এবার প্রয়াগরাজে মহাকুম্ভে যাননি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। সে কথা উল্লেখ করে তাঁদের কটাক্ষ করলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।
- Home
- West Bengal
- West Bengal News
- LIVE NEWS UPDATE: নরেন্দ্র মোদীর ডিগ্রি বিতর্কে রায়দান স্থগিত আদালতের
LIVE NEWS UPDATE: নরেন্দ্র মোদীর ডিগ্রি বিতর্কে রায়দান স্থগিত আদালতের

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর।
মহাকুম্ভ এড়িয়ে গেলেন রাহুল-উদ্ধব, আক্রমণ একনাথ শিন্ডের
দিল্লি ক্যাপিটালসের মেন্টর কেভিন পিটারসেন
আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। এবার এই ফ্র্যাঞ্চাইজির মেন্টর হিসেবে দায়িত্ব নিচ্ছেন ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটার কেভিন পিটারসেন।
বাংলাদেশে নতুন রাজনৈতিক দল
বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করা হল। এই দলের নাম জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই রাজনৈতিক দল গঠন করলেন।
মোদীর ডিগ্রি বিতর্কের শুনানি
নরেন্দ্র মোদীর ডিগ্রি বিতর্কের শুনানি শেষ হয়েছে। আপাতত রায়দান স্থগিত রেখেছে আদালত।
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হয়ে গেল। বৃষ্টি ও খারাপ আউটফিল্ডের জন্য খেলা সম্ভব হয়নি। ফলে জয় না পেয়েই ছিটকে গেল বাংলাদেশ-পাকিস্তান।
I-PAC নিয়ে স্পষ্ট বার্তা তৃণমূল কর্মীদের, কী কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
করোনাকালে ২০২১ সালের আগেই তৃণমূল কংগ্রেসের রণকৌশলের দায়িত্ব নিয়েছিল আই-প্যাক (I-PAC) সংস্থা। কিন্তু বর্তমানে দলের একাধিক নেতা ও কর্মী আইপ্যাক বা I-PACকে নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। দলের নেতা I-PACকে গুরুত্ব দিতে নারাজ। এই অবস্থাতেই নেতাজি ইন্ডোরে তৃণমূল কংগ্রেসের সভা থেকে স্পষ্ট বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'এদের নামে উল্টোপাল্টা বলা বন্ধ করুন! এদের কো অপারেশন করতে হবে। তার কারণ আপনাদের বুঝতে হবে কাজটা সবাইকে মিলে একসঙ্গে করতে হবে।'
গেরুয়া কমরেড বিজেপির আয়ু আর মাত্র ২-৩ বছর, তৃণমূলের কর্মিসভা থেকে হুঙ্কার মমতার
মমতা (Mamata Banerjee) এদিন বললেন, ‘বাংলার মা মাটি মানুষ ২০২৪ সালে আমাদের রায় দিয়েছেন। ২৯ আসন আমরা পেয়েছি’। তবে তিনি জানিয়েছেন কারচুপি করে পাঁচটা আসনে হারানো না হলে তাঁর দল ৩৪’টি আসন পেত রাজ্যে।
বিড়ালে H5N1 ধরা পড়ল ভারতে! ফের মহামারীর আশঙ্কা, দুশ্চিন্তায় চিকিৎসকেরা
ভারতে গৃহপালিত বিড়ালের মধ্যে H5N1 এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রথম সংক্রমণের ঘটনা রিপোর্ট করা হয়েছে, মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলায় এই ঘটনাগুলি নথিভুক্ত করা হয়েছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে ভাইরাসের মিউটেশনের ফলে মানুষের মধ্যে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে।
স্প্যানিশ ফুটবলে ফের বর্ণবিদ্বেষ
কোপা ডেল রে সেমি-ফাইনালের প্রথম লেগে রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে ১-০ জয় পেল রিয়াল মাদ্রিদ। তবে এই ম্যাচে ফের দর্শকদের বর্ণবিদ্বেষমূলক আচরণের মুখে পড়লেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। খেলা বন্ধ করে দেন রেফারি।
অস্কারজয়ী জিন হ্যাকম্যান ও স্ত্রীর রহস্যজনক মৃত্যু! দেহের পাশে মিলেছে পোষ্যের দেহও
অস্কারজয়ী হলিউড অভিনেতা জিন হ্যাকম্যান ৯৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করলেন। বৃহস্পতিবার নিউ মেক্সিকোর সান্তা ফেতে নিজ বাড়িতে অভিনেতা ও তার স্ত্রী বেটসি আরাকাওয়ার রহস্যজনক ভাবে মৃতদেহ পাওয়া যায়।
অস্কারজয়ী জিন হ্যাকম্যান ও স্ত্রীর রহস্যজনক মৃত্যু! দেহের পাশে মিলেছে পোষ্যের দেহও
অস্কারজয়ী হলিউড অভিনেতা জিন হ্যাকম্যান ৯৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করলেন। বৃহস্পতিবার নিউ মেক্সিকোর সান্তা ফেতে নিজ বাড়িতে অভিনেতা ও তার স্ত্রী বেটসি আরাকাওয়ার রহস্যজনক ভাবে মৃতদেহ পাওয়া যায়।
অস্কারজয়ী জিন হ্যাকম্যান ও স্ত্রীর রহস্যজনক মৃত্যু! দেহের পাশে মিলেছে পোষ্যের দেহও
অস্কারজয়ী হলিউড অভিনেতা জিন হ্যাকম্যান ৯৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করলেন। বৃহস্পতিবার নিউ মেক্সিকোর সান্তা ফেতে নিজ বাড়িতে অভিনেতা ও তার স্ত্রী বেটসি আরাকাওয়ার রহস্যজনক ভাবে মৃতদেহ পাওয়া যায়।
চ্যাম্পিয়নস ট্রফি ভারতের ম্যাচের ঘটনা
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মাঠে পাকিস্তানের ক্রিকেটারদের জন্য থালা ভর্তি করে কলা নিয়ে যাওয়া হয়েছিল। যা নিয়ে ব্যঙ্গ করলেন ওয়াসিম আক্রম। তিনি বলেছেন, ইমরান খান থাকলে এভাবে কলা খেলে মারতেন।
Birbhum News Today: জাতীয় সড়কে প্রবল ধাক্কাধাক্কি! দুই লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ২
বীরভূমের (Birbhum) সদাইপুরে ভয়াবহ লরি দুর্ঘটনায় চাঞ্চল্য। দুই লরির মুখোমুখি সংঘর্ষে আহত ২। আহত চালক ও খালাসিকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্রের খবর ১৪ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরিতে সজোরে ধাক্কা মারে আরেকটি লরি। দুর্ঘটনার ফলে কিছুক্ষণ জাতীয় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। দেখুন ভিডিও-

টার্গেট ২১৫
এবার বিধানসভা নির্বাচনে ২১৫টি আসন পেতেই হবে বলে দলীয় সমাবেশে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকও একই কথা বলেছেন। মমতা বলেছেন, সিপিএম, কংগ্রেস আর বিজেপির জামানত জব্দ করতে হবে।
২০২৬ সালে খেলা হবে বললেন মমতা
ভোটার তালিকা সংশোধনের জন্য কোর কমিটি গঠনের কথা বললেন মমতা। বিস্তারিত জানতে ক্লিক করুন লিঙ্কে।
নির্বাচন কমিশনে ধর্নার হুঁশিয়ারি মমতার
মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা নিয়েও হুঁশিয়ারি দিয়েছেন, তিনি বলেছেন, ভোটার তালিকা কারচুপি ধরতে জেলায় জেলায় কোর কমিটি গঠন করা হবে। এই কমিটি ভোটার তালিকা নিয়ে কাজ করবে। আর মাত্র তিন দিনের মধ্যেই রিপোর্ট দেবে। মমতার দাবি বংলায় এজেন্সি পাঠিয়ে ভোটার তালিকায় কারচুপি করার চেষ্টা করেছে বিজেপি। পঞ্জাব-হরিয়ানার লোকের নাম বাংলায় ভোটার তালিকায় দেওয়া হয়েছে। দিল্লি থেকে হচ্ছে বলেও অভিযোগ করেন মমতা। তিনি বলেছেন, '২০২৬ সালে আবার খেলা হবে। সেইকাজটা শুরু হবে ভোটার তালিকা পরিষ্কার করার মধ্যে দিয়ে। ' প্রয়োজনে নির্বাচন কমিশনে ধর্নারও হুঁশিয়ারি দেন মমতা।
বিজেপিকে গেরুয়া কমরেড বলে কটাক্ষ মমতার
দলীয় সমাবেশে এদিন মমতা বিজেপিকে গেরুয়া কমরেড বলে কটাক্ষ করেন। তিনি প্রশ্ন করেন, দুর্গাপুজো আর ছট পুজোয় কদিন ছুটি দেয় বিজেপি সরকার।
জোট নিয়ে বার্তা মমতার
মমতা বলেন ইন্ডিয়া জোট তিনি তৈরি করেছেন। ইন্ডিয়া জোটে তিনি রয়েছেন। তবে সেখানে এখানকার কংগ্রেস ও সিপিএম নেই। এখানকরার তৃণমূল কংগ্রেস রয়েছে। তিনি জানিয়ে দিয়েছেন ইন্ডিয়া জোটে তিনি রয়েছেন।
বিজেপিকে নিশানা
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি ভারতবর্ষে গণতন্ত্রের এই রকম দুরাবস্থা দেখিনি। নির্বাচন এগিয়ে এলেই কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা বাড়ে’। এই প্রসঙ্গে মমতা বলেন, যে কোনও নির্বাচনের সময়ই কেন্দ্রীয় সরকারের নির্দেশ সরকারি আধিকারিক বদল করা হয়। এটি ঠিক নয় বলেও দাবি করেছেন তিনি।