MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • এবার থেকে প্রতিমাসেই DA পাবেন সরকারি কর্মীরা! মামলা চলাকালীন দাবি আইনজীবীর

এবার থেকে প্রতিমাসেই DA পাবেন সরকারি কর্মীরা! মামলা চলাকালীন দাবি আইনজীবীর

সুপ্রিম কোর্টে চলছে রাজ্য সরকারি কর্মীদের DA বা মহার্ঘ ভাতা মামলার শুনানি। চলতি সপ্তাহের মঙ্গলবারই ডিএ মামলার শুনানি হওয়ার কথা। সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের সরকারি কর্মীরা।

2 Min read
Author : Saborni Mitra
| Updated : Aug 11 2025, 09:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
সুপ্রিম কোর্টে DA মামলা
Image Credit : stockPhoto

সুপ্রিম কোর্টে DA মামলা

সুপ্রিম কোর্টে চলছে রাজ্য সরকারি কর্মীদের DA বা মহার্ঘ ভাতা মামলার শুনানি। চলতি সপ্তাহের মঙ্গলবারই ডিএ মামলার শুনানি হওয়ার কথা। সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের সরকারি কর্মীরা। তবে শুধু এই রাজ্যের সরকারি কর্মীই নয়, দেশের একাধিক রাজ্যের সরকারি কর্মীরাও পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ মামলার দিকে তাকিয়ে রয়েছে। কিন্তু তারই মধ্যে রাজ্যের সরকারি কর্মীদের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদৌস শামিম।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
শামিমের বক্তব্য
Image Credit : stockPhoto

শামিমের বক্তব্য

কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদৌস শামিম বলেছেন, ২০০৯ সালের নিয়ম অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের বেতনের মধ্যে বেসিক পে, গ্রেড পে, মেডিক্যাল অ্যালোওয়েন্স, হাউস রেন্ট অ্যালোওয়েন্স ও মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএর মত বিষয়ের উল্লেখ রয়েছে। পাশাপাশি চিকিৎসকদের ক্ষেত্রে বাড়তি একটি ভাতাও ছিল। তিনি বলেন, রাজ্য সরকার পঞ্চম বেতন কমিশনের যে সুপারিশ গ্রহণ করেছিল তা মেনেই মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার দাবি করা হয়েছে। আইন তৈরি করে সেটাই কার্যকর করার দাবি জানান হয়েছে।

Related Articles

Related image1
২০২৬-এর ভোটে কে কত আসন পাবে? কে হবেন মুখ্যমন্ত্রী? ভবিষ্যদ্বাণী করলেন কুণাল
Related image2
তিব্বতে ব্রহ্মপুত্রের ওপর চিনা বাঁধের ওপর নজর রাখছে ভারত, উদ্বেগ নিয়ে কথা বলছে প্রতিবেশীদের সঙ্গে
36
প্রতি মাসে ডিএ
Image Credit : stockPhoto

প্রতি মাসে ডিএ

তিনি বলেছেন, প্রতি মাসেই সর্বভারতীয় মূল্যসূচকের পরিসংখ্যান প্রকাশ করা হয়। তাই প্রতি মাসেই ডিএ নির্ধারণ করা যায়। প্রশাসনিকভাবে তাতে অনেক সমস্যা তৈরি হয়। সেইজন্যই কেন্দ্রীয় সরকার বছরে দুইবার ডিএ দেওয়ার রীতি চালু করেছে। সেই ব্যবস্থাই রাজ্যের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিৎ।

46
পঞ্চম বেতন কমিশন
Image Credit : social media

পঞ্চম বেতন কমিশন

পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযানী বছরে দুইবার ডিএ দেওয়ার কথা ছিল রাজ্য সরকারের। রাজ্য সরকার সেই সুপারিশ গ্রহণ করেছিল। কিন্তু তা কার্যকর করা হয়নি।

56
রোপা ২০০৯
Image Credit : social media

রোপা ২০০৯

রোপা ২০০৯তে ডিএ প্রদানের তারিখ ও ভাতা হারের কথাও উল্লেখ করা হয়েছে। বছরে দুইবার ডিএ দেওয়ার কথাও সেখানে স্পষ্ট করে বলা হয়েছে। তা মালনেই রাজ্যকে প্রতিবাসেই ডিএ দিতে হবে।

66
প্রতিমাসের পরিবর্তে ২বার ডিএ
Image Credit : Pixabay

প্রতিমাসের পরিবর্তে ২বার ডিএ

তিনি বলেছেন, রোপা ২০০৯ বিশ্লেষণ করলে দেখা যাবে বছরে দুইবার না পারলে রাজ্যকে প্রতি মাসেই ডিএ দিতে হবে। তাহলে সরকারি কর্মীরা ডিএ এরিয়ার হিসেবে অনেকটাই বেশি টাকা পাবেন। সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী ডিএ দেওয়ার দাবিও জানিয়েছেন আইনজীবী।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
দেশের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Sandeshkhali News: কাঠগড়ায় প্রাক্তন বিধায়ক, কানমারী মোহনবাগান ক্লাব থেকে উদ্ধার ত্রাণের ত্রিপল-কম্বল
Recommended image2
মেসি কাণ্ডে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন না অরূপ বিশ্বাস, পাঠালেন আইনজীবী
Recommended image3
শ্লীলতাহানি ও হুমকি দেওয়ার অভিযোগ, গ্রেফতার আরও এক তৃণমূল কাউন্সিলর
Recommended image4
Weather Update: তীব্র গরমের দিন শেষ, ঘূর্ণাবর্তের জোড়া ফলায় ভাসবে বাংলা, সতর্ক করল হাওয়া অফিস
Recommended image5
NIA Raid Saokat Molla House: বোমাবাজিতে অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন বিধায়ক! শওকতের বাড়িতে NIA
Related Stories
Recommended image1
২০২৬-এর ভোটে কে কত আসন পাবে? কে হবেন মুখ্যমন্ত্রী? ভবিষ্যদ্বাণী করলেন কুণাল
Recommended image2
তিব্বতে ব্রহ্মপুত্রের ওপর চিনা বাঁধের ওপর নজর রাখছে ভারত, উদ্বেগ নিয়ে কথা বলছে প্রতিবেশীদের সঙ্গে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved