Travel and Tourism: অসম (Assam) বললেই আমাদের মাথায় আসে কাজিরাঙার গন্ডার বা মানসের জঙ্গল। কিন্তু গরমে জঙ্গলে সাফারি কষ্টের। তাই এবার রুট বদলান। ডিমা হাসাও জেলার কোলে লুকিয়ে আছে উমরাংসু—অসমের একমাত্র শৈলশহর। কপিলি নদীর উপর বিশাল ড্যাম, পাহাড় ঘেরা গরমপানি লেক, সবুজ টিলা আর হাওরের মতো জলাভূমি। গরমেও টেম্পারেচার ২২-২৮°C।
- Home
- West Bengal
- Ajker Bangla News Live: Assam Tourism - আছে লেক-ড্যাম-পাহাড়, গরম থেকে রেহাই পেতে ঘুরে আসুন অসমের 'গোপন' শৈলশহর উমরাংসু
Ajker Bangla News Live: Assam Tourism - আছে লেক-ড্যাম-পাহাড়, গরম থেকে রেহাই পেতে ঘুরে আসুন অসমের 'গোপন' শৈলশহর উমরাংসু

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

Ajker Bangla News Live: Assam Tourism - আছে লেক-ড্যাম-পাহাড়, গরম থেকে রেহাই পেতে ঘুরে আসুন অসমের 'গোপন' শৈলশহর উমরাংসু
Ajker Bangla News Live: FIFA World Cup 2026 - বিশ্বকাপের ধারেকাছে নেই ভারত, অন্য দলে ভারতীয় বংশোদ্ভূতরা
FIFA World Cup 2026 News: আগামী সপ্তাহে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। ভারতীয় দল বিশ্বকাপের মূলপর্বের যোগ্যতা অর্জনের ধারেকাছে পৌঁছতে পারেনি। কিন্তু ভারতীয়রা যে ফুটবল খেলতে জানেন, তা বুঝিয়ে দিচ্ছেন বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ভারতীয় বংশোদ্ভূত ফুটবলাররা। একাধিক ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার এবারের বিশ্বকাপে খেলছেন।
Ajker Bangla News Live: S-400 Sudarshan - আরও শক্তিশালী ভারতের আকাশসীমা, রাশিয়া থেকে এল চতুর্থ S-400 'সুদর্শন'
Ajker Bangla News Live: Maa Canteen - মা ক্যান্টিনের নয়া নাম! মেনু-সহ আরও কী বদল আনছে রাজ্য সরকার
Maa Canteen: ৫ টাকায় ডিম-ভাত দেওয়ার জন্য চালু হয়েছিল 'মা ক্যান্টিন'। বিধানসভা নির্বাচনের পর, সরকার এই প্রকল্পের নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মেনুতেও আনছে পরিবর্তন। রাজ্য জুড়ে আরও ৫০০টি নতুন কেন্দ্র খোলারও ঘোষণা করা হয়েছে।
Ajker Bangla News Live: Firhad Hakim - মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম, কলকাতা পুরসভাও হাতছাড়া তৃণমূলের!
Firhad Hakim Resigned: এবারের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2026) ফল প্রকাশের পর থেকেই জল্পনা চলছিল, কলকাতা পুরসভাও (Kolkata Municipal Corporation) বিজেপি-র (BJP) দখলে চলে যাবে। এবার সেই জল্পনা সত্যি হতে চলেছে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম পদত্যাগ করার পর আরও চাপে পড়ে গেল তৃণমূল কংগ্রেস (AITC)।
Ajker Bangla News Live: IMD Weather Update - দেশের বর্ষার আগমণ আর মাত্র কয়েক ঘন্টার প্রতীক্ষা! স্বস্তির ধারা নামবে এই রাজ্যগুলোতে
IMD Weather Update: আবহাওয়া দপ্তর জানিয়েছে যে কেরালায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশ ৪ঠা জুন নাগাদ হতে পারে, যা স্বাভাবিকের থেকে বিলম্বিত। এই বর্ষার আগমনে কেরালা, তামিলনাড়ু ও কর্ণাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Ajker Bangla News Live: Sealdah Train Cancel - দু'দিন শিয়ালদায় বহু লোকাল ট্রেন বাতিল, যাত্রাপথে বদল, ভোগান্তির আশঙ্কা
শিয়ালদা ও বিধাননগর রোড স্টেশনের মধ্যবর্তী ৩ নম্বর সেতুর গার্ডার স্থাপনের কাজের প্রেক্ষিতে শিয়ালদা বিভাগের শিয়ালদহ-বিধাননগর রোড শাখায় একাধিক ট্রেন বাতিল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ৬ জুন রাত ১০টা ১৫ মিনিট থেকে ৭ জুন দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত আপ ও ডাউন শহরতলি লাইনে ১৫ ঘণ্টার এবং আপ মেন লাইনে ১ ঘণ্টার ট্রাফিক ও পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে।
Ajker Bangla News Live: Solar Panel New Rule - সোলার প্যানেলের নতুন নিয়ম, আপনার পকেটে কী প্রভাব পড়বে জেনে নিন
Solar Panel New Rule: পয়লা জুন থেকে সোলার প্যানেলের জন্য একটি নতুন নিয়ম কার্যকর হয়েছে। এর ফলে সোলার সিস্টেম স্থাপনের খরচ সামান্য বাড়তে পারে, তবে পিএম সূর্য ঘর যোজনার অধীনে সরকারি ভর্তুকি আগের মতোই পাওয়া যাবে।
Ajker Bangla News Live: Trade Deal - ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত, ৯৯ শতাংশ কাজ শেষ, জানালেন রাষ্ট্রদূত সার্জিও গর
Ajker Bangla News Live: FIFA World Cup 2026 - লাল কার্ড থেকে VAR, বিশ্বকাপে বদলে যাচ্ছে বহু নিয়ম! জানুন সবকিছু
FIFA World Cup 2026: আর মাত্র কটা দিন। তারপরই শুরু হয়ে যাবে ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। এই প্রথম ফিফা বিশ্বকাপে খেলছে ৪৮টি দেশ। এই প্রথম তিনটি দেশে আয়োজিত হতে চলেছে বিশ্বকাপ। এবার বিশ্বকাপে চালু হচ্ছে বেশ কয়েকটি নিয়ম। দেখুন কী কী নিয়ম আসছে।
Ajker Bangla News Live: Aamir Khan Marriage - ৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান, পাত্রী কে?
বলিউডের অলিগলি থেকে বড় খবর আসছে। মিস্টার পারফেকশনিস্ট আমির খান আবারও বর হতে চলেছেন। আমির খান এবং গৌরী স্প্র্যাট দীর্ঘদিন ধরে প্রেম করছেন এবং এখন এই জুটি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। বিয়ের তারিখও ঠিক করা হয়েছে।
Ajker Bangla News Live: Kolkata Weather - ঘন্টাখানেকের মধ্যে ঝেঁপে আসছে বৃষ্টি! স্বস্তি পাবে কোন কোন জেলা?
Ajker Bangla News Live: Jayprakash Majumdar Arrested - গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, শ্লীলতাহানির অভিযোগ
গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। শ্লীলতাহানির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে।বিধাননগর থানা তাঁকে গ্রেফতার করছে।
Ajker Bangla News Live: Annapurna Bhandar - আজ ফ্রম-ফিলাপ করলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে?
Annapurna Bhandar: বাংলায় অন্নপূর্ণা যোজনা প্রকল্পে ৩০০০ টাকার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যার ফর্ম ৬ পাতায় সহজ করা হয়েছে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী তালিকা সংশোধন করে আগামী ৩ মাস ধরে মহিলার অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হবে।
Ajker Bangla News Live: R Praggnanandhaa vs Magnus Carlsen - ফের কার্লসেনের বিরুদ্ধে জয়, আনন্দের নজির স্পর্শ প্রজ্ঞানানন্দের
Norway Chess 2026: চলতি নরওয়ে চেস প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতের অন্যতম সেরা দাবাড়ু আর প্রজ্ঞানানন্দ (R Praggnanandhaa)। এই তরুণ এখন ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। তিনি খেতাব জিততে পারবেন কি না, সে বিষয়ে এখনও সংশয় রয়েছে। তবে এই প্রতিযোগিতায় যে অসামান্য নজির গড়লেন, তাতে তিনি নতুন উচ্চতায় পৌঁছে গেলেন।
Ajker Bangla News Live: TMC News - ভয়ঙ্কর অবস্থা তৃণমূলে! রাজ্যের সমস্ত দলীয় কমিটি ভেঙে দেওয়া হল, কিন্তু নেতৃত্ব দেবেন কে?
TMC News: বুধবার বেলা বাড়তেই পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে কার্যত, ডামাডোল। পুরো মহারাষ্ট্রের মতো পরিস্থিতি। তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া দুই বিধায়ক তথা এন্টালির এমএলএ সন্দীপন সাহা এবং উলুবেড়িয়া পূর্বের এমএলএ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দুজন মিলে দলের অন্দরে রীতিমতো বিদ্রোহের বীজ বপন করে দিলেন। সূত্রের খবর অনুযায়ীম বৈঠকের পর বৈঠক।
Ajker Bangla News Live: TMC Clash - ঋতব্রতকে বিরোধী দলনেতা চেয়ে স্পিকারকে চিঠি ৫৮ জন তৃণমূল বিধায়কের, বিকেলেই ঘোষণা?
বড় ভাঙনের দোরগোড়ায় তৃণমূল কংগ্রেস। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে চেয়ে বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকে চিঠি দিলেন তৃণমূলের ৫৮ জন বিধায়ক। ওই চিঠিতে ৫৮ জন বিধায়কের সই রয়েছে। সেখানে শুধু বিরোধী দলনেতা নন, পশ্চিমবঙ্গ বিধানসভায় কারা তৃণমূলের উপদলনেতা হবেন, তারও উল্লেখ করা হয়েছে।
Ajker Bangla News Live: Delhi Restaurant Fire - দিল্লির মালব্য নগরে ভয়াবহ আগুন, হত অন্তত ১০, বহু আহত
Delhi Restaurant Fire: নয়াদিল্লির মালব্য নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু ও আহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ দিল্লির হাউজ রানি এলাকার জনপ্রিয় লেমন গ্রিন রেস্তোরাঁয় আগুন লাগার পর মুহূর্তের মধ্যে গোটা এলাকা আতঙ্কে ছড়িয়ে পড়ে।
Ajker Bangla News Live: WB Govt Helpline - অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেলে এই নম্বরে ফোন করুন, হেল্পলাইন চালু সরকারের
নাগরিকদের জন্য হেল্পলাইন চালু করল রাজ্য সরকার। সরকারি বিভিন্ন পরিষেবা পেতে সমস্যা হলে এই হেল্পলাইনে যোগাযোগ করা যাবে। ফোন করে অভিযোগ জানানো যাবে। এই পরিষেবার নাম দেওয়া হয়েছে 'আপনার সরকার আপনার পাশে'।
Ajker Bangla News Live: Stock Market Update - ঘুরে দাঁড়ানোর চেষ্টায় নিফটি! ২৩,৩০০-এ দাঁড়িয়ে, সেনসেক্স পড়ল ১০০০ পয়েন্টেরও বেশি
Stock Market Update: নিফটি ব্যাঙ্কের ক্ষেত্রেও একই অবস্থা। যেখানে দিনের মধ্যে ১,০০০ পয়েন্টের ওঠানামা সাধারণ উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। এনএইচপিসি, কানাড়া ব্যাঙ্ক, আদানি পোর্টস, রেস্টুরেন্ট ব্র্যান্ডস এশিয়া এবং অন্যান্য স্টকগুলির দিকে নজরে রাখতে বলছেন মার্কেট অ্যানালিস্টরা।