্ছেন তারা? জানুন বিশদে…

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 20 2025, 11:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশিদের ভিড়
Image Credit : Asianet News

ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশিদের ভিড়

এসআইআর আবহে পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া অঞ্চলগুলিতে ঢুঁ মারলে দেখা যাবে একেবারে অন্যচিত্র। ভারত ছেড়ে বাংলাদেশে ফিরতে ভোরবেলা থেকে সীমান্তে ভিড় করছেন এদেশে থাকা অবৈধ বাংলাদেশিরা। কেউ বা এসেছিলেন কাজের খোঁজে। কেউ আবার আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসে এদেশেই থেকে গিয়েছেন। বানিয়ে নিয়েছেন ভোটার কার্ড, আধার কার্ডও। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কীভাবে সীমান্ত পেরিয়ে ভারতে এতদিন ধরে বসবাস?
Image Credit : ANI

কীভাবে সীমান্ত পেরিয়ে ভারতে এতদিন ধরে বসবাস?

SIR আবহে ভারত ছেড়ে বাংলাদেশ চলে যাওয়ার হিড়িক পড়লেও সীমান্তে বাংলাদেশের সাতক্ষীরার এক বাসিন্দা জানিয়েছেন যে, ভারতে পাকাপাকি ভাবে থাকবেন বলে এখানেই সবকিছু বানিয়ে নিয়েছিলেন। কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে যাওয়ায় তারা আর এখানে থাকতে পারছেন না। তাই ভারত ছেড়ে পালাচ্ছেন। তবে এখানেই শেষ নয়। বাংলাদেশের নাগরিক হিসেবে ভারতে এসে এদেশের সরকারি চাকরির পরীক্ষাতেও বসেছেন অনেকে। তার প্রমাণ মিলেছে FRRO-র চিঠিতে। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করেছে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। 

Related Articles

Related image1
অজিত ডোভালের সঙ্গে বৈঠকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, এবার দেশে ফিরবেন শেখ হাসিনা?
Related image2
'অস্ত্র মজুত' ইস্যুতে তুঙ্গে বন্দ্যোপাধ্যায় বনাম বোসের তরজা, থানায় পাল্টা নালিশ কল্যাণের
35
সীমান্তে কড়া নিরাপত্তা, বাড়ছে ভিড়
Image Credit : stockPhoto

সীমান্তে কড়া নিরাপত্তা, বাড়ছে ভিড়

এদিকে ভারতে এসআইআর চালু হওয়ায় পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন সীমান্তে ক্রমশ বাড়ছে বাংলাদেশিদের ভিড়। শুধু তাই নয়, এসআইআর আতঙ্কে পশ্চিমবঙ্গ ছেড়ে পালাতে ফাঁকা হয়ে গিয়েছে কলকাতার নিউটাউন থেকে শুরু করে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকার একের পর এক ঝুপড়ি। এদের বেশিরভাগ বাংলাদেশি বলে ভয়ে পালিয়েছে। এমনটাই দাবি মধ্যমগ্রামের স্থানীয় বাসিন্দাদের। 

45
পশ্চিমবঙ্গে বসে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার
Image Credit : Social Media

পশ্চিমবঙ্গে বসে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার

শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে কাজের খোঁজে এসে অনেকেই এখানকার সীমান্তবর্তী অঞ্চলে যেমন আত্মীয় পাতিয়ে জায়গা জমি কিনে নিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। আবার অনেতে দুই দেশেই ভোট দিচ্ছেন বলে অভিযোগ। এমনকি তারাও পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন। নিচ্ছেন রেশনও। 

55
ফের সীমান্ত টপকানোর আশঙ্কা?
Image Credit : Social Media

ফের সীমান্ত টপকানোর আশঙ্কা?

যদিও SIR আবহে দিকে-দিকে বাংলাদেশিদের ভারত ছাড়ার হিড়িক পড়ে গেলেও ফের কী তারা আবার এদেশে ফিরবেন? সেই প্রশ্নও মাথাচাড়া দিচ্ছে। কারণ, অনেকেই বাংলাদেশে সবকিছু বিক্রি করে এদেশে জায়গা জমি কিনে স্থায়ী ভাবে বসবাস করতে শুরু করে দিয়েছিলেন। এসআইআর আতঙ্কে ফের বাংলাদেশে পালালেও এই পরিস্থিতি মিটতেই কী ফের তারা আবার ভারতে চলে আসবে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। তবে অবৈধ ভাবে ভারতে আসা বাংলাদেশিদের জন্য আরও কড়া হচ্ছে কেন্দ্র সরকার। সীমান্তে আরও বাড়ানো হচ্ছে নজরদাড়ি। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Howrah Station: হাওড়া স্টেশনে নাশকতার ছক? সিসিটিভিতে ধরা পড়ল সন্দেহভাজন, তদন্তে RPF
Recommended image2
Weather News: ঘূর্ণাবর্তের ফাঁসে আটকে বাংলা! গেরো কাটিয়ে কবে বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গে? দেখুন পূর্বাভাস
Recommended image3
লক্ষ্মীর ভাণ্ডারের সব উপভোক্তা পাবেন না ৩০০০ টাকা! অন্নপূর্ণা ভাণ্ডারের আপনি তালিকায় আছেন তো, চেক করুন
Recommended image4
১৩ বছরের জট কাটছে! সব ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যেই হাওড়া পুরভোট: শুভেন্দু অধিকারীর
Recommended image5
Human Sacrifice: তন্ত্রসাধনার নামে ১৪ বছরের নাবালককে বলি দেওয়ার চেষ্টা!
Related Stories
Recommended image1
অজিত ডোভালের সঙ্গে বৈঠকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, এবার দেশে ফিরবেন শেখ হাসিনা?
Recommended image2
'অস্ত্র মজুত' ইস্যুতে তুঙ্গে বন্দ্যোপাধ্যায় বনাম বোসের তরজা, থানায় পাল্টা নালিশ কল্যাণের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved