MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • দুর্যোগ দক্ষিণবঙ্গের দুয়ারে! কাল থেকে টানা ৫ দিন প্রবল বৃষ্টির পূর্বাভাস

দুর্যোগ দক্ষিণবঙ্গের দুয়ারে! কাল থেকে টানা ৫ দিন প্রবল বৃষ্টির পূর্বাভাস

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, ফের ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তরবঙ্গোপসাগরে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ঘূর্ণাবর্তের উচ্চতা ৭.৩ কিলোমিটার।

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 01 2025, 03:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
দুর্যোগ আসন্ন
Image Credit : ANI

দুর্যোগ আসন্ন

বৃহস্পতিবার সন্ধ্যের পর থেকে তেমন বৃষ্টি হয়নি কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। কিন্তু এই রোদ ঝলমলে আবহাওয়া কতদিন থাকবে তাই নিয়েই সংশয় প্রকাশ করেছে রাজ্যবাসী। কিন্তু আলিপুর হাওয়া অফিস জানিয়ে দুর্যোগ আসন্ন। আগামী ৫ দিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দুর্যোগ হতে পারে বলে জানিয়েছে। রাজ্যের ওপর তৈরি হয়েছে নতুন একটি ঘূর্ণাবর্ত। যার কারণেই এই দুর্যোগের পরিস্থিতি তৈরি হচ্ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
ঘূর্ণাবর্ত সক্রিয়
Image Credit : ANI

ঘূর্ণাবর্ত সক্রিয়

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, ফের ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তরবঙ্গোপসাগরে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ঘূর্ণাবর্তের উচ্চতা ৭.৩ কিলোমিটার। মৌসুমি অক্ষরেখা শ্রীগঙ্গানদর থেকে রোহতক, রাঁচি হয়ে পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার পর্যন্ত সক্রিয় রয়েছে। এর প্রভাবে আগামিকাল অর্থাৎ ১ অগস্ট থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। বৃষ্টি চলবে ৬ অগস্ট পর্যন্ত।

Related Articles

Related image1
Kolkata weather: ৮ বছরে রেকর্ড বৃষ্টি কলকাতায়, ৭৩% বেশি বৃষ্টি হল এই দুইটি কারণে
Related image2
বিজেপি ক্ষমতায় এলে একজনও রোহিঙ্গা বা বাংলাদেশি থাকবে না, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
36
দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি
Image Credit : ANI

দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি

শুক্রবার ১ অগস্ট দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝড়েরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বর্ধমান, বীরভূম, পুরুলিয়া জেলায় এদিন বৃষ্টি হতে পারে। কাল থেকে বৃষ্টি বাড়বে দুই ২৪ পরগনা, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ , বীরভূম ও দুই বর্ধমানে। ৩-৬ অগস্ট দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

46
উত্তরবঙ্গে বৃষ্টি
Image Credit : ANI

উত্তরবঙ্গে বৃষ্টি

উত্তরবঙ্গে শুক্রবার থেকেই বৃষ্টি বাড়বে। আজ ১ অগাস্ট ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উত্তরের বাকি জেলায় অর্থাৎ, মালদা, দুই দিনাজপুর এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আগামীকাল ২ অগাস্ট শনিবার উত্তরবঙ্গে অতি প্রবল বৃষ্টি। ১১০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে। বাকি জেলাগুলিতে কোনো কোনো সময়ে দুই এক পশলা মাঝারি বা তার চেয়ে একটু বেশি মাত্রার বৃষ্টি হতে পারে।

56
কলকাতার বৃষ্টি
Image Credit : ANI

কলকাতার বৃষ্টি

কলকাতায় আজ বৃষ্টি অনেকটাই কম। বরং আজ তাপমাত্রা বাড়বে দিনে এবং রাতে। দোসর হবে বাতাসের প্রায় ৯৯ শতাংশ আপেক্ষিক আর্দ্রতা। দুপুরের দিকে ঘেমেনেয়ে নাজেহাল হবে কলকাতা। শনিবার থেকে সোমবার পর্যন্ত আবার কিছুটা বৃষ্টি বাড়বে। মঙ্গলবার থেকে বৃষ্টি কিছুটা কমবে।

66
৭৩ শতাংশ বেশি বৃষ্টি
Image Credit : AI Meta

৭৩ শতাংশ বেশি বৃষ্টি

মৌসম ভবনের রেকর্ড অনুযায়ী চলতি বছর জুলাই মাসে স্বাভাবিকের তুলনায় প্রায় ৭৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। চলতি মাসে শহরে মোট বৃষ্টি হয়েছে ৬৬৯ মিলিমিটার। ২০১৫ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার এই রেকর্ড পরিমাণ বৃষ্টি হল কলকাতায়। আলিপুর হাওয়া অফিসের তথ্য অনুযায়ী জুলাই মাসে স্বাভাবিকভাবে ৩৮৭.৪ মিলিমিটার বৃষ্টি হয় কলকাতায়। চলতি বছর তার থেকে ৭৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Today’s News in Bengali Live: Ritabrata Banerjee On TMC - জোড়াফুল কি তার তৃণমূলই পাবে? প্রতীক নিয়ে বিস্ফোরক ঋতব্রত
Recommended image2
Bypolls: নন্দীগ্রামে সঞ্চিতা আর রেজিনগরে রবিউল আলম, উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের
Recommended image3
ভোট পরবর্তী হিংসা: সন্দেশখালিতে মাটি খুঁড়ে ময়না তদন্তের জন্য বার করা হল বিজেপি কর্মীর দেহ
Recommended image4
BSF Rescue: গঙ্গায় ডুবতে থাকা ১০ বাংলাদেশিকে বাঁচাল বিএসএফ, দলে এক মাসের শিশুও
Recommended image5
Madrasa Closed: মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য়!অনিয়মে বন্ধ ২৫২টি মাদ্রাসা, শোকজ ১০০টি
Related Stories
Recommended image1
Kolkata weather: ৮ বছরে রেকর্ড বৃষ্টি কলকাতায়, ৭৩% বেশি বৃষ্টি হল এই দুইটি কারণে
Recommended image2
বিজেপি ক্ষমতায় এলে একজনও রোহিঙ্গা বা বাংলাদেশি থাকবে না, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved