MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • গভীর রাতে অন্ধ্রে ল্যান্ডফল মোন্থার, ভিজবে বাংলাও, জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া

গভীর রাতে অন্ধ্রে ল্যান্ডফল মোন্থার, ভিজবে বাংলাও, জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া

অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় মোন্থার ল্যান্ডফলের প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টি শুক্রবার পর্যন্ত চলতে পারে।

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Oct 29 2025, 06:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : ANI

মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর থেকে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ রাখার নির্দেশ জারি করেছিল অন্ধ্রপ্রদেশ প্রশাসন। ওই সময় থেকেই শুরু হয়েছিল মোন্থার ল্যান্ডফলের প্রক্রিয়া। এর প্রভাব পড়েছে বাংলাতেও। জেনে নিন কোন কোন জেলা ভিজবে আজ।

25
Image Credit : X/AndhraPradeshCM

এদিকে কাল দুপুর থেকেই মোন্থার আউটার ব্যান্ডের মেঘ দক্ষিণবঙ্গের আকাশে ঢুকতে শুরু করেছিল। দুপুর থেকে বদল হতে শুরু করে আবহাওয়া। শেষ পর্যন্ত কলকাতা ও সল্টলেকে বিক্ষিপ্ত বৃষ্টি হয়। দমদম ও ব্যারাকরপুরে সামান্য কিছু বৃষ্টি হলেও পূর্বও পশ্চিম মেদিনীপুর ও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন অঞ্চলে ভালোই বৃষ্টি হয়।

Related Articles

Related image1
Cyclone Montha Update: উপকূলে তীব্র আতঙ্ক! শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোন্থা
Related image2
স্থলভাগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মোন্থা, অন্ধ্রপ্রদেশে গাছ ভেঙে পড়ে মহিলার মৃত্যু
35
Image Credit : social media

আবহাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার পর্যন্ত চলবে বৃষ্টি। বাংলার বিভিন্ন জায়গায় হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এদিকে আজ বুধবার সকাল থেকেই দেখা যাচ্ছে মেঘলা আকাশ। কোথাও কোথাও হচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টি। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

45
Image Credit : X/APSDMA

হাওয়া অফিস সূত্রে খবর, আজ বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে।

55
Image Credit : X/@Indiametdept

বৃহস্পতি ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে সর্বত্র হালকা বৃষ্টির পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ায় হবে ভারী বৃষ্টি। বৃহস্পতি ও শুক্রবার উত্তরবঙ্গের কয়টি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস আছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদা ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা আছে। এই বৃষ্টি চলবে ১ নভেম্বর পর্যন্ত।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া
ঘূর্ণিঝড় মোন্থা

Latest Videos
Recommended Stories
Recommended image1
West Bengal Election 2026: সমস্ত কাউন্টিং এজেন্টদের নিয়ে শনিবার বৈঠকে অভিষেক, কী বার্তা দেবেন তিনি?
Recommended image2
Weather News: ভোট গণনার দিনে ঝড়বৃষ্টি হবে? আজ কলকাতার তাপমাত্রা একঝটকায় কমল ৬ ডিগ্রি
Recommended image3
BJP-র ভোট রণকৌশলে সম্পূর্ণ বদলই ক্ষমতার অলিন্দে নিয়ে যাবে? নাকি ২টি কারণে বাজিমাৎ করবে TMC
Recommended image4
Bank Holidays: ৩০ দিনে ১৩ দিন ছুটি, আজ কি খোলা থাকবে ব্যাঙ্ক? রইল RBI-র ছুটির তালিকা
Recommended image5
Vote Counting: TMC না BJP, কার হাতে থাকবে বাংলা? ৪ মে সকাল ৮টা থেকে গণনা শুরু, বেলা ১২টায় স্পষ্ট হবে ফল
Related Stories
Recommended image1
Cyclone Montha Update: উপকূলে তীব্র আতঙ্ক! শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোন্থা
Recommended image2
স্থলভাগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মোন্থা, অন্ধ্রপ্রদেশে গাছ ভেঙে পড়ে মহিলার মৃত্যু
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved