MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকা হঠাৎ করেই বন্ধ! বন্ধ গ্যাসে ভর্তুকির টাকাও- মাথায় হাত মহিলাদের

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকা হঠাৎ করেই বন্ধ! বন্ধ গ্যাসে ভর্তুকির টাকাও- মাথায় হাত মহিলাদের

হঠাৎ করেই বন্ধ হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকা। পুজোর মুখেই মাথায় হাত প্রচুর মহিলার। মূলত কাটোয়ার একটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরই এই সমস্যার মধ্যে পড়তে হয়েছে 

2 Min read
Author : Saborni Mitra
Published : Sep 01 2025, 12:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ!
Image Credit : Getty

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ!

হঠাৎ করেই বন্ধ হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকা। পুজোর মুখেই মাথায় হাত প্রচুর মহিলার। মূলত কাটোয়ার একটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরই এই সমস্যার মধ্যে পড়তে হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকার সঙ্গে বন্ধ হয়ে গেছে কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনার ভর্তুকির টাকাও।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
প্রায় দেড় হাজার টাকা বন্ধ!
Image Credit : facebook

প্রায় দেড় হাজার টাকা বন্ধ!

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় দিয়ে থাকেন ১০০০ টাকা ও পিছিয়ে পড়া তফশিলি জাতি ও উপজাতির মহিলাদের ১২০০ টাকা। আর উজ্জ্বলা যোজনার গ্যাসের ভর্তুকি হিসেবে কেন্দ্রীয় সরকার দিয়ে থাকে মাসে মাসে ৪০০ টাকা। সব মিলিয়ে প্রায় দেড় হাজার টাকা করে পাচ্ছেন না মহিলারা।

Related Articles

Related image1
মামা দিল ভাগ্নের সন্ধান? কৃষ্ণনগর ছাত্রী খুনে নেপাল সীমান্ত থেকে গ্রেফতার দেশরাজ
Related image2
রবিবার পূর্ণগ্রাস চন্দ্র গ্রহণ, ৮২ মিনিট ধরে কলকাতা-সহ বঙ্গে দেখা যাবে লালচাঁদ
36
বিপাকে কাটোয়ার মহিলারা
Image Credit : facebook

বিপাকে কাটোয়ার মহিলারা

সরকারি প্রকল্পের টাকা ঢোকা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কাটোয়ার একটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। সূত্রের খবর স্থানীয় একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক থেকে কাটোয়ার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা দেড় থেকে ২ লক্ষ টাকা ঋণ নিয়েছিল। তারপরই তাদের ব্যাঙ্ক অ্য়াকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যায়।

46
স্থানীয় মহিলাদের দাবি
Image Credit : adobe stock

স্থানীয় মহিলাদের দাবি

স্থানীয় মহিলাদের দাবি তারা স্থানীয় ব্যাঙ্ক এজেন্টের মাধ্যমে ব্যাঙ্কের ঋণ পরিষোধের জন্য টাকা দিয়েছিল। সেই ব্যাঙ্ক এজেন্টই তাদের বাধ্য করেছিল ঋণ নিতে। প্রতিমাসে সুদের টাকা ব্যাঙ্ক এজেন্ট এসে তাদের থেকে নিয়ে গিয়েছিল। কিন্তু তারপরেও ব্যাঙ্কে টাকা জমা পড়েনি। মহিলারা জানিয়েছেন এজেন্ট তাদের সঙ্গে প্রতারণা করেছে। সেই কারণে সুদের টাকা যেমন জমা হয়নি, তেমনই সরকারি প্রকল্পের টাকাও ঢুকছে না তাদের ব্যাঙ্কে।

56
এজেন্টের জালিয়াতি!
Image Credit : Getty

এজেন্টের জালিয়াতি!

মহিলারা আরও অভিযোগ করেছেন, যে এজেন্ট টাকা নিয়ে দিত সেই ব্যক্তি ব্যাঙ্কের রসিদও দিত। কিন্তু বর্তমানে এজেন্টের কোনও সন্ধান পাচ্ছেন না। ব্য়াঙ্কও মহিলাদের কথা মানতে চাইছে না বলেও অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন মহিলারা।

66
ব্যাঙ্কের মতামত
Image Credit : Asianet News

ব্যাঙ্কের মতামত

ব্যাঙ্কের পক্ষ থেকে জানান হয়েছে, সুদের টাকা ঠিক মত না দেওয়ায় বহু স্বনির্ভির গোষ্ঠীর মহিলাদের ব্যাঙ্ক অ্য়াকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ মহিলাদের বলেছে, তাদের কাছে যে রশিদ রয়েছে তা ভুয়ো। বিষয়টি আইনিভাবে মিটিয়ে নিতেও পরামর্শ দিয়েছে। মহিলারা স্থানীয় মহকুমা শাসকেরও দ্বারস্থ হয়েছে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jadavpur Protest: "আমাদের অনেক কমরেডদের মেরেছে!" যাদবপুর ক্যাম্পাসে 'স্যালুট কিষেনজি' স্লোগানের তীব্র বিরোধিতা করল এসএফআই
Recommended image2
e-Kyc Ayushman Bharat Card: আয়ুস্মান ভারত কার্ড হাতে পেতে জরুরি ই-কেওয়াইসি, রইল লাস্ট ডেটের আপডেট
Recommended image3
Suvendu Adhikari: অন্নপূর্ণায় ৩ হাজার, স্বনির্ভর গোষ্ঠীতে ৩০ হাজার! নন্দীগ্রাম থেকে ঘোষণা শুভেন্দুর
Recommended image4
Annapurna Yojana: ১০ জুলাই-র পর আবেদন করেছেন? কবে মিলবে অন্নপূর্ণা যোজনা? ঘোষণা সরকার পক্ষের
Recommended image5
SSC: ৩৫ হাজার নিয়োগে রাজ্যকে ৯ মাস সময় সুপ্রিম কোর্টের, আপাতত স্বস্তিতে ‘যোগ্য’ শিক্ষকরা
Related Stories
Recommended image1
মামা দিল ভাগ্নের সন্ধান? কৃষ্ণনগর ছাত্রী খুনে নেপাল সীমান্ত থেকে গ্রেফতার দেশরাজ
Recommended image2
রবিবার পূর্ণগ্রাস চন্দ্র গ্রহণ, ৮২ মিনিট ধরে কলকাতা-সহ বঙ্গে দেখা যাবে লালচাঁদ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved