MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • 'কাটামুণ্ডু' বিতর্কে মহুয়া মৈত্র, তৃণমূল সাংসদের বিরুদ্ধে থানায় নালিশ বিজেপি মুখপাত্রের

'কাটামুণ্ডু' বিতর্কে মহুয়া মৈত্র, তৃণমূল সাংসদের বিরুদ্ধে থানায় নালিশ বিজেপি মুখপাত্রের

Mahua Moitra Controversy: দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে আপত্তিকর মন্তব্যে বিতর্কে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এবার তার বিরুদ্ধে থানায় দায়ের হল লিখিত অভিযোগ। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 29 2025, 06:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
'কাটামুণ্ডু' বিতর্কে মহুয়া মৈত্র
Image Credit : ANI

'কাটামুণ্ডু' বিতর্কে মহুয়া মৈত্র

দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কুকথা বলার অভিযোগ। এবার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় অভিযোগ বিজেপি মুখপাত্রের। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মুণ্ডু কেটে নেওয়ার কথা বলেছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। গত মঙ্গলবার কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে একটি অনুষ্ঠানে এসে সাংবাদিকদের বলেছিলেন, ‘বাংলাদেশিদের অনুপ্রবেশের দায় নিয়ে প্রথমেই অমিত শাহর মুন্ডু কেটে টেবিলে পেশ করা উচিত প্রধানমন্ত্রীর।’

25
মহুয়ার বিরুদ্ধে থানায় নালিশ
Image Credit : instagram

মহুয়ার বিরুদ্ধে থানায় নালিশ

জানা গিয়েছে, ঠিক এই ভাষাতেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এই ঘটনার পর নদীয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি মুখপাত্র সন্দীপ মজুমদার। 

Related Articles

Related image1
ট্রাম্পের অ-বর্তমানে তিনিই হবেন মার্কিন প্রেসিডেন্ট! হোয়াইট হাউসের উত্তরসূরি নিয়ে বিস্ফোরক দাবি ভ্যান্সের
Related image2
সামরিক প্রশিক্ষণের সময় আহত! ক্যাডেট অফিসারদের জন্য এবার নয়া প্রকল্প কেন্দ্রের
35
ঠিক কী বলেছিলেন মহুয়া মৈত্র?
Image Credit : ANI

ঠিক কী বলেছিলেন মহুয়া মৈত্র?

'আমি জিজ্ঞাসা করছি ভারতের সীমান্ত রক্ষা করার কী কেউ নেই? যদি অন্য দেশের মানুষরা শয়ে শয়ে লাখে লাখে এদেশে ঢুকে যাচ্ছে। আমাদের মা বোনেদের দিকে চোখ দিচ্ছে। আমাদের জমি কেড়়ে নিচ্ছে। তাহলে প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিৎ। যে স্বরাষ্ট্র মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রক বর্ডারকে নিরাপত্তা দিতে পারে না।' তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেই সেই কথা বলেছেন।’ মহুয়া মৈত্র আরও বলেন, ‘’প্রধানমন্ত্রী সম্প্রতি বলেছেন অনুপ্রবেশ হচ্ছে।''  

45
অমিত শাহকে নিয়ে মন্তব্যে বিতর্কে মহুয়া মৈত্র
Image Credit : ANI

অমিত শাহকে নিয়ে মন্তব্যে বিতর্কে মহুয়া মৈত্র

তবে এটাই প্রথম নয়, এর আগেও সোজাসাপটা কথা বলার জন্য একাধিকবার বিতর্কের মধ্যে পড়তে হয়েছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে। তিনি নিজের দলের নেতাদেরও রেহাই দেননি। কল্য়াণ বন্দ্যোপাধ্য়ায়ের নাম না করে তিনি শুয়োর মন্তব্য করেছিলেন। যা নিয়ে যথেষ্টই জলঘোলা হয়েছিল তৃণমূলের অন্দরে। এবার বিস্ফোরক মন্তব্য করে সরাসরি অমিত শাহের বিরুদ্ধেই বোমা ফাটালেন তিনি।

55
তৃণমূলের প্রতিক্রিয়া
Image Credit : ANI

তৃণমূলের প্রতিক্রিয়া

এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহুয়া মৈত্র ইস্যুতে বিজেপির তরফে থানায় অভিযোগ দায়ের করা হলেও রাজ্যের শাসক শিবির তৃণমূল কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে এখন দেখার তৃণমূলের এই বিতর্কিত সাংসদের মন্তব্যের জল কতদূর পর্যন্ত গড়ায়! 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
অমিত শাহ
পশ্চিমবঙ্গের খবর
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
পূর্ব মেদিনীপুরে মহিলাকে গাছে বেঁধে মার, স্বতঃপ্রণোদিত মামলা জাতীয় মহিলা কমিশনের
Recommended image2
প্রোমোটার খুনে এখনও অধরা ২ মূল অভিযুক্ত, ধৃত ৩ জনকে লাগাতার জেরা গোলাবাড়ি থানার পুলিশের
Recommended image3
TMC Vs BJP: মোদীর খোলা চিঠির পাল্টা তৃণমূল কংগ্রেসের কটাক্ষপত্র, ঘাসফুল শিবির কী কী বলল দেখুন
Recommended image4
DA-র দাবিতে সরকারি কর্মীদের কালীঘাট চলো অভিযান, পুলিশ পথ আটকাতেই রাজপথ অবরোধ আন্দোলনকারীদের
Recommended image5
কলকাতায় TMCর প্রার্থী তালিকায় বড় বদল! আলোচনায় মদন,শোভন-রত্না, পার্থ ও বৈশাখীও
Related Stories
Recommended image1
ট্রাম্পের অ-বর্তমানে তিনিই হবেন মার্কিন প্রেসিডেন্ট! হোয়াইট হাউসের উত্তরসূরি নিয়ে বিস্ফোরক দাবি ভ্যান্সের
Recommended image2
সামরিক প্রশিক্ষণের সময় আহত! ক্যাডেট অফিসারদের জন্য এবার নয়া প্রকল্প কেন্দ্রের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved