MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • কোন পথে মুকুল রায়ের বিধায়ক পদের ভবিষ্যত? হাইকোর্টের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

কোন পথে মুকুল রায়ের বিধায়ক পদের ভবিষ্যত? হাইকোর্টের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Supreme Court On Mukul Roy: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে এবার কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলো সুপ্রিম কোর্ট। কী বলল আদালত? জানুন বিশদে। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jan 16 2026, 01:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
বিধায়ক পদ খারিজ হচ্ছে মুকুল রায়ের?
Image Credit : our own

বিধায়ক পদ খারিজ হচ্ছে মুকুল রায়ের?

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে এবার কড়া নির্দেশিকা সুপ্রিম কোর্টের। কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলো সুপ্রিম কোর্ট। যারফলে এখনই খারিজ হচ্ছে না মুকুল রায়ের বিধায়ক পদ। জানা গিয়েছে, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হওয়া নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল মুকুল পুত্র শুভ্রাংশু রায়। তার আবেদনের ভিত্তিতে শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ এই স্থগিতাদেশ দিয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
হলফনামা জমা দেওয়ার নির্দেশ
Image Credit : Asianet News

হলফনামা জমা দেওয়ার নির্দেশ

একই সঙ্গে সুপ্রিম কোর্ট বঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও অম্বিকা রায় এবং মুকুল রায়কে নোটিস পাঠিয়েছে। এবং আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

Related Articles

Related image1
অনির্দিষ্টকালের জন্য স্থগিত ভারতীয় পর্যটকদের বাংলাদেশ ভ্রমণের ভিসা, নেপথ্যে 'ভারত বিদ্বেষ' ইস্যু?
Related image2
ভোটের আগে বাংলাদেশে ফের অরাজকতা, ঢাকায় গুলিবিদ্ধ হয়ে খুন বিএনপি নেতা
35
মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন
Image Credit : our own

মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন

এদিকে সুপ্রিম কোর্টে মুকুল রায়ের ছেলের করা চ্যালেঞ্জের নির্দেশ নিয়ে উঠছে প্রশ্ন। একদিকে মুকুল রায় যেহেতু সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত নয় তাই তার ছেলের করা মামলার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠছে। ফলে সক্রিয় রাজনীতি থেকে তিনি এখন অনেক দূরে। সব দিক বিবেচনা করে সুপ্রিম কোর্ট বর্তমানে কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে।

45
এখনও বিধায়ক পদেই বহাল মুকুল রায়?
Image Credit : our own

এখনও বিধায়ক পদেই বহাল মুকুল রায়?

সূত্রের খবর, গত ১৩ নভেম্বর দলত্যাগ বিরোধী আইনে মুকুলের বিধায়ক পদ খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। কিন্তু নির্বাচিত প্রতিনিধির পদ আদালত খারিজ করতে পারে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছিল। নিয়ম অনুযায়ী এই ক্ষমতা রয়েছে বিধানসভার স্পিকারের। যদিও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, মুকুল রায় সক্রিয় রাজনীতিতে যুক্ত কীনা এবং তিনি কোন দলের সঙ্গে রয়েছেন সেই বিষয়ে স্পষ্ট ধারণা নেই তার। ফলে তিনি মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করতে পারছেন না। 

55
কোন পথে মুকুলের ভবিষ্যৎ?
Image Credit : Getty

কোন পথে মুকুলের ভবিষ্যৎ?

এদিকে বাবার সঙ্গেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। কলকাতা হাইকোর্ট মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিলে তার বিরোধিতা করে শীর্ষ আদালতে যান মুকুল পুত্র। শুক্রবার সেই মামলার শুনানিতে হাইকোর্টের নির্দেশের উপর অন্তবর্তী স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Weather Update: সকাল থেকে বৃষ্টি! রাজ্য জুড়ে প্রবল বর্ষণের সম্ভাবনা, কদিন থাকবে এমন আবহাওয়া?
Recommended image2
Durga Puja Controversy: রাজনীতির অনুপ্রবেশ, ৩ দশকে দুর্গাপুজো বদলে হল 'উৎসব'
Recommended image3
Bangladeshi Woman Arrested News: ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে কয়েক কোটি টাকার সোনা পাচার, ধৃত মহিলা
Recommended image4
Today’s News in Bengali Live: SCO Summit - SCO সম্মেলনে ইরানের 'সক্রিয় কূটনীতি', প্রশংসায় পঞ্চমুখ সাংবাদিক
Recommended image5
WB Weather: সক্রিয় নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?
Related Stories
Recommended image1
অনির্দিষ্টকালের জন্য স্থগিত ভারতীয় পর্যটকদের বাংলাদেশ ভ্রমণের ভিসা, নেপথ্যে 'ভারত বিদ্বেষ' ইস্যু?
Recommended image2
ভোটের আগে বাংলাদেশে ফের অরাজকতা, ঢাকায় গুলিবিদ্ধ হয়ে খুন বিএনপি নেতা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved