MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • প্রকাশিত উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলাফল, রাজ্য মেধা তালিকায় শীর্ষে কারা?

প্রকাশিত উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলাফল, রাজ্য মেধা তালিকায় শীর্ষে কারা?

WBCHSE Class 12 3rd Semester Result: মাত্র ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষার ফলাফল। কেমন হল রেজাল্ট?  মেধা তালিকার শীর্ষে কারা? জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Oct 31 2025, 04:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের ফল
Image Credit : Getty

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের ফল

আগেই জানানো হয়েছিল যে, চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেমিস্টার পদ্ধতিতে। সেইমতো দুর্গাপুজোর আগেই নিয়ে নেওয়া হয়েছিল উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের সেমিস্টার পরীক্ষা। আর শুক্রবার পরীক্ষা শেষের ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম সেমিস্টারের ফলাফল। সাফল্যের নিরিখে জয়জয়াকার জেলার। তবে মেধা তালিকার শীর্ষে রয়েছে পুরুলিয়া জেলার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের দুই ছাত্র। সকলকে তাক লাগিয়ে উচ্চ মাধ্যমিকে নজর কাড়ল পশ্চিমবঙ্গের এই জেলা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
মেধা তালিকার শীর্ষে কারা?
Image Credit : Asianet News

মেধা তালিকার শীর্ষে কারা?

শুক্রবার সকালে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের ফল ঘোষণা করেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সাংবাদিক বৈঠক করে এদিন মেধা তালিকার প্রথম দশে থাকা কৃতী ছাত্র-ছাত্রীদের নাম ঘোষণা করেন তিনি।  আর তারপরই জানা গিয়েছে, এই বছর উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যুগ্মভাবে প্রথম স্থান দখল করেছে পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের দুই ছাত্র। তারা হল- প্রীতম বল্লভ এবং আদিত্যনারায়ণ জানা। তাদের প্রাপ্ত নম্বর ৯৮.৯৭ শতাংশ। 

Related Articles

Related image1
'বাংলাদেশ গণ আন্দোলন-হত্যাকাণ্ডে ব্যক্তিগত ভাবে অনুতপ্ত নই', মুখ খুললেন দেশত্যাগী শেখ হাসিনা
Related image2
সশরীরে আদালতে হাজিরা দিতে হবে মুখ্যসচিবদের,পথকুকুর মামলায় কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
35
দ্বিতীয়-তৃতীয় স্থান কারা দখল করল?
Image Credit : Getty

দ্বিতীয়-তৃতীয় স্থান কারা দখল করল?

এই বছর উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দ্বিতীয়-তৃতীয় স্থান কারা দখল করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুলের ছাত্র অতনু বন্দ্যোপাধ্যায়। প্রাপ্ত নম্বর ৯৮.৯৫ শতাংশ। ও তৃতীয় স্থান অধিকার করেছে- নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুলেরই পড়ুয়া সোহম ভৌমিক। তার প্রাপ্ত নম্বর ৯৮.৯২ শতাংশ। এছাডা়ও ওই একই স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় হয়েছে নয় জন পরীক্ষার্থী।  

45
চতুর্থ-পঞ্চম স্থানে কারা?
Image Credit : Getty

চতুর্থ-পঞ্চম স্থানে কারা?

উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে রাজ্য মেধা তালিকায় চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ দিনাজপুরের দৌলতপুর হাইস্কুলের ছাত্রী দিপান্বিতা পাল। প্রাপ্ত নম্বর ৯৮.৪২ শতাংশ। তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র মনীশ সেনাপতি। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুলের পরীক্ষার্থী আলেখ্য মাইতি। এবং পঞ্চম স্থানে রয়েছে- নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুলের ছাত্র সৌম্যদীপ মিশ্র-৯৮.৩৮ শতাংশ। রেহান রিজভি শেখ। ৯৮.৩৮ শতাংশ। রেহান আবদুল মোতালিব হাই মাদ্রাসার ছাত্র। 

55
ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে কারা?
Image Credit : social media

ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে কারা?

উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে রাজ্য মেধা তালিকায় ষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে- কোচবিহারের মাথাভাঙা হাইস্কুলের ছাত্র সূর্য বর্মন। তার প্রাপ্ত নম্বর ৯৭.৮৯ শতাংশ। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুলের ছাত্র আবীর ভট্টাচার্য। ৯৭.৮৯ শতাংশ। রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের সোহনদীপ খাটুয়া। ৯৭.৮৯ শতাংশ। এবং সপ্তম স্থানে রয়েছে- দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুলের ছাত্র সৌহার্দ্য দাস ৯৭.৮৪ শতাংশ। সৃজন পাল ৯৭.৮৪ শতাংশ। অলিভ গায়েন ৯৭.৮৪ শতাংশ। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
উচ্চ মাধ্যমিক ফলাফল ২০২৫
Latest Videos
Recommended Stories
Recommended image1
Weather Update: তীব্র গরমের দিন শেষ, ঘূর্ণাবর্তের জোড়া ফলায় ভাসবে বাংলা, সতর্ক করল হাওয়া অফিস
Recommended image2
NIA Raid Saokat Molla House: বোমাবাজিতে অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন বিধায়ক! শওকতের বাড়িতে NIA
Recommended image3
Annapurna Bhandar: চলছে ফর্ম ফিলআপ, আবেদনের কতদিনের মধ্যে ঢুকবে কড়কড়ে ৩ হাজার? ঘোষণা অগ্নিমিত্রা পালের
Recommended image4
Ajker Bangla News live: Calcutta High Court - কোথায় রয়েছেন রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন? কড়া নির্দেশ আদালতের
Recommended image5
WB Annapurna Scheme: অনলাইনেই আবেদন করা যাবে অন্নপূর্ণা প্রকল্পে, জানুন কী কী তথ্য জমা দিতে হবে
Related Stories
Recommended image1
'বাংলাদেশ গণ আন্দোলন-হত্যাকাণ্ডে ব্যক্তিগত ভাবে অনুতপ্ত নই', মুখ খুললেন দেশত্যাগী শেখ হাসিনা
Recommended image2
সশরীরে আদালতে হাজিরা দিতে হবে মুখ্যসচিবদের,পথকুকুর মামলায় কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved