MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • শিক্ষাসাথী প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের বিশেষ সুবিধা দিচ্ছে রাজ্য সরকার, কী ব্যবস্থা করা হচ্ছে?

শিক্ষাসাথী প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের বিশেষ সুবিধা দিচ্ছে রাজ্য সরকার, কী ব্যবস্থা করা হচ্ছে?

রাজ্য সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে। মহিলাদের জন্য একাধিক প্রকল্পের পাশাপাশি পড়ুয়াদের জন্যও রাজ্য সরকারের প্রকল্প রয়েছে। এই প্রকল্পের নাম শিক্ষাসাথী। এই প্রকল্পের আওতায় বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Dec 25 2024, 05:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলিতে বাস করা এবং কম আয়ের পরিবারের পড়ুয়াদের জন্য বিশেষ উদ্যোগ সরকারের
Image Credit : Getty

রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলিতে বাস করা এবং কম আয়ের পরিবারের পড়ুয়াদের জন্য বিশেষ উদ্যোগ সরকারের

পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলগুলিতে যে পড়ুয়ারা বাস করেন এবং যাঁদের পরিবারের আয় কম, সেই পড়ুয়াদের কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকারের ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প দফতর। রাজ্যের সব পড়ুয়াই অবশ্য এই নতুন ব্যবস্থার সুবিধা পাবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
রাজ্য সরকারের পক্ষ থেকে পড়ুয়াদের জন্য কম দামে খাতা বিক্রির উদ্যোগ
Image Credit : Getty

রাজ্য সরকারের পক্ষ থেকে পড়ুয়াদের জন্য কম দামে খাতা বিক্রির উদ্যোগ

পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প দফতর পড়ুয়াদের জন্য কম দামে খাতা বিক্রি করার উদ্যোগ নিয়েছে। শিক্ষাসাথী প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

310
রাজ্য সরকারের নিজস্ব ছাপাখানা থেকেই পড়ুয়াদের জন্য খাতা তৈরি করা হচ্ছে
Image Credit : Getty

রাজ্য সরকারের নিজস্ব ছাপাখানা থেকেই পড়ুয়াদের জন্য খাতা তৈরি করা হচ্ছে

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের অধীনে থাকা শিল্পবার্তা প্রিন্টিং প্রেস লিমিটেড পড়ুয়াদের জন্য খাতা তৈরি করছে। সম্প্রতি এই ছাপাখানার আধুনিকীকরণ করা হয়েছে।

410
শিক্ষাসাথী প্রকল্পের ফলে প্রেসের কর্মীদের পাশাপাশি পড়ুয়াদেরও লাভ হতে চলেছে
Image Credit : Getty

শিক্ষাসাথী প্রকল্পের ফলে প্রেসের কর্মীদের পাশাপাশি পড়ুয়াদেরও লাভ হতে চলেছে

শিক্ষাসাথী প্রকল্পে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে যেমন মক দামে খাতা পাওয়ায় রাজ্যের পড়ুয়াদের লাভ হতে চলেছে, তেমনই শিল্পবার্তা প্রিন্টিং প্রেস লিমিটেডের কর্মীরাও কাজ পাচ্ছেন।

510
নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়ুয়াদের কম দামে খাতা দেওয়ার উদ্যোগ নিয়েছেন
Image Credit : Getty

নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়ুয়াদের কম দামে খাতা দেওয়ার উদ্যোগ নিয়েছেন

পড়ার নানা সরঞ্জামের দাম অনেক বেড়ে গিয়েছে। এই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষাসাথী প্রকল্পে পড়ুয়াদের কম দামে খাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে।

610
শিক্ষাসাথী প্রকল্পে প্রাথমিকভাবে পড়ুয়াদের জন্য ৩ ধরনের খাতা ছাপানো হচ্ছে
Image Credit : Getty

শিক্ষাসাথী প্রকল্পে প্রাথমিকভাবে পড়ুয়াদের জন্য ৩ ধরনের খাতা ছাপানো হচ্ছে

রাজ্যের পড়ুয়ারা শুরুতে কম দামে ৩ ধরনের খাতা পাবে। পরে প্রয়োজন ও চাহিদা অনুযায়ী খাতার ধরন বাড়ানো হতে পারে।

710
রাজ্য সরকার শিক্ষাসাথী প্রকল্পে যে খাতা বিক্রি করবে, সেগুলির দাম কত হবে?
Image Credit : Getty

রাজ্য সরকার শিক্ষাসাথী প্রকল্পে যে খাতা বিক্রি করবে, সেগুলির দাম কত হবে?

নবান্ন সূত্রে জানা গিয়েছে, শিক্ষাসাথী প্রকল্পে ১০০ পাতার খাতা ৩৭ টাকা করে বিক্রি করা হবে। ১৬০ পাতার খাতা ৭০ টাকা করে বিক্রি করা হবে।

810
দামে কম, মানে ভালো, রাজ্য সরকারের শিক্ষাসাথী প্রকল্পের খাতা সম্পর্কে এমনই বলা হচ্ছে
Image Credit : Getty

দামে কম, মানে ভালো, রাজ্য সরকারের শিক্ষাসাথী প্রকল্পের খাতা সম্পর্কে এমনই বলা হচ্ছে

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের পক্ষ থেকে কম দামে যে খাতা দেওয়া হবে, সেই খাতাগুলির মান বাজার চলতি খাতার মতোই ভালো হবে।

910
রাজ্য সরকারের অধীনে থাকা মঞ্জুষা স্টল থেকে পড়ুয়াদের জন্য খাতা বিক্রি করা হবে
Image Credit : Getty

রাজ্য সরকারের অধীনে থাকা মঞ্জুষা স্টল থেকে পড়ুয়াদের জন্য খাতা বিক্রি করা হবে

রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষাসাথী প্রকল্পে যে খাতা বিক্রি করা হবে, সেগুলি প্রাথমিকভাবে মঞ্জুষা স্টল, কনজিউমার কো-অপারেটিভ শোরুমে পাওয়া যাবে। পরে রেশন দোকান থেকেও খাতা বিক্রি করা হতে পারে।

1010
শিক্ষাসাথী প্রকল্পের আওতায় থাকা খাতায় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা লেখা থাকবে
Image Credit : Getty

শিক্ষাসাথী প্রকল্পের আওতায় থাকা খাতায় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা লেখা থাকবে

রাজ্য সরকারের জনকল্যাণমূলক যে প্রকল্পগুলি রয়েছে, সেগুলির কথা শিক্ষাসাথী প্রকল্পে দেওয়া খাতায় উল্লেখ করা হবে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
মমতা বন্দ্যোপাধ্যায়
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
WB Govt Holiday: অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই ফের ২ দিন সরকারি ছুটি, জানুন কোন-কোন তারিখ?
Recommended image2
দারুণ খবর! দুর্গাপুজোয় যাত্রীদের জন্য স্পেশ্যাল ট্রেন চালাবে রেল, রইল তালিকা
Recommended image3
পুজোর পর বাড়বে বাসভাড়া, পরিবহণমন্ত্রী অর্জুনের সঙ্গে বৈঠক শেষে দাবি বেসরকারি বাসমালিকদের
Recommended image4
Today’s News in Bengali Live: Tata Chemicals shares - টাটা কেমিক্যালসে ২০% আপার সার্কিট! টাটা সন্সের আইপিও আসার জল্পনায় তুঙ্গে বাজার
Recommended image5
Mid Day Meal: এখনই মিড ডে মিলের দায়িত্ব নেবে না ইসকন, কীভাবে খাবার পাবে পড়ুয়ারা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved