MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Bekar Bhata
Annapurna Yojana
Annapurna Bhandar Online Application
Punjab DA Hike
Janmashtami 2026 Date
8th Pay Commission
West Bengal DA Date
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • শান্তিনিকেতন তৈরি করবেন! প্রস্তাব শুনে রবীন্দ্রনাথের সামনে হেসেই ফেলেছিলেন স্ত্রী মৃণালিনী

শান্তিনিকেতন তৈরি করবেন! প্রস্তাব শুনে রবীন্দ্রনাথের সামনে হেসেই ফেলেছিলেন স্ত্রী মৃণালিনী

তিনি বিশ্বকবি। প্রথাগত শিক্ষার বাঁধ যে তিনিই ভাঙবেন, সে আর আশ্চর্য কী! তাঁর স্বপ্ন ছিল শিক্ষার আলো ছড়িয়ে দেশের উন্নতি সাধন। তাই পথ চলা শুরু হয়েছিল এক ইতিহাসের, এক ঐতিহ্যের, এক ঘরানার। যাত্রা শুরু করল শান্তিনিকেতন। তবে এর পিছনের এক কাহিনী অবাক করবে।

2 Min read
Author : Parna Sengupta
Published : Aug 08 2025, 08:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : Google

সেই রবীন্দ্রনাথ…যিনি আমাদের মননে, চিন্তনে, যাপনে, জীবনচর্যায়। সেই রবীন্দ্রনাথ যিনি আজও বাঙালির সাহিত্য অভিভাবক। গ্রাম্য জীবনকে খুব কাছ থেকে দেখেছিলেন গুরুদেব। গ্রামের মাটির কাছাকাছি থাকা মানুষগুলো বড় নিজের ছিল তাঁর। তাই তাঁদের আনন্দে হাসতেন তিনি, তাঁদের দুঃখে কাঁদতেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : X (@tanmoyofc and @IndiaHistorypic)

গ্রাম্য জীবনের অশিক্ষা ব্যথিত করত তাঁকে। শিক্ষাহীনতা এই দেশকে যে শেষ করে দিচ্ছে, তা মরমে উপলব্ধি করেছিলেন তিনি। তাঁর স্বপ্ন ছিল শিক্ষার আলো ছড়িয়ে দেশের উন্নতি সাধন। সেই লক্ষ্যেই শান্তি নিকেতনে স্কুল স্থাপনের ইচ্ছা ছিল তাঁর।

Related Articles

Related image1
Rabindranath Tagore: বিশ্বকবি হিসেবেই তিনি খ্যাত, জানেন রবীন্দ্রনাথ ঠাকুরকে 'কবিগুরু' উপাধি কে দিয়েছিলেন?
Related image2
Rabindranath Tagore: 'গীতাঞ্জলির অনুবাদ এখানে বসে, লন্ডনের সেই বাড়িই আজ বিক্রির পথে
38
Image Credit : our own

লাল মাটির দেশ বীরভূমে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রহ্ম সাধনার পীঠস্থানকে বেছে নিয়েছিলেন রবীন্দ্রনাথ। পথ চলা শুরু হয়েছিল এক ইতিহাসের, এক ঐতিহ্যের, এক ঘরাণার। যাত্রা শুরু করল শান্তিনিকেতন আশ্রম। কলকাতা থেকে ১৫০ কিমি দূরে গড়ে তুলেছিলেন তাঁর স্বপ্নের শান্তিনিকেতন।

48
Image Credit : Getty

বিদ্যালয়ে চার দেয়ালের কড়িকাঠে নিষ্প্রাণ শিক্ষায় তিনি কোনও দিনই বিশ্বাসী ছিলেন না, আজও নেই। নিজের কল্পনা ও দর্শন মিলিয়ে কবিগুরুর মননেই মূর্ত হয়ে ওঠে সেই শান্তিনিকেতন। এই শান্তিনিকেতন শহর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর নিজের হাতে গড়ে তুলে ছিলেন। তিনি এই জায়গাটিকে মূলত অতিথিশালা ও উপাসনার জায়গা হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন।

58
Image Credit : Getty

সেই কল্পনাতেই রং দিয়ে এর কাজ শেষ করেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ চেয়েছিলেন তাঁর তৈরি বিদ্যালয়ে মন পাবে মুক্তি, থাকবে না গতানুগতিকতা, কোনও নিয়মের বেড়াজাল। সেই আদর্শ নিয়েই আজও পথ চলছে গুরুদেবের শান্তিনিকেতন।

68
Image Credit : Getty

তবে শান্তিনিকেতনে বিদ্যালয় প্রতিষ্ঠার ভাবনায় বেশ হেসেছিলেন কবিগুরুর স্ত্রী মৃণালিনী দেবী। শুনতে অবাক লাগলেও, এটাই সত্যি। রবীন্দ্রনাথের স্কুল তৈরির ভাবনা যে এভাবে হাস্যরসের খোরাক হবে, তা বোধহয় ভাবেননি গুরুদেব। খানিকটা বিস্মিত হয়েছিলেন তিনি।

78
Image Credit : Getty

পরে মৃণালিনী দেবী বলেছিলেন যে মানুষ নিজে কখনও স্কুলের গণ্ডী পেরোননি, যার চার দেয়ালে আবদ্ধ শিক্ষাকে ভুয়ো মনে হত, সেই রবীন্দ্রনাথ নিজে স্কুল খুলবেন। এই ভাবনাতেই হেসেছিলেন তিনি।

88
Image Credit : Getty

স্ত্রীর এই আচরণে কিছুটা হতবাক রবীন্দ্রনাথ বুঝিয়ে বলেছিলেন নিজের ভাবনাকে। কবিগুরু বলেছিলেন শান্তিনিকেতন আর পাঁচটা বিদ্যালয়ের মত হবে না। সেখানে ছায়া সুনিবিড়, শান্তির নীড়ে চলবে পঠনপাঠন। খোলা আকাশের নীচে শিক্ষার্থীরা পাঠ নেবে প্রকৃতির।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
পশ্চিমবঙ্গের খবর
লাইফস্টাইলের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mobile Ban: বাংলায় ক্লাস টুয়েলভ পর্যন্ত মোবাইল ব্যবহার নিষিদ্ধ ! বিরাট সিদ্ধান্তের পথে বিজেপি সরকার
Recommended image2
কোথাও রুই, কোথাও ইলিশ! এক এক রাজ্যের এক এক ‘রাজ্য-মাছ’, বাংলার গর্ব কোনটি?
Recommended image3
Teachers Day 2026: শিক্ষক দিবসে অন্য লড়াই, বিশেষভাবে সক্ষম শিশুদের র‍্যাম্পে হাঁটার প্রস্তুতি
Recommended image4
Child death: শুধুমাত্র আগস্টেই ৮৯ শিশুর মৃত্যু! মালদা হাসপাতাল থেকে সুপারকে সরালো স্বাস্থ্য ভবন
Recommended image5
Annapurna Yojana: আবেদন করেও মেলেনি অন্নপূর্ণা যোজনার ৩০০০? বাড়ছে ক্ষোভ, কোথায় করবেন অভিযোগ?
Related Stories
Recommended image1
Rabindranath Tagore: বিশ্বকবি হিসেবেই তিনি খ্যাত, জানেন রবীন্দ্রনাথ ঠাকুরকে 'কবিগুরু' উপাধি কে দিয়েছিলেন?
Recommended image2
Rabindranath Tagore: 'গীতাঞ্জলির অনুবাদ এখানে বসে, লন্ডনের সেই বাড়িই আজ বিক্রির পথে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved