MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • এবার পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন! এই ডকুমেন্টগুলি না থাকলে বাদ যাবে নাম?

এবার পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন! এই ডকুমেন্টগুলি না থাকলে বাদ যাবে নাম?

শিরোনামে ভোটার তালিকার নিবিড় সংশোধন। দেশজুড়ে এই নিয়ে চলছে বিতর্ক। সম্প্রতি বিহারে ভোটার তালিকা সংশোধনের সময় লক্ষ লক্ষ নাম বাদ পড়েছে। আর এবার পশ্চিমবঙ্গে এমনই প্রক্রিয়া শুরু হতে চলেছে। প্রশ্ন উঠছে এই নথিগুলি না থাকলে তালিকা থেকে বাদ যাবে নাম?

2 Min read
Author : Parna Sengupta
Published : Aug 02 2025, 03:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : Asianet News

দেশজুড়ে একদিকে CAA ও NRC নিয়ে বিতর্ক, আর তারই মধ্যে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ২০২৫ (Special Intensive Revision 2025) অর্থাৎ, ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া। নির্বাচন কমিশনের নির্দেশে আগস্ট মাস থেকেই রাজ্য জুড়ে BLO-দের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হতে চলেছে। আর এই সংশোধনের বড়সড় প্রভাব পড়তে পারে বহু ভোটারের উপর। বিশেষ করে যাদের এখনো পর্যন্ত ডকুমেন্ট ঠিক নেই।

28
Image Credit : pinterest

কেন গুরুত্বপূর্ণ এই সংশোধন প্রক্রিয়া?

সম্প্রতি বিহারে ভোটার তালিকা সংশোধনের সময় লক্ষ লক্ষ নাম বাদ পড়েছে। আর এবার পশ্চিমবঙ্গে এমনই সংশোধন প্রক্রিয়া শুরু হতে চলেছে। সূত্র বলছে, পশ্চিমবঙ্গে এই সংখ্যাটা বিহারের থেকেও বেশি হতে পারে। কারণ অনেকের কাছে এখনো পর্যন্ত প্রয়োজনীয় ডকুমেন্ট নেই। আর অনেকে বহু বছর আগে ঠিকানা পরিবর্তন করছে বা পরিবার সূত্রে নাম ঢুকিয়েছে, কিন্তু যথাযথ প্রমাণ নেই।

Related Articles

Related image1
SIR নিয়ে তৃণমূল-বিজেপির জোর টক্কর, সুকান্তর পাল্টা মত দিলেন অভিষেক
Related image2
আজ বিহারের নতুন ভোটার তালিকা প্রকাশ! সংসদে SIR INDIA জোটের বিক্ষোভ
38
Image Credit : Social media

ভোটার তালিকায় নাম রাখতে কোন কোন ডকুমেন্ট লাগবে?

নির্বাচন কমিশন এবার মোট ১১টি সরকারি ডকুমেন্টকে গ্রহণযোগ্য বলেই চিহ্নিত করেছে। যেকোনো একটি ডকুমেন্ট জমা দিলেই হবে। সেগুলি হল— সরকারী চাকরি

48
Image Credit : Asianet News

সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার ফটো আইডি বা পেনশন পেমেন্টের অর্ডার।

পোস্ট অফিস, ব্যাংক বা এলআইসি-এর আইডি।

সরকারি বা পৌরসভা অনুমোদিত জন্ম সার্টিফিকেট।

বৈধ পাসপোর্ট।

স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট।

এনআরসি সংক্রান্ত বৈধ নথি।

জাতিগত শংসাপত্র।

সরকার অনুমতিতে স্থায়ী ঠিকানার প্রমাণপত্র।

জমি বা বাড়ির দলিল।

পারিবারিক রেজিস্টার

58
Image Credit : Getty

জন্ম তারিখ অনুযায়ী নথির প্রয়োজনীয়তা

নির্বাচন কমিশন এবার জন্ম সালের ভিত্তিতে তিনটি ভাগে ডকুমেন্ট নির্ধারণ করেছে। প্রথমত, যদি ১ জুলাই, ১৯৮৭-র আগে জন্ম হয়, তাহলে কেবল একটি নথি জমা দিলেই হবে। আর ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকলেও চলবে।

68
Image Credit : Asianet News

দ্বিতীয়ত, যদি ১ জুলাই, ১৯৮৭ থেকে ১ জানুয়ারি, ২০০২-এর মধ্যে জন্ম হয়, তাহলে নিজের জন্য একটি নথি এবং বাবা-মায়ের জন্য আরো একটি নথি জমা দিতে হবে। তৃতীয়ত, যদি ১ জানুয়ারি, ২০০২-এর পরে জন্ম হয়, তাহলে নিজের জন্য একটি নথি, আর বাবা-মায়ের উভয়ের একটি করে নথি জমা দিতে হবে।

78
Image Credit : our own

বাদ পড়বেন কারা?

ইতিমধ্যে বিহারে একাধিক মৃত বা নাম না থাকা অন্য রাজ্যের নাগরিকদের নাম তালিকা থেকে বাদ পড়েছে। পশ্চিমবঙ্গেও একই রকম কাজ চলবে বলে জানা যাচ্ছে। যাদের কাছে উপযুক্ত পরিচয় পত্র নেই, যাদের ঠিকানা বা বয়সের প্রমাণপত্র নেই, কিংবা যারা আগে ভোটার ছিলেন না, তাদের নাম এই তালিকা থেকে বাদ পড়তে পারে।

88
Image Credit : our own

তাই অবশ্যই নিজের এবং পরিবারের সদস্যদের প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত করে রাখুন। কারণ বিএলও যখন আপনার বাড়িতে আসবে, তখন সঠিক তথ্যগুলো জমা দিতে হবে। কোনো বিভ্রান্তিকর তথ্য দিয়ে আবেদন করবেন না এবং প্রয়োজনে স্থানীয় নির্বাচন অফিসে যোগাযোগ করতে পারেন।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
ভোটের আগে ২৫ হাজার টাকা করে দিচ্ছে মমতা সরকার, কীভাবে করবেন আবেদন?
Recommended image2
Lakshmir bhandar: খারাপ খবর! এপ্রিলে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, প্রকাশ্যে এল আসল কারণ
Recommended image3
West Bengal Elections 2026: ৯ এপ্রিল থেকে ভোট না মেটা পর্যন্ত নিষিদ্ধ জনমত সমীক্ষা
Recommended image4
West Bengal Elections 2026: 'দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার,' দাবি সুকান্তর
Recommended image5
TMC Rebels: হুমায়ুন থেকে আরাবুল, পাঁচ বিদ্রোহী যারা তৃণমূলকে হারিয়ে দিতে পারেন
Related Stories
Recommended image1
SIR নিয়ে তৃণমূল-বিজেপির জোর টক্কর, সুকান্তর পাল্টা মত দিলেন অভিষেক
Recommended image2
আজ বিহারের নতুন ভোটার তালিকা প্রকাশ! সংসদে SIR INDIA জোটের বিক্ষোভ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved