রামনগর আই টি আই কলেজের পরিকাঠামো তৈরি হলেও শুরু হয়নি ক্লাস, ক্ষোভ বাড়ছে এলাকাবাসীদের মধ্যে
রামনগর আই টি আই কলেজ দীর্ঘ দু'বছর ধরে গড়ে উঠলেও এখনো শুরু হয়নি পঠন-পাঠন। এই কলেজ চালু না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর, এলাকার বিধায়ক অখিল গিরির আশ্বাস খুব দ্রুততার সহিত পঠন পাঠন শুরু হবে।
রামনগর আই টি আই কলেজ দীর্ঘ দু'বছর ধরে গড়ে উঠলেও এখনো শুরু হয়নি পঠন-পাঠন। এই কলেজ চালু না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর | প্রাচীর ঘেরা ক্যাম্পাসের মধ্যে আগাছার জঙ্গল বেড়ে উঠেছে | রামনগর আই টি আই কলেজ গড়ে তোলার জন্য প্রায় ৮ কোটি টাকা খরচ হয়েছে | এই কলেজ শুরু হলে এলাকার যুবক-যুবতীরা উচ্চশিক্ষা লাভ করতে পারবে | এলাকার বিধায়ক অখিল গিরির আশ্বাস খুব দ্রুততার সহিত পঠন পাঠন শুরু হবে |