MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • উইকএন্ডে জাঁকিয়ে শীতে জবুথবু বঙ্গবাসী, উত্তর থেকে দক্ষিণে কতটা নামল পারদ? জানুন এক ক্লিকে

উইকএন্ডে জাঁকিয়ে শীতে জবুথবু বঙ্গবাসী, উত্তর থেকে দক্ষিণে কতটা নামল পারদ? জানুন এক ক্লিকে

Kolkata Winter Update: বছর শেষের মুখে জাঁকিয়ে ঠান্ডা। ভোরবেলা থেকে কুয়াশাছন্ন রাস্তাঘাট। উইকএন্ডে কতটা নামল মহানগরের পারদ? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 27 2025, 06:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
কলকাতায় শীতের আপডেট
Image Credit : Getty

কলকাতায় শীতের আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বছর শুরুর আগে রাজ্য জুড়ে শীতের দাপট ক্রমশ বাড়ছে। ভারতীয় আবহাওয়া দফতর (IMD), কলকাতার প্রকাশিত তথ্য অনুযায়ী, দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ৮.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে শ্রীনিকেতনে। এছাড়াও রাজ্যে শীতের দাপট, শ্রীনিকেতন ও আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি

25
উত্তরবঙ্গের আবহাওয়া
Image Credit : Getty

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের সমতল এলাকায় আলিপুরদুয়ারেও সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৮.০ ডিগ্রিতে। পাহাড়ি জেলা দার্জিলিংয়ে পারদ আরও নেমে ৪.০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় মরশুমের শীতলতম দিন। উত্তরবঙ্গে শীতল দিনের পরিস্থিতি দুই জেলায়। ঘন কুয়াশা উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কুয়াশা। আগামী দুদিন কমবে তাপমাত্রা। বছরের শেষ বা নতুন বছরের শুরুতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। 

Related Articles

Related image1
দেশে অশান্তির মধ্যেই প্রেমের টানে অবৈধ ভাবে ভারতে প্রবেশ, গ্রেফতার বাংলাদেশি প্রেমিক
Related image2
বছর শেষে ফিরে দেখুন ২০২৫ সালের মোড় ঘোরানো কিছু ঘটনা, জানুন এক ক্লিকে
35
কমছে দৃশ্যমানতা
Image Credit : Getty

কমছে দৃশ্যমানতা

কলকাতা (আলিপুর) অঞ্চলে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ১.৬ ডিগ্রি কম। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ঘন কুয়াশা দেখা গেছে, যেখানে দৃশ্যমানতা ছিল ৫০ থেকে ২০০ মিটার। পাশাপাশি, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, কলকাতা, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও মালদা জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে।

45
কুয়াশার প্রভাব অব্যাহত
Image Credit : Getty

কুয়াশার প্রভাব অব্যাহত

আগামী কয়েক দিন রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং সকালের দিকে কুয়াশার প্রভাব অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ঠান্ডার দাপট আরও বাড়তে পারে। কলকাতার তাপমাত্রা আরো কিছুটা নামতে পারে। তারপর পরবর্তী ৫ দিন ফের ১৩/১৪ ডিগ্রি বা তার কাছাকাছি থাকবে তাপমাত্রা। বর্ষ শেষের দিনগুলিতে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২/৩ ডিগ্রি কম থাকবে।

55
উত্তরে আরও বাড়বে ঠান্ডা
Image Credit : Asianet News

উত্তরে আরও বাড়বে ঠান্ডা

আজ এবং আগামীকাল কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় শীতল দিনের পরিস্থিতি তৈরি হবে। এক্ষেত্রে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৫ ডিগ্রি কম থাকবে। রাতের তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার নিচে থাকবে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
ইস্যু দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি-সহ বিভিন্ন বিষয়, শাসকের বিরুদ্ধে 'চার্জশিট' বিজেপি-র
Recommended image2
তাহলে প্রসেনজিৎ বিজেপিতেই যাচ্ছেন? সুকান্ত-সহ বিজেপি নেতারা গেলেন অভিনেতার বাড়িতে
Recommended image3
Lakshmir Bhandar: রাজ্যে ৫০০ টাকা বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার, কবে অ্যাকাউন্টে ঢুকবে এই বর্ধিত টাকা?
Recommended image4
বিজেপির সংকল্পপত্র কেমন হবে? গেরুয়া শিবির লিখবে না ভোটের ইস্তেহার, জানালেন শমীক
Recommended image5
ঘোর সংকটে CPM, হুমায়ূন কবীর আর নওশাদকে নিয়ে ঘরে-বাইরে সমস্যায় সেলিমরা
Related Stories
Recommended image1
দেশে অশান্তির মধ্যেই প্রেমের টানে অবৈধ ভাবে ভারতে প্রবেশ, গ্রেফতার বাংলাদেশি প্রেমিক
Recommended image2
বছর শেষে ফিরে দেখুন ২০২৫ সালের মোড় ঘোরানো কিছু ঘটনা, জানুন এক ক্লিকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved