
গভীর রাতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ! হাড়োয়ায় মৃত তৃণমূল কর্মী, জখম ১
বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে হাড়োয়ায় মৃত ১। উত্তর ২৪ পরগণার হাড়োয়ার শালিপুরের ঘটনা। গভীর রাতে বোম বাঁধার সময় জোর বিস্ফোরণ হয়। এরপরেই একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মৃতের নাম পরিতোষ মণ্ডল।
বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে হাড়োয়ায় মৃত ১। উত্তর ২৪ পরগণার হাড়োয়ার শালিপুরের ঘটনা। গভীর রাতে বোম বাঁধার সময় জোর বিস্ফোরণ হয়। এরপরেই একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মৃতের নাম পরিতোষ মণ্ডল। ঘটনাস্থল থেকে বোমার সুতলি ও কাটা আঙুল উদ্ধার হয়েছে। বিজেপির অভিযোগ, মৃত পরিতোষ মণ্ডল তৃণমূলের কর্মী। স্থানীয় লোকজন এই ঘটনা নিয়ে মুখ খুলতে চাননি। এই ঘটনায় একজন জখমও হয়েছেন। স্থানীয় হাসপাতালে ওই ব্যক্তির চিকিৎসা চলছে। তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
Add Asianetnews Bangla as a Preferred Source
