MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • বঙ্গে সভাপতি পদে ব্যাপক রদবদল গেরুয়া শিবিরের, কারা হলেন নতুন জেলা সভাপতি?

বঙ্গে সভাপতি পদে ব্যাপক রদবদল গেরুয়া শিবিরের, কারা হলেন নতুন জেলা সভাপতি?

BJP Districts President: ২৬-এর নির্বাচনের আগে নতুন প্রাণ আনার চেষ্টা চলছে রাজ্য বিজেপিতে সেই লক্ষ্যেই নতুন সভাপতি  পদে গুরুত্ব দিচ্ছেন শমীক ভট্টাচার্য। কারা হলেন বিজেপির নতুন জেলা সভাপতি? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 07 2025, 07:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
রাজ্য বিজেপিতে নতুন সভাপতি
Image Credit : Asianet News

রাজ্য বিজেপিতে নতুন সভাপতি

রাজ্য বিজেপিতে নতুন কমিটি গঠন নিয়ে গত কয়েক দিন ধরেই চলছিল জোরদার চর্চা। নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নেতৃত্বে তৈরি হতে চলেছে রাজ্য কমিটির নতুন রূপরেখা। কারা হবেন সাধারণ সম্পাদক, কারা বাদ পড়বেন, এবং কোন পুরোনো মুখেরা ফিরতে পারেন—তা নিয়ে এখনও চলছে জোর কাটাছাঁট। সূত্রের খবর, শমীকের পছন্দের তালিকা নিয়ে দলে চলছে টানাপড়েন। একসময় বিজেপির রাজ্য নেতৃত্বে শমীকের জুটির অংশ ছিলেন যিনি, সেই প্রাক্তন রাজ্য সভাপতিরও ভূমিকা থাকছে এই কমিটি গঠনে। ফলে পুরোনো সম্পর্ক আর রাজনৈতিক সমীকরণ নতুন কমিটিতে বড় ভূমিকা নিতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কারা হলেন নতুন সভাপতি?
Image Credit : Samik Bhattacharya

কারা হলেন নতুন সভাপতি?

বিজেপি সূত্রে খবর, পুরনোতেই ভরসা শমীকের। রাজ্য বিজেপিতে চার জেলায় নতুন সভাপতির নাম ঘোষণা করলেন সদ্য নির্বাচিত বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। কারা হলেন নয়া সভাপতি? জানা  গিয়েছে, দার্জিলিংয়ের সভাপতি হচ্ছেন সঞ্জীব তামাং। বারাসাতের জেলা সভাপতি তাপস ঘোষ এবং বনগাঁর জেলা সভাপতি বিকাশ ঘোষ।

Related Articles

Related image1
সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে বঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস, কতদিন চলবে এইরকম আবহাওয়া? জানুন এক ঝলকে
Related image2
রাশিয়া থেকে সস্তায় তেল কেনার শাস্তি! ভারতকে জরিমানা করে আরও করের বোঝা চাপাল আমেরিকা
35
পুরনোতেই প্রাধান্য শমীকের
Image Credit : Social Media

পুরনোতেই প্রাধান্য শমীকের

জানা গিয়েছে, চার জেলার মধ্যে তিন জেলার জন্য সভাপতি বাছাইয়ে পুরনো মুখেই ভরসা রেখেছেন শমীক ভট্টাচার্য। দার্জিলিং এর সভাপতি সঞ্জীব তামাং বিজেপিতে যোগ দিলেও আগে বিমল গুরুংয়ের দলের সক্রিয় সদস্য ছিলেন। পরে বিজেপিতে যোগ দেন তিনি। এছাড়া বনগাঁ ও বারাকপুরের জেলা সভাপতি পদে পুরনোতেই আস্থা রেখেছেন। তবে ঘাটালে জেলা সভাপতি পদে কোনও রদবদল করা হয়নি। 

45
মিডিয়া সেলের কয়েকটি গুরুত্বপূর্ণ পদেও রদবদল
Image Credit : ANI

মিডিয়া সেলের কয়েকটি গুরুত্বপূর্ণ পদেও রদবদল

আগেই জানা গিয়েছিল যে, নতুন কমিটিতে জায়গা পেতে পারেন কিছু পুরনো, হারিয়ে যাওয়া নেতা ও আগের শাস্তিপ্রাপ্ত নেতারা। শাস্তি প্রত্যাহারের অনুমোদন ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্ব থেকে জোগাড় করেছেন শমীক, এমনটাই সূত্রের দাবি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সঙ্গে বৈঠকেও এই কমিটি নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে বলে খবর। বদল আসছে বিজেপির বিভিন্ন মোর্চা সভাপতির পদেও। বিশেষ করে প্রধান মুখপাত্রের পদে বদল অবধারিত, কারণ এই পদে আগে ছিলেন বর্তমান রাজ্য সভাপতি শমীক নিজেই। মিডিয়া সেলের কয়েকটি গুরুত্বপূর্ণ পদেও রদবদল হতে চলেছে।

55
নতুন কমিটি নিয়ে গেরুয়া শিবিরের দাবি
Image Credit : ANI

নতুন কমিটি নিয়ে গেরুয়া শিবিরের দাবি

দলের একাংশ মনে করছে, তৃণমূল যেভাবে "বাঙালি অস্মিতা"র রাজনীতিকে হাতিয়ার করছে, তার পাল্টা হিসেবে মিঠুন চক্রবর্তীকে বিজেপির মুখ করে প্রচারে নামানো হোক। অনেকেই আবার চাইছেন তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরা হোক। তবে বয়স, কর্মব্যস্ততা এবং দলের অন্দরের মতবিরোধ—এই তিনটি বিষয়েই তৈরি হতে পারে নতুন বিতর্ক। এখন দেখার বিষয়, রাজ্য বিজেপি নেতৃত্ব এই সমস্ত দিক বিবেচনা করে কী পদক্ষেপ নেয় এবং নতুন কমিটি রাজ্যে দলের ভিত কতটা মজবুত করতে পারে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
শমীক ভট্টাচার্য
শুভেন্দু অধিকারী
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Border Fencing: সীমান্তে আর গলতে পারবে না অনুপ্রবেশকারী! শিলিগুড়িতে ভারত-বাংলাদেশ বর্ডারে কাঁটাতারের বেড়া
Recommended image2
Annapurna Bhandar: DBT নিয়মে বড় বদল, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে এখনই করে নিন এই কাজ
Recommended image3
তৃণমূলের অন্দরেই কোন্দল নাকি অন্য সমীকরণ? নন্দীগ্রামে পঞ্চায়েতের প্রধান পদ ও সদস্য পদ থেকে ইস্তফা পবিত্র দম্পতির
Recommended image4
আজই বদলাবে আবহাওয়া! কলকাতার পাশাপাশি দক্ষিণের ৯ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, উত্তরে ভারী বর্ষণ
Recommended image5
Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা পেতে জুনের আগেই করুন এই কাজ! স্ট্যাটাস চেক লিঙ্ক এখানে
Related Stories
Recommended image1
সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে বঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস, কতদিন চলবে এইরকম আবহাওয়া? জানুন এক ঝলকে
Recommended image2
রাশিয়া থেকে সস্তায় তেল কেনার শাস্তি! ভারতকে জরিমানা করে আরও করের বোঝা চাপাল আমেরিকা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved