MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • GST-র কোপে গুরুত্বপূর্ণ ওষুধ? বাজার থেকে গায়েব গুরুত্বপূর্ণ ৪০০টি ওষুধ

GST-র কোপে গুরুত্বপূর্ণ ওষুধ? বাজার থেকে গায়েব গুরুত্বপূর্ণ ৪০০টি ওষুধ

বাজার থেকে প্রায় ৪০০ ওষুধ উধাও। তাও আবার সুগার প্রেসারের মত রোগের। লোকসানের আশঙ্কায় বাজার থেকে উধাও হয়ে গেছে বিভিন্ন ব্র্যান্ডের জনপ্রিয় কয়েকশো গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় ওষুধ। বিক্রেতাদের আশঙ্কা জিএসটির কারণেই এই সমস্যা। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Oct 11 2025, 09:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ওষুধ উধাও বাজার থেকে
Image Credit : Getty

ওষুধ উধাও বাজার থেকে

বাজার থেকে প্রায় ৪০০ ওষুধ উধাও। তাও আবার সুগার প্রেসারের মত রোগের। লোকসানের আশঙ্কায় বাজার থেকে উধাও হয়ে গেছে বিভিন্ন ব্র্যান্ডের জনপ্রিয় কয়েকশো গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় ওষুধ। যার কারণে যথেষ্ট বিপাকে পড়েছে রোগী ও তাদের আত্মীয়রা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
জিএসটি-র কোপে ওষুধ?
Image Credit : Asianet News

জিএসটি-র কোপে ওষুধ?

মানুষের খরচ কমাতে অত্যাবশ্যকীয় পণ্য়ে জিএসটি কমানোর সিদ্ধান্ত নিয়েছিল মোদী সরকার। তা কার্যকরও করা হয়েছে। বিভিন্ন ওষুধের ওপর ৪.৭৭ থেকে ১১.০২ শতাংশ জিএসটি কমানোর কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু তারপর থেকেই উধাও হয়ে গেছে ওষুধ।

Related Articles

Related image1
ATM PIN-এ কখনই এই নম্বর সেট করবেন না, তাহলেই ২ মিনিটে খালি হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
Related image2
ত্বকে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সপ্তাহে একদিন করুণ চকলেট ফেসিয়াল, রইল টিপস
36
ব্যবসায়ীদের ক
Image Credit : Asianet News

ব্যবসায়ীদের ক

থা

ওষুধ ব্যবসায়ীরা জানিয়েছেন, ৬-৭ শতাংশ লোকসানে ব্যবসা করা তাদের পক্ষে সম্ভব নয়। আর সেই কারণে যতদিন নতুন প্রিন্টে ওষুধ বাজারে না আসছে ততদিন এই জটিলতা চলবে। অর্থাৎ নতুন ওষুধ না আসা পর্যন্ত সুগার প্রেসারের মত গুরুত্বপূর্ণ ওষুধ পেতে বেগ পেতে হবে রোগী ও তাদের পরিবারের সদস্যদের।

46
রাজ্যের ওষুধের দোকানের সংখ্যা
Image Credit : Pixabay

রাজ্যের ওষুধের দোকানের সংখ্যা

রাজ্যে ওষুধের দোকানের সংখ্যা প্রায় ৫০ হাজার। যারমধ্যে ৭০ শতাংশই খুচরো বিক্রেতা। অধিকাংশ দোকানের বার্ষিক লেনদেন বছরে ৪০ লক্ষ টাকার নিচে। তাই জিএসটি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়। তাই জিএসটি নিয়মে স্টক বাড়ানো জরুরি নয়।

56
ওষুধের হাহাকার
Image Credit : Pixabay

ওষুধের হাহাকার

রাজ্যজুড়ে সুগার, ব্লাড প্রেশার, কোলেস্টেরল, প্রস্টেট, ব্যাথা-সহ বিভিন্ন ধরনের ওষুধ ইনজেকশনের অভাব দেখা দিয়েছে। যোগান কমছে ইনসুলিন কার্টিজের। মেদ কমানোর ইনজেকশনও পাওয়া যাচ্ছে না। সমস্যা দেখা দিয়েছে জরুরি ইউরিক অ্যাসিডের ওষুধের ব্র্যান্ডেরও।

66
কবে মিলবে ওষুধ?
Image Credit : Getty

কবে মিলবে ওষুধ?

পুজোর জন্য স্টকিস্টদের সেন্টার বন্ধ ছিল। লক্ষ্মী পুজোর পর তা খুললেও ওষুধের বাজার স্বাভাবিক হয়নি। এক ব্যবসায়ী আশঙ্কা করছেন, ওষুধ কোম্পানিগুলি নতুন প্রিন্টের ওষুধ আনার আগে পুরনো স্টক ক্লিয়ার করতে চাইছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। নতুন এমআরপি প্রিন্ট আসার আগে উৎপাদন বাড়াতে নারাজ ওষুধ কোম্পানিগুলি। সেই কারণে ওষুধের আকাল দেখা দিয়েছে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দেশের খবর
পশ্চিমবঙ্গের খবর
ব্যবসার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kolkata Metro: দুর্গাপুজোয় রাতভর মেট্রো পরিষেবা, সপ্তমী-নবমী ব্লু ও গ্রিন লাইনে চলবে ভোররাত পর্যন্ত মেট্রো
Recommended image2
WB Weather: ষষ্ঠী-সপ্তমীতে বৃষ্টির ভ্রুকুটি! পুজোর দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া? জানুন
Recommended image3
Balurghat News: বালুরঘাটে শিব মন্দিরে ভাঙচুর, কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার অভিযুক্ত
Recommended image4
Durga Puja 2026: দিনে আদালতে আইনের লড়াই, রাতে শিল্পসাধনা! মোমের দুর্গা গড়লেন আইনজীবী
Recommended image5
JMB Terrorist Arrested: বিহার থেকে গ্রেফতার সন্দেহভাজন জেএমবি জঙ্গি, হস্তান্তর এনআইএ-কে
Related Stories
Recommended image1
ATM PIN-এ কখনই এই নম্বর সেট করবেন না, তাহলেই ২ মিনিটে খালি হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
Recommended image2
ত্বকে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সপ্তাহে একদিন করুণ চকলেট ফেসিয়াল, রইল টিপস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved