MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • লক্ষ্মীর ভাণ্ডারে ১৫০০ টাকা করা হবে বাজেটে, বিজেপি এলে ডাবল হবে বলে বড় ঘোষণা শুভেন্দুর

লক্ষ্মীর ভাণ্ডারে ১৫০০ টাকা করা হবে বাজেটে, বিজেপি এলে ডাবল হবে বলে বড় ঘোষণা শুভেন্দুর

বাজেটের আগেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দেন মমতা বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য কত টাকা ঘোষণা করবেন। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Feb 08 2025, 04:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
বাজেটের আগেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ঘোষণা
Image Credit : Asianet News

বাজেটের আগেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ঘোষণা

বাজেটের আগেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দেন মমতা বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য কত টাকা ঘোষণা করবেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
বাজেট পেশ ১২ ফেব্রুয়ারি
Image Credit : Asianet News

বাজেট পেশ ১২ ফেব্রুয়ারি

আগামী সোমরার অর্থাৎ ১০ ফেব্রুয়ারি রাজ্যে বাজেট অধিবেশন শুরু হবে। ১২ ফেব্রুয়ারি বাজেট পেশ করবে রাজ্য সরকার।

310
শেষ পূর্ণাঙ্গ বাজেট
Image Credit : Asianet News

শেষ পূর্ণাঙ্গ বাজেট

এটাই তৃতীয় মেয়াদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন। সেই বছর তৃণমূল সরকার ভোট অন অ্যাকাউন্ট পেশ করবে।

410
এই বাজেট গুরুত্বপূর্ণ
Image Credit : facebook

এই বাজেট গুরুত্বপূর্ণ

বিধানসভা নির্বাচনের আগে এটাই পূর্ণাঙ্গ বাজেট। আর সেই কারণে এই বাজেট গুরুত্বপূর্ণ। তাই বাজেটে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার বড় কোনও ঘোষণা করতে পারে। তেমনই জল্পনা রাজ্য জুড়ে।

510
লক্ষ্মীর ভাণ্ডার জনপ্রিয় প্রকল্প
Image Credit : facebook

লক্ষ্মীর ভাণ্ডার জনপ্রিয় প্রকল্প

রাজ্য সরকার ৩৭টি জনমুখী প্রকল্প চালায়। তারইমধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্প নিয়ে একটা সময় বিরোধীরা কটাক্ষ করলেও বর্তমানে প্রকল্পের ভার বুঝে যথেষ্ট সংযত।

610
শুভেন্দুর ঘোষণা
Image Credit : Asianet News

শুভেন্দুর ঘোষণা

দিল্লি বিধানসভা জয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেও লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'লক্ষ্মীর ভাণ্ডারে ১০০০ টাকা দেয় রাজ্য। বাজেটে ১৫০০ টাকা করা হবে। '

710
বিজেপির ঘোষণা
Image Credit : Social Media

বিজেপির ঘোষণা

তবে এখানেই থেমে যাননি শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দেন, 'বাংলায় আরা ক্ষমতায় এলে ৩০০০ টাকা করে দেব লক্ষ্মীর ভাণ্ডারে। '

810
বিজেপির বার্তা
Image Credit : facebook

বিজেপির বার্তা

অনেকেই বলছেন দিল্লিতে বিজেপির জয়ের পরই রীতিমত অক্সিজেন পেয়েছে রাজ্য বিজেপি। আর সেই কারণেই বিজেপি নেতা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এতবড় ঘোষণা করেছেন।

910
বাকি প্রকল্প
Image Credit : Asianet News

বাকি প্রকল্প

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলেই বিধবা ভাতা আর বার্ধক্য ভাতায় ৩০০০ টাকা করে দেবে। পাশাপাশি আবাস যোজনায় দেবে ৩ লক্ষ টাকা।

1010
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা
Image Credit : Asianet News

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা

২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। প্রথমে ৫০০ টাকা করে দেওয়া হত। লোকসভা নির্বাচনের আগে অনুদানের টাকা বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছিল। তফশিলি জাতি ও উপজাতির মহিলাদের দেওয়া হত ১২০০ টাকা।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
শুভেন্দু অধিকারী
Latest Videos
Recommended Stories
Recommended image1
Birbhum Blast: দুবরাজপুরে পরিত্যক্ত পোলট্রি ফার্মের পাশের ঘরে ভয়াবহ বিস্ফোরণ, উড়ল চাল
Recommended image2
Sonarpur News: কাউন্সিলারকে ‘চোর’ আখ্যা দিয়ে পোস্টার, মাকে মারধরের অভিযোগ, আটক ৩
Recommended image3
Sandeshkhali News: কাঠগড়ায় প্রাক্তন বিধায়ক, কানমারী মোহনবাগান ক্লাব থেকে উদ্ধার ত্রাণের ত্রিপল-কম্বল
Recommended image4
মেসি কাণ্ডে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন না অরূপ বিশ্বাস, পাঠালেন আইনজীবী
Recommended image5
শ্লীলতাহানি ও হুমকি দেওয়ার অভিযোগ, গ্রেফতার আরও এক তৃণমূল কাউন্সিলর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved