MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • Digha Jagannath Temple: অক্ষয়তৃতীয়ায় জগন্নাথের প্রাণপ্রতিষ্ঠা-দ্বারোদ্ঘাটন, কখন উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী? জানুন এক ক্লিকে

Digha Jagannath Temple: অক্ষয়তৃতীয়ায় জগন্নাথের প্রাণপ্রতিষ্ঠা-দ্বারোদ্ঘাটন, কখন উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী? জানুন এক ক্লিকে

Digha Jagannath Temple: মহাযজ্ঞ, ধ্বজা ওড়ানোর পর আজ অক্ষয়তৃতীযাতে দীঘার মন্দিরে জগন্নাথের প্রাণপ্রতিষ্ঠা এবং দ্বারোদ্ঘাটন। বিস্তারিত দেখুন…          

2 Min read
Author : Moumita Poddar
Published : Apr 30 2025, 09:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
অক্ষয়তৃতীযাতে দীঘার মন্দিরে জগন্নাথের প্রাণপ্রতিষ্ঠা
Image Credit : ANI

অক্ষয়তৃতীযাতে দীঘার মন্দিরে জগন্নাথের প্রাণপ্রতিষ্ঠা

মহাযজ্ঞ, ধ্বজা ওড়ানোর পর আজ অক্ষয়তৃতীযাতে দীঘার মন্দিরে জগন্নাথের প্রাণপ্রতিষ্ঠা এবং দ্বারোদ্ঘাটন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মন্দিরের দ্বারোদ্ঘাটনের শুভ সূচনা হবে আজ। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
দীঘাকে ধর্মীয় কেন্দ্র হিসেবে তুলে ধরতে চাইছে রাজ্য সরকার
Image Credit : ANI

দীঘাকে ধর্মীয় কেন্দ্র হিসেবে তুলে ধরতে চাইছে রাজ্য সরকার

শুধু পর্যটনকেন্দ্র নয়, দীঘাকে এবার ধর্মীয় এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসাবেও গড়ে তুলতে চাইছে রাজ্য সরকার। অক্ষয় তৃতীয়ায় অর্থাৎ আজ ৩০ এপ্রিল দীঘায় উদ্বোধন হবে জগন্নাথ মন্দিরের। পুরীর আদলেই দীঘায় তৈরি হয়েছে এই জগন্নাথ মন্দির। মন্দিরের উদ্বোধনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয় উচ্চ পর্যায়ের প্রস্তুতি বৈঠক।

Related Articles

Related image1
Primary Tet: SSC পর এবার TET, বাতিল হতে চলেছে প্রাথমিকের ৩২ হাজার চাকরি? জানুন কবে মামলার শুনানি
Related image2
'সানন্দে যেতে পারি কিন্তু কেন যাব'?, জগন্নাথ মন্দিরের উদ্বোধন নিয়ে একগুচ্ছ প্রশ্ন শুভেন্দুর
310
পুরীর আদলে দীঘায় জগন্নাথ মন্দির
Image Credit : ANI

পুরীর আদলে দীঘায় জগন্নাথ মন্দির

অক্ষয় তৃতীয়া, শুভ লগ্নে দীঘার নতুন জগন্নাথ মন্দিরের দরজা খুলে যাবে ভক্তদের জন্য। হিডকোর তত্ত্বাবধানে নির্মিত এই মন্দিরের আদল একেবারে পুরীর জগন্নাথ মন্দিরের মতো। থাকছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জন্য তিনটি পৃথক রথ, নির্মাণ করা হবে বিশেষ চৈতন্য ফটকও।

410
দীঘায় জগন্নাথ মন্দিরের দায়িত্বে ইসকন
Image Credit : ANI

দীঘায় জগন্নাথ মন্দিরের দায়িত্বে ইসকন

অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরেই তার দায়িত্ব তুলে দেওয়া হবে ইসকনের হাতে। মন্দির উদ্বোধনের দিনে কোন দফতরের কী দায়িত্ব থাকবে, তার রূপরেখা আগেই নবান্ন থেকে বৈছকে ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

510
বুধবার সকালে প্রাণপ্রতিষ্ঠার মাহেন্দ্রক্ষণ
Image Credit : ANI

বুধবার সকালে প্রাণপ্রতিষ্ঠার মাহেন্দ্রক্ষণ

প্রাণপ্রতিষ্ঠার মাহেন্দ্রক্ষণ বুধবার সকাল ১১টা ১০ থেকে ১১টা ৩০ মিনিট। ওই ২০ মিনিটের মধ্যেই দেবতার সর্বাঙ্গে কুশের স্পর্শ করা হবে। রুদ্ধ দরজার ভিতরে হবে প্রাণপ্রতিষ্ঠা।

610
প্রাণপ্রতিষ্ঠার পর জগন্নাথের স্নান
Image Credit : ANI

প্রাণপ্রতিষ্ঠার পর জগন্নাথের স্নান

প্রাণপ্রতিষ্ঠার পরেই জগন্নাথের স্নান হবে। তারপর মহাপ্রভুকে রাজকীয় পোশাক ও সোনার গয়নায় সাজানো হবে। এরপর ৫৬ ভোগ অর্পণ করা হবে জগন্নাথের উদ্দেশে। দুপুর আড়াইটে নাগাদ সাংস্কৃতিক অনুষ্ঠান।

710
বিকালে মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন মুখ্যমন্ত্রী
Image Credit : ANI

বিকালে মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন মুখ্যমন্ত্রী

অক্ষয় তৃতীয়ার বিকালে শুভ সময় বিকাল ৫টা থেকে ৫টা ১০ মিনিট। ওই সময়েই মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথের উদ্দেশে প্রথম সন্ধ্যারতিও করবেন মুখ্যমন্ত্রী।

810
হিডকোর তত্বাবধানে তৈরি জগন্নাথ মন্দির
Image Credit : ANI

হিডকোর তত্বাবধানে তৈরি জগন্নাথ মন্দির

২০২২ সালের অক্ষয় তৃতীয়ায় ২৫ একর জমিতে জগন্নাথধাম ও সংস্কৃতি কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু হয়। রাজ্য সরকারের তরফে নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে হিডকোকে। খরচ হচ্ছে প্রায় ২০০ কোটি টাকা।

910
কড়া নিরাপত্তায় মোড়া দীঘা
Image Credit : ANI

কড়া নিরাপত্তায় মোড়া দীঘা

জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে দীঘায় এখন কড়া নিরাপত্তা ব‍্যবস্থা। রয়েছে অগ্নি নির্বাপণ ব্যবস্থা। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের সম্প্রচার যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সরাসরি সম্প্রচার দেখার জন্য জায়গায় জায়গায় লাগানো হয়েছে এলইডি স্ক্রিন। বিশেষ নজর থাকছে যান নিয়ন্ত্রণ ব্যবস্থাতেও।

1010
বিধানসভা ভোটের আগে বড় ধামাকা রাজ্য সরকারের
Image Credit : ANI

বিধানসভা ভোটের আগে বড় ধামাকা রাজ্য সরকারের

পুলিশ, জনস্বাস্থ্য কারিগরি, স্বাস্থ্য, পরিবহণ, দমকল, তথ্য ও সংস্কৃতি ও সমস্ত দফতরের মধ্যে সমন্বয় রেখে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করার নির্দেশ আগেই দিয়ে রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে দীঘার পথে প্রতিটি থানা এলাকায় মেডিক্যাল ক্যাম্প রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাখতে বলা হয়েছে অ্যাম্বুল্যান্সও। সব মিলিয়ে ২০২৬ সালে বিধানসভা ভোটের আগে এই জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরে প্রশাসনের তৎপরতাকে অর্থবহ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বাংলা খবর
মমতা বন্দ্যোপাধ্যায়

Latest Videos
Recommended Stories
Recommended image1
Today’s News in Bengali Live: Ritabrata Banerjee On TMC - জোড়াফুল কি তার তৃণমূলই পাবে? প্রতীক নিয়ে বিস্ফোরক ঋতব্রত
Recommended image2
Bypolls: নন্দীগ্রামে সঞ্চিতা আর রেজিনগরে রবিউল আলম, উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের
Recommended image3
ভোট পরবর্তী হিংসা: সন্দেশখালিতে মাটি খুঁড়ে ময়না তদন্তের জন্য বার করা হল বিজেপি কর্মীর দেহ
Recommended image4
BSF Rescue: গঙ্গায় ডুবতে থাকা ১০ বাংলাদেশিকে বাঁচাল বিএসএফ, দলে এক মাসের শিশুও
Recommended image5
Madrasa Closed: মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য়!অনিয়মে বন্ধ ২৫২টি মাদ্রাসা, শোকজ ১০০টি
Related Stories
Recommended image1
Primary Tet: SSC পর এবার TET, বাতিল হতে চলেছে প্রাথমিকের ৩২ হাজার চাকরি? জানুন কবে মামলার শুনানি
Recommended image2
'সানন্দে যেতে পারি কিন্তু কেন যাব'?, জগন্নাথ মন্দিরের উদ্বোধন নিয়ে একগুচ্ছ প্রশ্ন শুভেন্দুর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved